Monday, July 7th, 2025

 

বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত

পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য মনোনয়নের ভিত্তিতে নতুন এই গোল্ডেন ভিসা চালু করেছে দেশটির সরকার। তবে নতুন এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে দেশটি। এর আগে দেশটিতে গোল্ডেন ভিসা পেতে সাধারণত সম্পদ কিংবা ব্যবসায় বিপুল বিনিয়োগের প্রয়োজন হতো। নতুন করে চালু করা এই গোল্ডেন ভিসা কর্মসূচিতে নার্স, শিক্ষক এবং কনটেন্ট ক্রিয়েটরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগে কেবল উদ্যোক্তা, বিনিয়োগকারী, মেধাবী শিক্ষার্থী এবংবিস্তারিত…


নাটক নির্মাণে শামিনুর রহমান

চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি নাম। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন একটি কাজ। আর সেই কাজটিই তিনি করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। ২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তারপর আর পেছনে ফেরেননি। এরইমধ্যে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণ করছেন এই অভিনেতা। এবার নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন চিকন আলী। নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’-এর জন্য নিয়মিত নির্মাণ করবেন। এ প্রসঙ্গে চিকন আলী বলেন, ‘এখন চলচ্চিত্রে কাজ কম।বিস্তারিত…


হংকংকে ৩-০ গোলে হারিয়ে সেরা চারে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে এবারই প্রথম অংশগ্রহণ করছে বাংলাদেশ নারী হকি দল। প্রথম অংশগ্রহণেই টুর্নামেন্টের সুপার ফোরে উঠেছে। আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংকে হারিয়ে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে। বাংলাদেশ গ্রুপের প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। পরের ম্যাচে উজবেকিস্তানকে ৩-০ গোলে হারায়। আজ একই ব্যবধানে হংকংকে পরাজিত করেছে। এ গ্রুপের চার দলের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। সুপার ফোরে একে অন্যের মুখোমুখি হবে এরপর শীর্ষ দুই দল ফাইনাল অন্য দুই দল তৃতীয় স্থানের জন্য লড়বে। বাংলাদেশ আজ চীনের দাজহুতে হংকংয়ের মুখোমুখি হয়েছিল।বিস্তারিত…


আসছে ‘পঞ্চায়েত ৫’, প্রকাশ্যে পোস্টার

পরপর তিন কিস্তি ছক্কা মেরে চতুর্থ অধ্যায়েও দাপট ধরে রেখেছে ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’। সদ্য মুক্তিপ্রাপ্ত চতুর্থ পর্ব দেখে তৃপ্তির ঢেঁকুর তুলছেন দর্শক। সেইসঙ্গে প্রশ্ন উঁকি দিয়েছে কবে আসছে ‘পঞ্চায়েত ৫’? এবার জানা গেল উত্তর। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এরইমধ্যে ‘পঞ্চায়েত ৫’-এর মুক্তির তারিখ নির্ধারণ করেছে টিভিএফ। জানিয়েও দিয়েছে তারা। ‘পঞ্চায়েত’-এর পঞ্চম অধ্যায় মুক্তি পাবে ২০২৬ সালে। চতুর্থ অধ্যায় সাজানো হয়েছে ফুলেরা গ্রামের পঞ্চায়েত নির্বাচন নিয়ে। দুই প্রতিপক্ষের নানান কর্মকাণ্ড উঠে এসেছে তাতে। মঞ্জু দেবীর পক্ষে সচিবজি, পঞ্চায়েত প্রধান, প্রলাদচা এবং ক্রান্তি দেবীর নির্বাচনে বিনোদসহ অন্যদের ভূমিকায় মুগ্ধ দর্শক।বিস্তারিত…


ফেসবুকে ১০০০ ফলোয়ার থাকলেই কি আয় করা যায়?

ফেসবুক ব্যবহারকারীরা তার প্রোফাইল বা পেজ থেকে বিভিন্ন পদ্ধতিতে আয় করে থাকেন। আপনি যদি কনটেন্ট নির্মাতা হন একাধিক উপায়ে ফেসবুক থেকে আয় করতে পারবেন। তার মধ্যে ফেসবুকে মানিটাইজেশন অন্যতম। জেনে নিন, ঠিক কীভাবে এই টাকা আপনিও আয় করতে পারেন। ১০০০ ফলোয়ার থাকলেই কি টাকা পাওয়া যায়- ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের মাধ্যমই নয়, বরং মানুষের উপার্জনেরও একটি মিডিয়া হয়ে উঠেছে। বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটরদের অর্থ উপার্জনের দুর্দান্ত সুযোগ দিচ্ছে। কিন্তু প্রায়শই মানুষের মনে এই প্রশ্ন থাকে যে ফেসবুকে কতজন ফলোয়ার থাকাবিস্তারিত…


রাশিয়ার পরিবহনমন্ত্রীকে বরখাস্ত করলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পরিবহনমন্ত্রী রোমান স্টারোভয়েটকে বরখাস্ত করে একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। সোমবার (০৭ জুলাই) ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত ডিক্রিতে স্টারোভয়েটকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে তাকে বরখাস্ত করার জন্য কোনো কারণ জানানো হয়নি। ক্রেমলিন জানিয়েছে, নভগোরোড অঞ্চলের সাবেক গভর্নর আন্দ্রেই নিকিতিনকে ভারপ্রাপ্ত পরিবহনমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। ক্রেমলিনে পুতিনের সঙ্গে তার হাত মেলানোর ছবিও প্রকাশ করেছে রুশ সংবাদমাধ্যমগুলো। নাম প্রকাশে অনিচ্ছুক রাশিয়ার পরিবহন শিল্পের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, গত মাসে সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের আগে থেকেই স্টারোভোইটের পদে নিকিতিনকে নিয়োগের পরিকল্পনা চলছিল। আরেকটি সূত্রবিস্তারিত…


মিয়ানমারে তুমুল সংঘর্ষ, পালাচ্ছেন হাজার হাজার মানুষ

মিয়ানমারে সামরিক জান্তা-বিরোধী সশস্ত্র দুটি গোষ্ঠীর মাঝে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। চলমান এই সংঘর্ষে প্রাণ বাঁচাতে দেশটির হাজার হাজার শরণার্থী পালিয়ে প্রতিবেশী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় মিজোরাম রাজ্যে আশ্রয় নিয়েছেন। সোমবার ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের জ্যেষ্ঠ এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, গত ২ জুলাই মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যের কৌশলগত বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠী চিন ন্যাশনাল ডিফেন্স ফোর্স (সিএনডিএফ) ও চিনল্যান্ড ডিফেন্স ফোর্স-হুয়ালংরাম (সিডিএফ-এইচ) মাঝে সংঘর্ষের সূত্রপাত হয়। সেদিন থেকেই চিন রাজ্যের হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে মিজোরামে ঢুকতেবিস্তারিত…


যশোরে ভুয়া চিকিৎসক আটক

যশোর প্রতিনিধি :: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মিলেছে ভুয়া চিকিৎসক। এ্যাপ্রোন পরিধান করে হাসপাতালে বিভিন্ন রোগীদের নিকট প্রতারণা করে অর্থ উপার্জনই ছিল তার উদ্দেশ্য। রোগীদের বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে তিনি এই প্রতারণা করতেন। প্রতারক চক্রের মধ্যে আটক ভুয়া চিকিৎসক আব্দুর রহিম রাকিব (২৬) স্থায়ী ঠিকানা বরিশাল জেলার পটুয়াখালী বাউফল গ্রামে। কিন্তু তার পিতা মজিবুর রহমান যশোর জেলার কন্টিনেন্টাল ইন্সুরেন্স এ চাকরি করাই তারা পরিবারসহ যশোর শহরের শঙ্করপুর ইসহাক সড়কের ভাড়া বাসায় থাকেন। যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল জানান, কয়েকদিন ধরেই হাসপাতালে একটি প্রতারক চক্র রোগীদের নিকটবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!