সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
সাতক্ষীরা প্রতিনিধি :: উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাঃ আবুল খায়ের’র সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকু। এসময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুর রউফসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ১১ থেকে ১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এতে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফুটবল, হ্যান্ডবল , সাঁতার সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে।
সম্পর্কিত সংবাদ
পরকীয়া ও প্রতারণায় সর্বস্বান্ত কলেজশিক্ষক, স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে ডিবির প্রতিবেদন
ভালোবাসার সম্পর্কের টানা চার বছর পর বিয়ে করেছিলেন। সংসার ও স্ত্রীর ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেবিস্তারিত…
মৌলভীবাজারে ২২ বোতল ভারতীয় মদসহ আটক ২ যুবক
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৯বিস্তারিত…
