Saturday, November 14th, 2026
তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না : শফিকুর রহমান
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ফ্যাসিবাদ তাড়ানো তরুণ প্রজন্ম নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিজ্ঞাপন তিনি বলেন, বর্তমান প্রজন্ম বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে। তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা বেঁচে থাকতে এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে আমরা কোনো আপস করব না। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত ‘উপজেলা প্রতিনিধি সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুরবিস্তারিত…
সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১
সাতক্ষীরায় মোবাইলে ভিডিও ধারণ করতে গিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোস্তাকিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে আশাশুনি থানার উপপরিদর্শক শুভ জানান, সাতক্ষীরা থেকে দুই যুবক মোটরসাইকেলে ঘুরতে ওই এলাকায় যাচ্ছিলেন। পথে চম্পাফুল-পারুলিয়া সড়কে দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় চালক মোস্তাকিম মোবাইল ফোনেবিস্তারিত…
