জাতীয় দলের সঙ্গে অনুশীলনের অনুভূতি জানালেন আলপি
বাংলাদেশ নারী ফুটবলে এখন আলোচিত নাম আলপি আক্তার। সাফ অ-১৯ নারী টুর্নামেন্টে তিনি সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। নারী ফুটবল লিগেও তিনি সবচেয়ে বেশি গোল করেছেন। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের বৃটিশ কোচ পিটার বাটলার আলপি আক্তারকে জাতীয় দলে নিয়েছেন।
১৪ ফেব্রুয়ারী থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হয়েছে। এক সপ্তাহের বেশি সময় অনুশীলন হলেও আলপির প্রতিক্রিয়া পায়নি মিডিয়া। আজ সিডনি থেকে বাফুফে আলপির ভিডিও বার্তা পাঠিয়েছে। সেখানে তিনি বলেন, ‘প্রথমেই বলতে চাই আলহামদুলিল্লাহ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করা, ন্যাশনাল টিমে খেলা। তো সেই ইচ্ছাটা পূরণ হইছে। অনেক ভালো লাগছে আপুদের সঙ্গে প্র্যাকটিস করে। অনেক ভালো প্র্যাকটিস হচ্ছে ওনাদের সঙ্গে।’
বাংলাদেশে এখনো সেভাবে গরম পড়েনি। কিন্তু সিডনির গরমের তীব্রতা অনেক। এটা অন্যদের মতো আলপিকেও ভোগাচ্ছে, ‘এখানে অনেক গরম। আমাদের বাংলাদেশে এতো গরম এখনও পড়ে নাই। এখানে অতিরিক্ত গরম। আমরা এটার সঙ্গে আপাতত মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।’
বিদেশে সাধারণত টিম হোটেল থেকে অনুশীলন ভেন্যুতে বাসে যেতে হয়। সিডনিতে বাংলাদেশ নারী ফুটবল দল ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে রয়েছে। একই ভেন্যুতে আবাসন ও অনুশীলন ভেন্যু হওয়ায় বাস লাগছে না। এটা বিশেষ লাগছে আলপির কাছে, ‘আমরা এক জায়গায় থাকছি, এক জায়গায় মাঠ, জিম সবকিছু হচ্ছে এক জায়গায়। তো বাস দিয়ে যাওয়া লাগছে না মাঠে, এটা ভালো লাগছে।’
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
