Thursday, September 17th, 2026
সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি
বিচার প্রশাসনে বড় রদবদল করা হয়েছে। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ-সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্যে যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার ১৭ বিচারককে চিফ লিগ্যাল এইড অফিসার হিসেবে পদায়ন করা হয়েছে। পাশাপাশি জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার কয়েকজন বিচারককে বিভিন্ন মন্ত্রণালয়, আইন ওবিস্তারিত…
প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে সরকার: জামায়াত আমির
সরকার দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের শুধু রেমিট্যান্স যোদ্ধা হিসেবে আখ্যা দিলেই দায়িত্ব শেষ হয় না; তাঁদের অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে তা প্রবাসীদেরবিস্তারিত…
ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৩
ঢাকার ধামরাইয়ে সিএনজি ও ট্রাকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে সিএনজিচালক এবং এক নারী ও শিশু যাত্রী নিহত রয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নান্দেশ্বরী এলাকার সাটুরিয়া-কালামপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজির যাত্রী আবুল হোসেনের মেয়ে আঁখি (৩০) ও জসিমের ছেলে জাকারিয়া (১২)। এ ছাড়া সিএনজিচালক টাঙ্গাইল জেলার সদর থানার চর খিদির গ্রামের বাসিন্দা জুয়েল (৪০)। পুলিশ জানায়, দুপুরে উপজেলার আমতা ইউনিয়নের নান্দেশ্বরী এলাকায় কালামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী সিএনজি সাটুরিয়ায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতেবিস্তারিত…
যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি জায়ান্ট ভিভো এবং সাব-ব্র্যান্ড আইকিউওও নির্বাচিত ব্যবহারকারীদের জন্য অ্যানড্রয়েড ১৭ ভিত্তিক নতুন অরিজিনওএস ৭-এর প্রিভিউ প্রোগ্রাম শুরু করেছে। এই নতুন সফটওয়্যার আপডেটটি প্রথমে পরীক্ষামূলকভাবে ভিভো এক্স৩০০ প্রো এবং আইকিউওও ১৫ মডেলের সীমিত সংখ্যক ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী এই অপারেটিং সিস্টেম লঞ্চ হওয়ার কথা রয়েছে, যার ঠিক আগে এই প্রিভিউ স্লটগুলো খুলে দেওয়া হলো। বিশ্বব্যাপী লঞ্চ ও প্রিভিউ প্রোগ্রামের বিবরণ অরিজিনওএস গ্লোবাল এক্স হ্যান্ডেলে দেওয়া ঘোষণা অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর অরিজিনওএস ৭ আনুষ্ঠানিকভাবে বিশ্ববাজারে আসছে। এর আগেই ভারতের ব্যবহারকারীদের জন্য ভিভো এক্স৩০০ প্রো এবং আইকিউওওবিস্তারিত…
ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারে ক্যাব
ভোক্তা অধিকার রক্ষায় সারাদেশে ইস্যুভিত্তিক কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি ভেজালবিরোধী কার্যক্রম, পণ্যমূল্যের তালিকা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেবে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। সংগঠনটি জানিয়েছে, ভোক্তাদের সংগঠিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে সচেতন করাও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার অন্যতম অগ্রাধিকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ক্যাবের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সেপ্টেম্বর ২০২৫ থেকে আগস্ট ২০২৬ সময়কালের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। ক্যাবের নির্বাহী পরিচালক আহম্মদ একরামুল্লাহ প্রতিবেদনটি তুলে ধরেন। আহম্মদ একরামুল্লাহ বলেন, ক্যাবের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলছি। ৬০টি জেলা কমিটি পুনর্গঠনবিস্তারিত…
