আছিয়ার পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াত: ডা. শফিকুর রহমান
মাগুরার সেই শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলটির আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন।
তিনি বলেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই।
মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে।
ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে।
ডা. শফিকুর রহমান সবার কাছে দো’য়ার আবেদন জানিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন। আমীন।
সম্পর্কিত সংবাদ
আপত্তি সত্ত্বেও বিল পাস, ওয়াকআউট করল বিরোধী দল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল পাসের পর সংশোধন বিল নিয়ে আপত্তি করার কারণে এবং বাকিবিস্তারিত…
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবারবিস্তারিত…
