ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত

রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলাম (২৩) নিহত হয়েছে। নিহত নাইম রাজশাহী কলেজ ছাত্র। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত রোহান ইসলামকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাইম নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। সাধ পশায় কাঠ ব্যবসায়ী। এছাড়া নিহত নাইম রাজশাহী কলেজে অর্নাস তীতৃয় বর্ষের ছাত্র। আর আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম। সেই কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয়। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়লে পরবর্তীতে ট্রাকের নিচে নাইম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নাইম নিহত হয়। পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহনকে রামেক হাসপাতালে ভর্তি করে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, একজন আহত। ঘটনার পরে জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা
  • ৪২ শহীদ পরিবারের মাঝে সাতক্ষীরা জামায়াতের ঈদ উপহার বিতরণ
  • Copy link
    URL has been copied successfully!