Quick News
স্বাক্ষর জালিয়াতি ও অর্থ আত্মসাথের দায়ে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
মোমিনুর রহমান সবুজ: সাতক্ষীরা সদর উপজেলাধীন অন্যতম বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বহু অনিয়ম-দুর্নীতির হোতা আবুল কাশেম এর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে বিদ্যালয়ের ফান্ড থেকে অর্থ উত্তোলন ও দোকানঘর ভাড়ার জামানতের অর্থ এবং চাকুরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার কারণে কারন দর্শানো নোটিশ দিয়েছে ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ খলিলুর রহমান। গত রবিবার (৩০শে আগষ্ট) সভাপতি খলিলুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে তৃতীয় কারণ দর্শানোর এ নোটিশ দেওয়া হয়। এবিষয়ে তাকে ১০ কর্মদিবসের মধ্যে জবাব প্রদান করতে বলা হয়। এর আগেও প্রধান শিক্ষক আবুল কাশেমকে স্কুলেরবিস্তারিত…
দেশে ফিরলেন মির্জা আব্বাস
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ৫ মাসের বেশি সময় চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। আজ বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মির্জা আব্বাসকে বহনকারী ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তিনি দেশে ফিরেছেন বলে জানা গেছে। গত ১১ মার্চ হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। অবস্থার উন্নতি না হওয়ায় ওই দিন গভীর রাতে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ১৫ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকা থেকে সিঙ্গাপুরে নেওয়াবিস্তারিত…
যে কারণে ‘নিজেদের খেলোয়াড়দের’ রেকর্ড দামে কিনল ইংলিশ ক্লাবগুলো
ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি ১০টি দলবদলের মধ্যে তিনটিই হয়েছে এবার। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে প্রিমিয়ার লিগের তিন ক্লাবই গড়েছে এসব রেকর্ড। আর তিন ফুটবলারই আগে থেকে ইংলিশ লিগটিতে খেলছেন। এর আগে বিদেশি কোনো লিগে খেলা ফুটবলারের জন্য বড় অঙ্কের অর্থ বিনিয়োগেও সাফল্য মেলেনি। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দামি পাঁচটি চুক্তির চারটিই হয়েছে এবারের উইন্ডোতে। সবচেয়ে বড় চুক্তি এনজো ফার্নান্দেজের। তাকে চেলসি থেকে ১২০ মিলিয়ন পাউন্ডে নিয়েছে ম্যানচেস্টার সিটি। এর আগে তারা নটিংহ্যাম ফরেস্টের মিডফিল্ডার এলিয়ট অ্যান্ডারসনকে ১১৬ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল। এরপর অ্যাস্টন ভিলা থেকে মরগান রজার্সকে ১১৭ মিলিয়ন পাউন্ডে কিনেছেবিস্তারিত…
দুই দেশের স্বার্থ বিবেচনায় ভারত সফর করবেন প্রধানমন্ত্রী: ত্রিবেদী
দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন- এমনটাই প্রত্যাশা করছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই প্রত্যাশার কথা জানান তিনি। ত্রিবেদী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর নিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক আলোচনা চলমান রয়েছে। সম্পর্ক জোরদার করতে সবপর্যায়ে এই সংলাপ ও আলোচনা অব্যাহত থাকবে। এসময় লোকসভার স্পিকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে ভারত সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান হাইকমিশনার। ত্রিবেদী বলেন, দুই দেশের সংসদ কীভাবে পারস্পরিক সহযোগিতারবিস্তারিত…
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ নিতে সকাল থেকে জিয়া উদ্যান এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খণ্ড খণ্ড মিছিলের জড়ো হয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। নেতারা বলেন, প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও রাজনৈতিক দর্শনকে সামনে রেখে দলকে আরওবিস্তারিত…
হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৫৬
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৬২ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৯৪ জন। সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতি বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৭৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৩ জনে।বিস্তারিত…
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি এলাকায় মালবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহত দুজনের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ দুর্ঘটনায় দুইজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানকে নিয়ে গড়ে ওঠা নতুন আঞ্চলিক প্রতিরক্ষা জোটের প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠক বসছে। সোমবার এই জোটের অংশ হিসেবে প্রথমবারের মতো তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসতে যাচ্ছেন সৌদি আরব ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং সেনাপ্রধানরা। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, চলতি আগস্টে তিন দেশের মাঝে স্বাক্ষরিত ‘‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির’’ আওতায় জোটের প্রথম বৈঠক হতে যাচ্ছে ইস্তাম্বুলে। ওই সূত্র বলেছে, চলতি মাসে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম কমিটি বৈঠকে অংশ নিতে সোমবার ইস্তাম্বুলে একত্রিত হবেন তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা। গত ৭ আগস্টবিস্তারিত…
পুরোনো ঠিকানায় ফিরছেন হামজা চৌধুরী
হামজা চৌধুরীকে স্থায়ীভাবে দলে ফেরানোর পথে অনেকটাই এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। লেস্টার সিটির এই মিডফিল্ডারকে দলে নিতে কার্যত বিনা ট্রান্সফার ফিতেই সমঝোতা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্টার। ডান প্রান্তের রক্ষণভাগের খেলোয়াড় ফেমি সেরিকির চোটের পর বিকল্প খুঁজতে গিয়ে হামজার কথা মনে পড়ে শেফিল্ডের। আজ রোববার তার মেডিকেল হওয়ার কথা। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবার রাতে বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে ম্যাচে খেলতেও পারেন হামজা। হামজার সঙ্গে শেফিল্ডের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে লেস্টার থেকে ধারে দলটিতে খেলেছিলেন তিনি। তার পারফরম্যান্সে শেফিল্ড প্লে-অফ ফাইনাল পর্যন্তও উঠেছিল। এরপর লেস্টার টানা দুইবারবিস্তারিত…
ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা
উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অনেকটাই থমকে দেয়। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা। ফলে চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকেবিস্তারিত…
