Monday, September 8th, 2025
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনে ২৮টি কেন্দ্রীয় পদে লড়ছেন মোট ৪৭১ জন প্রার্থী। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে। ডাকসু নির্বাচনে এবার ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। একজন ভোটার কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি—মোট ৪১টি পদে ভোট দেবেন। ভিপি পদে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কারা কোথায় ভোট দেবেন? ভিপি (সহসভাপতি) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটকেন্দ্রবিস্তারিত…
নতুন কোচ নিয়োগ দিল লেভারকুজেন
জার্মান ক্লাব বায়ার লেভারকুজেন নতুন কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে ক্যাসপার হিউলমান্ডকে। গত সপ্তাহে মাত্র দুই ম্যাচ পরই বরখাস্ত হন এরিক টেন হাগ, তার জায়গায় আসছেন ডেনমার্কের সাবেক এই কোচ। ৫৩ বছর বয়সী হিউলমান্ডের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি করেছে লেভারকুজেন। ২০২১ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে দলকে তুলেছিলেন তিনি, যেখানে অতিরিক্ত সময়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেয় ডেনমার্ক। “এমন একটি দলে দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের,” নিয়োগ পাওয়ার পর বলেন হিউলমান্ড। “অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি তরুণ প্রতিভাদের নিয়ে বায়ার লেভারকুজেনের ভবিষ্যৎ গড়তে আমি দারুণ উদ্দীপ্ত।” হিউলমান্ডের আগমন লেভারকুজেনের অস্থির সময়ের ইতিবিস্তারিত…
এই প্রথম ১২ জিবি র্যামের ফোন আইফোন আনছে অ্যাপল
অ্যাপলের আগামী প্রজন্মের স্মার্টফোন সিরিজ আইফোন ১৭ নিয়ে বাজারে তুমুল জল্পনা শুরু হয়েছে। একটি নামকরা ডেটা অ্যানালিটিক্স ফার্মের রিপোর্টে দাবি করা হয়েছে, আইফোন ১৬ সিরিজের তুলনায় নতুন সিরিজের শিপমেন্ট ৩.৫% বৃদ্ধি পাবে। এই তথ্যের সঙ্গে ফাঁস হয়েছে আইফোন ১৭ সিরিজের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং সম্ভাব্য দাম। সবচেয়ে বড় খবর হল—এই সিরিজের কয়েকটি মডেলই হবে প্রথম আইফোন, যেখানে ১২জিবি র্যাম দেওয়া হবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আইফোন ১৭ সিরিজের প্রতিটি মডেলে কী থাকছে। আইফোন ১৭: শক্তিশালী চিপসেটসহ বেস মডেল আইফোন ১৭ বেস ভ্যারিয়েন্টে থাকবে ৬.২ ইঞ্চির ফ্লেক্সিবল অ্যামোলিড অন-সেল ডিসপ্লে,বিস্তারিত…
ভারতে ভুয়া ‘বাবা’ বিরোধী অভিযানে গ্রেপ্তার বেশ কয়েকজন বাংলাদেশি
ভারতের উত্তরাখণ্ডে ভুয়া ‘বাবা’দের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ‘অপারেশন কালনেমি’ নামের এই অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকও আছেন বলে জানিয়েছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। সংবাদমাধ্যমটি বলছে, উত্তরাখণ্ড রাজ্যের ‘অপারেশন কালনেমি’ অভিযানের অংশ হিসেবে ওই ১৪ জন ভুয়া ‘বাবা’কে গ্রেপ্তার করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এই ভুয়া ‘বাবা’রা মানুষের সঙ্গে প্রতারণা ও ধর্মান্তরে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। রোববার এক সংবাদ সম্মেলনে উত্তরাখণ্ড পুলিশের অপরাধ ও আইনশৃঙ্খলা শাখার আইজি নিলেশ আনন্দ ভরনে জানান, এ অভিযানের আওতায়বিস্তারিত…
নেপালে দেখামাত্র গুলির নির্দেশ, নিহত বেড়ে ১৮
নেপালে ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার। এর প্রতিবাদে সোমবার সকালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া শন্তিপূর্ণ বিক্ষোভ ভয়বহ সহিংসতায় রুপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভ দমনে কাঠমাণ্ডুর বিভিন্ন স্থানে কারফিউ এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন। নেপাল সেনাবাহিনীর মুখপাত্র সহকারী লেফটেন্যান্ট জেনারেল রাজারাম বাসনেত বলেছেন, স্থানীয় প্রশাসন আইন- ২০২৮ এর বিধান অনুসারে জেলা নিরাপত্তা কমিটির সুপারিশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে স্থানীয় সংবাদমাধ্যম দ্য হিমালিয়ান জনিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানিরবিস্তারিত…
