Tuesday, August 12th, 2025
চিকিৎসা শেষে বাসায় ফিরলেন জামায়াত আমির
চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে জামায়াতে ইসলামীর আমির বাসায় ফিরেছেন বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়েরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সফল অপারেশনের দশ দিন পর মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফেরেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। গত ২ আগস্ট রাজধানীর ইউনাইটেডবিস্তারিত…
টেকনো স্পার্ক ৪০ সিরিজ: দেশের বাজারে টেকনোর নতুন ফোন
টেকনোর স্পার্ক ৪০ সিরিজ বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করেছে । যার লক্ষ্য এন্ট্রি-টু-মিড-রেঞ্জ স্মার্টফোন ইউজারদের দুর্দান্ত অভিজ্ঞতা দেয়া। স্পার্ক ৪০ সিরিজের মোট চারটি মডেলের ফোন লঞ্চ হয়েছে — স্পার্ক ৪০ প্রো+, স্পার্ক ৪০ প্রো, স্পার্ক ৪০ এবং স্পার্ক ৪০সি। চারটি ফোনের ফিচার আলাদা হলেও এই সিরিজের ট্যাগলাইন ‘স্লিম এভার, স্ট্রং ফরেভার” স্লোগানের সঙ্গে মিল রেখে এই সিরিজের সব স্মার্টফোনগুলোতে রয়েছে স্লিম এবং প্রিমিয়াম ডিজাইন, ডিউরাবিলিটি ও সেগমেন্টে বেস্ট পারফরমেন্সের কম্বিনেশন। স্পার্ক ৪০ প্রো প্লাস: বিশ্বের সবচেয়ে স্লিম কার্ভড ডিসপ্লে ও ওয়্যারলেস চার্জিং ফোন বর্তমানে স্পার্ক সিরিজের সবচেয়ে হাই-এন্ডবিস্তারিত…
ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান
বিএনপি তার অতীত অভিজ্ঞতা দিয়ে দেশকে গড়ে তুলতে চায়। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গড়ার সুযোগ করে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ‘যুব সমাজের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনায় আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল। নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই আগামী দিনে বিএনপির মূলবিস্তারিত…
ইংল্যান্ড সিরিজ মাতিয়ে আইসিসি থেকে পুরস্কার পেলেন গিল
আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন শুবমান গিল। এ নিয়ে চার বার মাস সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন ভারতের টেস্ট অধিনায়ক। বিশ্বের আর কোনো পুরুষ ক্রিকেটার এতবার এই পুরস্কার পায়নি। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন গিল। জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে তাকেই বেছে নিল আইসিসি। জুলাই মাসে টেস্ট ক্রিকেটে ৫৬৭ রান করেন গিল। যেখানে তার ব্যাটিং গড় ছিল ৯৪.৫০। এক টেস্টে বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসাবে ৪০০ এর বেশি রান করেন গিল। যেখানে বার্মিংহামে ২৬৯ রানের ইনিংস খেলেন তিনি। আইসিসির মাস সেরা হয়ে উচ্ছ্বসিত গিল বলেছেন, ‘জুলাই মাসেরবিস্তারিত…
ইসরায়েলের জন্য লুকিয়ে অস্ত্র এনেছে সৌদির জাহাজ
দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন ইতালির জেনোয়া বন্দরের কর্মীরা। গত শুক্রবার (৮ আগস্ট) বাহরি ইয়ানবু নামে সৌদির এ জাহাজটি জেনোয়া বন্দরে আসে। জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝাইয়ের কথা ছিল। যেগুলো আবুধাবিতে নিয়ে যাওয়া হতো। কিন্তু বন্দরকর্মীরা জানতে পারেন, এ জাহাজে আগে থেকেই অস্ত্র ও গোলাবারুদ ছিল। যেগুলো দখলদার ইসরায়েলে নিয়ে যাওয়া হবে। জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের ৪০ কর্মী। তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পান। ইতালির জেনোয়াতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল। সেখান থেকেই এটি এসেছে। জেনোয়ারবিস্তারিত…
শুল্কবিরতির মেয়াদ আরও ৯০ দিন বাড়ালো চীন-যুক্তরাষ্ট্র
জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গি হামলা এবং তার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর দুই মাসে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, ভারতীয় মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, ফ্লোরিডায় শিল্পপতি আদনান আসাদের দেওয়া নৈশভোজে মুনির বলেছেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। আমাদের যদি মনে হয়, আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে ধ্বংস হব।” পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পরে মুনিরের ভাষণের কিছু অংশ প্রকাশ করে। সেখানে ‘পরমাণু শক্তিধর’ কথাটি নেই। ভারতের প্রতিক্রিয়া- ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক মাধ্যম এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানেবিস্তারিত…
