ঝাউডাঙ্গা ইয়াংমুসলিম জেনারেশনের আংশিক কমিটি গঠন: মোস্তাফিজ বিল্লাহ সভাপতি ও সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত
এস.এম আব্দুল্লাহ :: ইয়াং মুসলিম জেনারেশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল অডিটরিয়মে এ কমিটি গঠন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ্য ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুর রহমান।
বিশেষ অতিথির আলোচনা করেন সাবেক সভাপতি জামাল নাসের ডিউক। অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন- ইয়াং মুসলিম জেনারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিছুর রহমান, মোঃ আবতাবুজ্জামান আতা ও মোঃ সাইফুল আলম।
অনুষ্ঠানে ইয়াংমুসলিম জেনারেশনের নবগঠিত কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়। কমিটির বর্তমান সভাপতি মনোনীত হন মাওঃ মোস্তাফিজ বিল্লাহ। এছাড়াও সিনিয়র সহ সভাপতি মোঃ আব্দুল হান্নান ও মোঃ মশিউর রহমান। সহ সভাপতি নূরুল বাশার, মোঃ মনিরুজ্জামান মিনু, মোঃ আব্দুস সালাম, হাফেজ আবু মুছা, মোঃ ফজলুর রহমান ও মোঃ মফিজুল ইসলাম।
এছাড়াও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ, সহকারী সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মিলন, মোঃ মোস্তাফিজুর রহমান ও মোঃ মোখলেছুর রহমান পলাশ। সাংগঠনিক সম্পাদক মোঃ আবু মুছা, সহকারী সাংগঠনিক সম্পাদক ডাঃ আবু হাসান, মোঃ আব্দুল মান্নান ও মোঃ আব্দুর রউফ। ক্যাশিয়ার মাওলানা ওয়ালিউল্লাহ, সহকারী ক্যাশিয়ার মোঃ আবু সালাম। তথ্য ও প্রচার সম্পাদক এস.এম আব্দুল্রাহ, সহকারী তথ্য ও প্রচার সম্পাদক মোঃ ইকরামুল কবীর এবং দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হন মোঃ গহর আলী।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইয়াং মুসলিম জেনারেশানের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুল হান্নান।
সম্পর্কিত সংবাদ
পরকীয়া ও প্রতারণায় সর্বস্বান্ত কলেজশিক্ষক, স্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে ডিবির প্রতিবেদন
ভালোবাসার সম্পর্কের টানা চার বছর পর বিয়ে করেছিলেন। সংসার ও স্ত্রীর ভবিষ্যৎ নিরাপত্তার কথা ভেবেবিস্তারিত…
মৌলভীবাজারে ২২ বোতল ভারতীয় মদসহ আটক ২ যুবক
মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতীয় মদসহ দুই যুবককে আটক করে পুলিশের কাছে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (৯বিস্তারিত…
