সাংবাদিক ইয়ারব হোসেন গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি :: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেওয়ার অভিযোগে ইয়ারব হোসেন নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়ারব হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ সমাজের আলোর সম্পাদক ছিনেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন।

তিনি আরো জানান, সাংবাদিক ইয়ারব হোসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সাতক্ষীরা সীমান্তে ৯ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
  • রংপুরে যুবককে কুপিয়ে হত্যা
  • লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু
  • বরিশাল বিভাগে হামে আক্রান্ত ৭ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৭
  • নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, আরেক শিশু নিখোঁজ
  • লস্কর ফিলিং স্টেশনে পুলিশ পরিচয়ে তেল পাচারের অভিযোগ
  • বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩
  • তারুণ্য সোসাইটির পক্ষ থেকে ঝাউডাঙ্গা ইউনিয়নে গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে
  • Copy link
    URL has been copied successfully!