তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমানের মহড়া

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৮ মার্চ) জানিয়েছে, স্বায়ত্তশাসিত দ্বীপটির আকাশে মহড়া দিয়েছে ৫৯টি চীনা বিমান।

গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর এটি সর্বোচ্চ সংখ্যক। খবর এনডিটিভির।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৯টি যুদ্ধবিমানের পাশাপাশি, নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত করা হয়েছে। আর এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে।

মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিমানগুলোর মধ্যে ৫৪টি সোমবার ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নিয়েছিল।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্য একটি কঠোর সতর্কবার্তা।

চীন জোর দিয়ে বলেছে, গণতান্ত্রিক তাইওয়ান তার ভূখণ্ডের অংশ এবং দ্বীপটিকে তার নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনে শক্তি প্রয়োগ করবো।

বেইজিং সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ানের চারপাশে যুদ্ধবিমান এবং নৌযান মোতায়েন বাড়িয়েছে, যা তাইপেই প্রত্যাখ্যান করে।

গত বৃহস্পতিবার, লাই চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ হিসেবে আখ্যা দেন। এছাড়া তিনি দ্বীপটিতে চীনা অনুপ্রবেশের তীব্রতা রোধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
  • ইরানে হামলার পরিধি বাড়াচ্ছে ইসরায়েলি বাহিনী: আইডিএফ
  • ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের
  • ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান
  • যুদ্ধে ইরানজুড়ে ৩২ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ
  • ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
  • খামেনিকে লক্ষ্য করে ৩০ বোমা নিক্ষেপ করা হয়
  • এক মিনিটের মধ্যে খামেনিসহ ৩০ নেতা নিহত হন: ইসরায়েলি গণমাধ্যম
  • Copy link
    URL has been copied successfully!