Quick News

 

ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারে ক্যাব

ভোক্তা অধিকার রক্ষায় সারাদেশে ইস্যুভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি ভেজালবিরোধী কার্যক্রম, পণ্যমূল্যের তালিকা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি জানিয়েছে, ভোক্তাদের সংগঠিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করাও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্যাবের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৬ সময়কালের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ক্যাবের নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহ প্রতিবেদনটি তুলে ধরেন। আহম্মদ একরামুল্লাহ বলেন, ক্যাবের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলছি। ৬০টি জেলা কমিটি পুনর্গঠনবিস্তারিত…


হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৩২০

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৪ জনে। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ সিলেট বিভাগে তিন জন মারা গেছেন। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩২০ জনবিস্তারিত…


গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন সবচেয়ে বড় কাজ : রাষ্ট্রপতি

গণতন্ত্রকে রক্ষা করাটাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ ও দায়িত্ব বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতি বলেন, আজকে বহু ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে, রক্তপাতের বিনিময়ে, আমাদের সন্তানদের প্রাণের বিনিময়ে আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দীর্ঘকাল লড়াই করে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছি। আমরা একটা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার একটা সুযোগ পেয়েছি। আজকে একটা নির্বাচন হয়েছে। অত্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে আন্তর্জাতিকভাবে। নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে এখানেবিস্তারিত…


বাজারে এসেই ক্রেতাদের নজর কেড়ছে ভিভো ভি৮০ লাইট

গত ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি নমনীয় সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফারও বাড়াচ্ছে এর আকর্ষণ। চলমান সেল অফারের আওতায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভিভো ভি৮০ লাইট কেনা যাচ্ছে সর্বোচ্চ ১২ মাসের হায়ার পারচেজ সুবিধায়, যেখানে মাসিক কিস্তি শুরু হচ্ছে ৩,৯০০ টাকা থেকে। পাশাপাশি সর্বোচ্চ ৯ মাসের জন্য রয়েছে ০% সুদে ইএমআই সুবিধা। শর্তাবলি প্রযোজ্য। যোগাযোগের মাধ্যমের গণ্ডি পেরিয়ে স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের নানা কাজের সঙ্গী। পেশাদার জীবনেও এর গুরুত্ববিস্তারিত…


লং মার্চ দিয়ে বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধান সম্ভব নয় : প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এবং দুটি এলএনজি টার্মিনালের মধ্যে একটিতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে সৃষ্ট গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংকটময় এই মুহূর্তে বিরোধী দলগুলোর আয়োজিত লং মার্চ কর্মসূচির কড়া সমালোচনা করে তিনি বলেন, জনগণের দুর্ভোগকে কাজে লাগিয়ে উসকানি না দিয়ে সংকট উত্তরণে সরকারের পাশে থাকা উচিত। লং মার্চ দিয়ে সংকট সমাধান হলে সরকারি দল সবার আগে লং মার্চ করতো। এসময় বিরোধী দলকেও সরকারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেবিস্তারিত…


ঢাকার সিটি নির্বাচন: মেয়র প্রার্থী নিয়ে ‘টানাটানি’ জামায়াত-এনসিপির

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী বাছাই নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে পাল্টাপাল্টি অবস্থান পরিষ্কার হচ্ছে। জামায়াতের ঘোষিত প্রার্থীদের মোকাবিলায় নিজেদের শক্তিশালী প্রার্থী দিতে রাজধানীর দুই সিটিতে প্রার্থী বদলের সিদ্ধান্ত নিয়েছে এনসিপি। এরই মধ্যে দলটির দুই হেভিওয়েট নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও নাসীরুদ্দীন পাটওয়ারীকে যথাক্রমে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র প্রার্থী করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর সিটির মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সেলিম উদ্দিন। দক্ষিণে দলটিরবিস্তারিত…


জ্বালানি সমস্যা এই সরকারের সৃষ্টি নয়: সংসদে বিরোধীদলীয় নেতা

দেশের চলমান জ্বালানি সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ৬৮ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্যের বিষয় ছিল তীব্র জ্বালানি ও গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়া, শিল্পকারখানা ক্ষতিগ্রস্ত হওয়া এবং জাতীয় অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ। ডা. শফিকুর রহমান বলেন, ‘দেশের চলমান জ্বালানি সংকট বর্তমান সরকারের সৃষ্টি নয়। জ্বালানি সংকট দীর্ঘদিনের এবং ধারাবাহিকভাবে চলে আসা সমস্যা পুঞ্জীভূতবিস্তারিত…


ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও করণীয় নিয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি সংস্থার ওপর নির্ভর না করে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে মানুষকে আরও সচেতন করার কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রমে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউটবিস্তারিত…


লংমার্চে পথে পথে জনস্রোত, ছয় দফা থেকে এক দফার হুঁশিয়ারি

ঢাকা থেকে চট্টগ্রামমুখী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রথম লংমার্চ ঘিরে পথে পথে ছিল নেতাকর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতি। রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দান পর্যন্ত কর্মসূচির বিভিন্ন জনসভা ও পথসভা থেকে সরকারকে একের পর এক সতর্কবার্তা দিয়েছেন জোটের নেতারা। তাদের ভাষ্য, ঘোষিত ছয় দফা দাবি বাস্তবায়ন না হলে তা এক দফায় রূপ নেবে—আর সেই এক দফা হবে সরকারের পদত্যাগ। শনিবার (সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শাপলা চত্বরের সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হয়। পরে নারায়ণগঞ্জের কাচপুর, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে আয়োজিত পথসভায়বিস্তারিত…


প্রধানমন্ত্রী তারেক রহমানের কারামুক্তি দিবস আজ

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ৩ সেপ্টেম্বর। প্রায় ১৮ মাস কারাবন্দি থাকার পর ২০০৮ সালের এই দিনে তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর পিজি হাসপাতাল থেকে জামিনে মুক্তি পান তিনি। কারামুক্তির আট দিন পর, ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি। এর মধ্য দিয়ে শেষ হয় তার ৬ হাজার ৩১৪ দিনের প্রবাসজীবন। ২০০৭ সালের ৭ মার্চ রাজধানীর ক্যান্টনমেন্টের বাসা থেকে তারেক রহমানকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে কারাগারে রাখাবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!