Sunday, April 26th, 2026
সিরাজগঞ্জে ট্রেন দুর্ঘটনায় দুইজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলায় পৃথক দুইটি ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর ১টার দিকে উল্লাপাড়া স্টেশন এলাকায় ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে এক ট্রেনযাত্রী নিহত হন। পুলিশ ও রেলওয়ে সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া স্টেশনে পৌঁছালে এক যাত্রী অসাবধানতাবশত ফুটওভার ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছর। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি। তবে পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। এই বিষয়ে সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্তবিস্তারিত…
