Friday, September 12th, 2025
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হলেন সুশীলা কার্কি
নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন। । শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রপতি রামচন্দ্র পাওডেল শীতল নিবাসে (রাষ্ট্রপতির কার্যালয়) তাকে শপথ গ্রহণ করিয়েছেন। কার্কির নিয়োগ নেপালের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ তিনি দেশের প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। রাষ্ট্রপতি পাওডেল তাকে সংবিধানের ৬১ ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। ২০১৫ সালের নতুন সংবিধান প্রণয়নের পর সকল সরকার ধারা ৭৬ অনুযায়ী গঠিত হয়েছিল। কিন্তু কার্কির নিয়োগ ৬১ ধারা অনুযায়ী হওয়ায় এটি সংবিধান ও রাজনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করে।
‘‘প্রতিকার নয়, প্রতিরোধ করতে হবে” কলারোয়া ইউএনও জহুরুল ইসলাম
নিউজ ডেস্ক :: কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম বলেছেন, কোন ঘটনা ঘটার পরে নয়, আগেই প্রতিরোধ করতে হবে,তাহলেই আমরা সফল কাম হতে পারবো। আমদের দেশকে এগিয়ে নিতে হলে দেশের সোনার মাটির সঠিক ব্যবহার করে অধিক ফসল ঘরে তুলতে হবে। তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ব্রাক স্বাস্থ্য কর্মসূচি জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর ইর্মাজেস্মী হেলথ বেসপন্ডার গ্রুপ ওয়ার্কসপ ও কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ব্রাক, কলারোয় অফিস আয়োজিত বেসরকারী সাহায্য সংস্থা উন্নয়ন পরিষদ এর প্রধান অফিস ট্রেনিং রুমে আয়োজিত কমিটি গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলারোয়াবিস্তারিত…
