Saturday, July 19th, 2025
আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে: জামায়াত আমির
জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা লড়াই করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি করব না। জামায়াত থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে কোনো এমপি-মন্ত্রী সরকারি প্লট গ্রহণ করবে না, ট্যাক্সবিহীন গাড়ি চড়বে না, নিজের হাতে টাকা চালাচালি করবে না। কোনো এমপি-মন্ত্রী যদি নির্দিষ্ট কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন কাজ শেষ হওয়ার সাথে সাথে দেশের ১৮ কোটি মানুষের কাছে তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য থাকবেন। শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য দেওয়ারবিস্তারিত…
কলেজে ভর্তির আবেদন শুরু হতে পারে ২৪ জুলাই
চলতি শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে আগামী ২৪ জুলাই। শিক্ষা মন্ত্রণালয়ের তৈরি করা ‘একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৫’র খসড়া থেকে এই তথ্য জানা গেছে। আগামী সোমবার (২১ জুলাই) মন্ত্রণালয়ের বৈঠকে এই খসড়া নীতিমালা চূড়ান্ত করা হতে পারে। খসড়া নীতিমালা থেকে জানা যায়, তিন ধাপে আবেদন নেওয়া হবে। প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া চলবে ৯ আগস্ট পর্যন্ত। প্রথম ধাপের ফল প্রকাশ করা হতে পারে ২১ আগস্ট রাতে। এরপর আরও দুই ধাপে আবেদন গ্রহণ, ফল প্রকাশ, নিশ্চায়ন ও চূড়ান্ত ভর্তি শেষে আগামী ৩০ সেপ্টেম্বর একাদশ শ্রেণিতে ক্লাস শুরুবিস্তারিত…
ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির পদত্যাগ
জাতীয় ক্রীড়া পরিষদ চল্লিশের অধিক ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করেছে। নতুন গঠিত কমিটিগুলোর মধ্যে ব্যাডমিন্টন ফেডারেশনে প্রথম পদত্যাগের ঘটনা ঘটল। ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন আলমগীর পদত্যাগপত্র দিয়েছেন। সহ-সভাপতি তরিকুল ইসলাম চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। জাতীয় চ্যাম্পিয়নশিপ যে কোনো ফেডারেশনে বড় আয়োজন। এত বড় টুর্নামেন্টের দাওয়াতপত্রে সভাপতির নাম ছিল না। সেখানেই খটকার সৃষ্টি হয়। আজ টুর্নামেন্টের সমাপনী দিনে ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন সভাপতির পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে সামনে আনেন, ‘আমাদের সভাপতি পদত্যাগ করেছেন। সেই চিঠি তিনি ফেডারেশন, এনএসসি, মন্ত্রণালয়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরেবিস্তারিত…
ভিয়েতনামের হা লং বেতে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
ভিয়েতনামের নীল-সবুজ জলরাশি আর চুনাপাথরের দ্বীপের জন্য ব্যাপক জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বে-তে ঝড়ের কবলে পড়ে পর্যটকবাহী নৌকা উল্টে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নৌকা উল্টে যাওয়ার এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শনিবার জনপ্রিয় হা লং বে দ্বীপের পর্যটন এলাকায় একটি নৌকা উল্টে গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করছে নিরাপত্তা বাহিনী। দেশটির সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত ওই এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতেরবিস্তারিত…
