Thursday, August 14th, 2025

 

নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব

আগামী সপ্তাহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ইসি সচিব বলেন, ‘রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে প্রকাশ করা হবে। তবে কোন পদ্ধতিতে রোডম্যাপ হবে, তা পরবর্তী সময়ে জানানো হবে।’ তিনি বলেন, নির্বাচনী কাজের সময়ভিত্তিক বাস্তবায়নসূচি থাকবে এ রোডম্যাপে। প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে তিনি জানান, এ বিষয়ে আরো আলোচনা বাকি আছে। আলোচনার পর সাংবাদিকদের অবহিত করা হবে। আখতার আহমেদ জানান, নির্বাচনী পর্যবেক্ষণের জন্য এখন পর্যন্ত ৩১৮টি আবেদনবিস্তারিত…


হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

‘জয় বাংলা ব্রিগেড’-এর জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেয়ার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একইসাথে রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অপরাধ আমলে নিয়ে সব আসামির বিরুদ্ধে দণ্ডবিধি আইনের ১২১/১২১ক/১২৪ (ক) ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার (সাইবারবিস্তারিত…


রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলারের কাছাকাছি

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বর্তমানে রিজার্ভ ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার বা প্রায় ৩০.৮৩ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ এখন ২৫ হাজার ৮২৭ মিলিয়ন ডলার বা ২৫.৮২ বিলিয়ন ডলার। এর আগে ১০ আগস্ট পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ ছিল ৩০.২৫ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!