Monday, December 15th, 2025

 

হাদিকে হত্যাচেষ্টা: সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে আসেনি বিএনপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী অন্য দলগুলো উপস্থিত থাকলেও বৃহৎ দল বিএনপির কোনো প্রতিনিধি আসেনি। তাদের এই অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এই সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি, জনতার দল, জাতীয় ছাত্রশক্তি এবং জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা অন্যান্য সংগঠনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা বলছেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সব রাজনৈতিক দল সমাবেশে অংশ নিয়েছে। তবে যারা নির্বাচনে জয়লাভেরবিস্তারিত…


বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন শোয়েব আখতার

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শোয়েব আখতার। আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। আজ সোমবার এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব। সেখানে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন পাকিস্তানের কিংবদন্তি এই পেসার। তিনি বলেছেন, ‘(বাংলাদেশে প্রতিভাবান ক্রিকেটার) অনেকেই আছে। পাকিস্তানে গিয়ে তারা (টেস্ট) সিরিজ জিতেছিল। অনেককেই দেখা হয়েছে সেবার। লিটন দাসকে আমার অনেক পছন্দ। টপ অর্ডারে দারুণ খেলে সে। টপ অর্ডারে বাঁহাতি রয়েছে একজন, নাম মনে করতে পারছি না, তাকেও ভালো লেগেছে।’ ‘বাংলাদেশে অনেকেই ভালো আছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তারাবিস্তারিত…


স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে স্বর্ণের দাম সর্বোচ্চ ১ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের স্বর্ণের ভরি ছাড়িয়েছে দুই লাখ ১৭ হাজার টাকা। সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। নতুন দাম মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে কার্যকর হবে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) বাড়ানোর পেছনে বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। মূল কারণ হিসেবে বলা হচ্ছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে। প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৩২০ ডলার বেড়েছে।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!