ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের

গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে পাঞ্জাব রয়েছে প্লে অফের দৌড়ে। যেখানে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এদিন ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে ম্যাচ শেষ গুনতে হচ্ছে শাস্তি।

চলতি মৌসুমে আইপিএলের বেশির ভাগ অধিনায়ক যে ভুল করে শাস্তি পেয়েছেন, শ্রে‍য়াসও সেই ভুলই করেছেন। অর্থাৎ নির্ধারিত সময়ে তার দল ২০ ওভার বোলিং করতে পারেনি। এক ওভার কম করেছে।

এ কারণে ম্যাচের সময় শেষ ওভারে ৩০ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে হয়েছে পাঞ্জাবকে। সেই ওভারেই হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর অধিনায়ক শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এদিন স্যাম কারানের ৮৮ রানের সৌজন্যে চেন্নাই আগে ব্যাট করে ১৯০ রান তুলেছিল। চাহাল ৩২ রানে ৪ উইকেট নেন। জবাবে প্রভুসিমরান সিং (৫৪) এবং শ্রেয়াসের (৭২) ইনিংসে ভর করে জিতে যায় পাঞ্জাব।

ম্যাচের পর শ্রেয়াস বলেন, ‘আমি যে কোনও মাঠে রান তাড়া করতে পছন্দ করি। বিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। সবার আগে আমি রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’

‘সম্প্রতি আমি অনুশীলনে অনেকক্ষণ পেসারদের বিপক্ষে ব্যাট করছি। বিশেষ করে নতুন বলে। তাতে আত্মবিশ্বাস অনেকটা ফিরে পেয়েছি। এই বিষয়টা নিয়ে কঠোর পরিশ্রম করছি।’-যোগ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৯ গোলের লজ্জায় বিব্রত, লজ্জিত ফুটবলাঙ্গন
  • হিটের পর ‘লাপাত্তা’ ইমরান ও কোচরা
  • হারে এশিয়ান গেমস শুরু বাংলাদেশ হকি দলের
  • যে কারণে ‘নিজেদের খেলোয়াড়দের’ রেকর্ড দামে কিনল ইংলিশ ক্লাবগুলো
  • পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী
  • ম্যানচেস্টার সিটি থেকে ধারে টটেনহ্যামে মিশরীয় ফুটবলার
  • সেমিফাইনালের আগে যা বলছেন চার দলের তারকারা
  • সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
  • Copy link
    URL has been copied successfully!