একদিনে বাংলাদেশের দুই জয়
আজ দেশের তিন শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ক্রিকেট দল শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে, নারী ফুটবল দল মিয়ানমারে তুর্কমেনিস্তানের বিপক্ষে ও হকি অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল চীনে ম্যাচ খেলেছে।
চীনে আজ বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলের খেলা ছিল। বালিকা দল প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে খেলছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।
ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ২৫ মিনিটে আইরিন ও ২৮, ৩০ মিনিটে কন্যা আক্তার জোড়া গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা দল প্রথম আন্তর্জাতিক জয় পায়।
ক্রিকেট দলের মতো হকি পুরুষ দলও আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চীনে ১৩-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। প্রথম কোয়ার্টারে ৩-০তে লিড নেয় বাংলাদেশ। বিরতি যাওয়ার আগে সেই লিড হয় ৭-০। তৃতীয় কোয়ার্টারে মাত্র এক গোল করলেও শেষ কোয়ার্টারে আরো পাঁচ গোল হয়। এতে ১৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দল।
সম্পর্কিত সংবাদ
কোহলিকে ছাড়িয়ে নতুন মাইলফলক গড়লেন রোহিত
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে নেমে ৩৮ বলে ঝড়ো ৭৮ রানের ইনিংসবিস্তারিত…
আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফিনালিসিমা ম্যাচ বাতিল ঘোষণা
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে বাতিল হয়ে গেছে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচ। ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনবিস্তারিত…
