৭ বছর পর বিজ্ঞাপনে ফিরলেন বুবলী
২০১৮ সালে কোহিনূর কেমিক্যালের তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপনে কাজ করেন চিত্রনায়িকা শবনম বুবলী। প্রায় সাত বছর পর আবারও সেই পণ্যের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।
সম্প্রতি নির্মিত হয়েছে তিব্বত লাক্সারী সোপের বিজ্ঞাপন। তবে এবার ভারতে নয়, বাংলাদেশেই চিত্রায়িত হয়েছে টিভিসিটি। ভারতের সনক মিত্র এবং তার পুরো টিম বাংলাদেশে এসে বিজ্ঞাপনটি নির্মাণ করে গেছেন।
এ প্রসঙ্গে বুবলী বলেন, বিশ্বের অনেক বড় তারকারা সাবানের বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এসব বিজ্ঞাপনগুলো খুব সহজেই দর্শকের নজর কাড়ে। আমি ৭ বছর আগে তিব্বত সাবানের মডেল হয়ে সেই অভিজ্ঞতা পেয়েছি। আশা করছি নতুন বিজ্ঞাপনটি আরও অনেক বেশি আলোচিত হবে।
এদিকে কিছুদিন আগে বুবলী ‘বিগ প্রোডাকশনস’ নামে তার প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণা দিয়েছেন। শিগগিরই আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে এর। নায়িকা জানান, আগামী কোরবানি ঈদেই তার প্রযোজনা সংস্থা থেকে নির্মিত নাটক প্রচারে আসবে। এরপর তিনি হাত দেবেন সিনেমা নির্মাণে।
সম্পর্কিত সংবাদ
শিল্প নির্দেশক তরুণ ঘোষের বিদায়
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্প নির্দেশক ও বিশিষ্ট চিত্রশিল্পী তরুণ ঘোষ মারা গেছেন। গত বুধবার দিবাগতবিস্তারিত…
পানিতে ডুবে জনপ্রিয় অভিনেতা রাহুলের মৃত্যু
টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। আজ রোববার শুটিংয়ের সময় পানিতে ডুবে মৃত্যুবিস্তারিত…
