‘বরবাদ’-এর জিল্লু ঢাকায় আসছেন
‘বরবাদ’ সিনেমায় ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কলকাতার অভিনেতা শ্যাম ভট্টাচার্য। রীতিমতো তারকা তিনি। ‘এই জিল্লু মাল দে’ সংলাপ শাকিবিয়ানদের মুখে মুখে ফিরছে। এবার পর্দার এই জিল্লু আসছেন ঢাকায়।
শ্যাম ভট্টাচার্য জানিয়েছেন, আগামীকাল শুক্রবার সকালের একটি ফ্লাইটে ঢাকায় পা রাখবেন তিনি। ঢাকায় দুই-তিন দিন থাকার পরিকল্পনা রয়েছে তার।
তিনি বলেন, ‘ছবিটি রিলিজ হওয়ার পর এখনো দেখা হয়নি, কারণ কলকাতায় এখনো রিলিজ হয়নি। তবে বাংলাদেশ থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, তাতে আর অপেক্ষা করতে পারছি না। দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখার জন্যই এবার ঢাকায় আসছি।’
‘বরবাদ’। নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
নড়াইলে পুকুরে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু
নড়াইলে পুকুরের পানিতে ডুবে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২) নামে আপন দুই ভাইয়েরবিস্তারিত…
খানজাহান আলীর মাজারের দীঘি থেকে সরিয়ে নেওয়া হলো সেই কুমির
বাগেরহাটে হযরত খানজাহান আলীর (র.) মাজার সংলগ্ন দিঘি থেকে একমাত্র কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। বুধবারবিস্তারিত…
