বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।শুক্রবার (১১ জুলাই) রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার বাগানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

নিহত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (৪৫)। তিনি দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, রাতে বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে গরু আনতে গেলে বিএসএফ টহলরত অবস্থায় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালায়।

এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শফিকুল ইসলাম। স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, বিএসএফের ছোড়া গুলি শফিকুল ইসলামের বুকে লেগেছে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি গরু চোরাচালানে জড়িত ছিলেন। রাতের আঁধারে সীমান্ত পাড়ি দিতে গিয়ে এই ঘটনাটি ঘটেছে।

অপরদিকে, ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরও এক যুব্ক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) ভোর ৪টার দিকে উপজেলার মিনাপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. আসকর আলী (২৪) ওই উপজেলার হরিপুর ইউনিয়নের জীবনপুর এলাকার মো. কানু আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, হরিপুর ইউনিয়নের অন্তর্গত মিনাপুর বিওপির আওতাধীন মেইন পিলার ৩৫৩/ হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে তারকাটা বাউন্ডারির কাছে যান আসকর আলী। তখন তাকে লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। গুলির আওয়াজ শুনে স্থানীয় লোকজন এসে দেখেন তার মরদেহ কাঁটাতারে পড়ে আছে।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল। বলেন, বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে যাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ বলেন, শনিবার ভোররাতে হরিপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হওয়ার খবর শুনেছি। তবে এটি ৪২ বিজিবি দিনাজপুরের আওতাধীন এলাকা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!