Wednesday, September 10th, 2025
ভারতের উপরাষ্ট্রপতি হলেন সিপি রাধাকৃষ্ণন
ভারতের নতুন উপ-রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির পশ্চিমী রাজ্য মহারাষ্ট্রের সাবেক রাজ্যপাল এবং ক্ষমতাসীন দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন। মঙ্গলবার উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে ভোট দেন ভারতীয় সংসদের দুই কক্ষ লোকসভা ও রাজ্যসভার সদস্যরা। এদিন ৭৮১ ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে রাধাকৃষ্ণন পান ৪৫২টি ভোট, যা এনডিএ-র সদস্যসংখ্যার তুলনায় বেশি। অন্তত ১৫ জন বিরোধী সাংসদ ক্রস ভোটিং করে রাধাকৃষ্ণনকে ভোট দিয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধীদল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের প্রার্থী সাবেক বিচারপতি সুদর্শন রেড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। ১৫টি ভোট বাতিল হয়েছে। কংগ্রেস দাবি করেছিল, তাদের প্রার্থী সুদর্শন রেড্ডিবিস্তারিত…
