Monday, August 4th, 2025

 

পাকিস্তানের সঙ্গে ইরানের ১২ চুক্তি স্বাক্ষর

দু’দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তান গিয়ে ১২টি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও তার প্রতিনিধি দল। লাহোর সফর শেষে রোববার (৩ আগস্ট) সকালে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের প্রেসিডেন্ট। খবর তেহরান টাইমসের। পরে দেশ দুটির উচ্চপদস্থ কর্মকর্তাদের যৌথ বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে, ইরান ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ১২টি চুক্তি স্বাক্ষর করেন। দুই প্রতিবেশীর মধ্যে স্বাক্ষর করা চুক্তিতে বিজ্ঞান, প্রযুক্তি, পরিবহন, বিচার, শিল্প, অর্থনীতি, বাণিজ্য, পর্যটন এবং কৃষি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত করা হয়েছে। সমঝোতা চুক্তি স্বাক্ষরেরবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!