কলারোয়ার কয়লা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল
জাহিদুল ইসলাম (জাহিদ) :: বাংলাদেশ জামায়াত ইসলামী কয়লা ইউনিয়ন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মার্চ) সাতক্ষীরার কলারোয়া কয়লা ইউনিয়নাধীন হামিদপুরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান।
এ সময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, পৌর আমীর অধ্যাপক ইউনুস আলী বাবু, জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান পলাশ, এ্যাড. মোঃ হুমায়ুন কবির, জাহিদ হাসান, সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদ, মাওলানা ফুরকান হোসেন প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।বিস্তারিত…
ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতবিস্তারিত…
