Sunday, September 7th, 2025
ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব
আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পৃথিবীর কোনো শক্তি ভোট ঠেকাতে পারবে না এবং সেই প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি। রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ফরেস সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাকসু নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) নির্বাচন যেন উৎসবমুখর হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি জানান, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। সেখানে ১০ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন। এ বৈঠকে সাম্প্রতিক সময়ে আওয়ামীবিস্তারিত…
তুরস্কে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
তুরস্কের পশ্চিমাঞ্চলের বালিকেসির প্রদেশে ৪.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩৫ মিনিটে স্থানীয় সময় সিনদিরগি জেলায় কম্পনটি অনুভূত হয়। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূগর্ভের প্রায় ৭ দশমিক ৭২ কিলোমিটার গভীরে। শুধু বালিকেসির নয়, আশপাশের একাধিক প্রদেশ এবং উপকূলীয় শহর ইজমিরেও ভূমিকম্পটি স্পষ্টভাবে অনুভূত হয়। হঠাৎ কম্পন শুরু হলে মানুষ ঘরবাড়ি ও অফিস ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। কেউ কেউ আবার দৌড়ে খোলা জায়গায় আশ্রয় নেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবেবিস্তারিত…
