Sunday, July 6th, 2025
শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজিপ্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদেরকে জানানো যাচ্ছে যে, যেহেতু, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি রহিয়াছে। যেহেতু এই কোর্ট বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে, তারা গ্রেফতারবিস্তারিত…
ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার ভোরের দিকে ছোড়া এই ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার ভোরে ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এ সময় ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। এই হামলার কয়েক ঘণ্টা পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরায়েলের মধ্যাঞ্চলের জাফা এলাকায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েবিস্তারিত…
জাতীয় বিশ্ববিদ্যালয়: পরীক্ষায় নকল করলেই ৪ বছর নিষিদ্ধ
পরীক্ষায় কোনো শিক্ষার্থী নকল বা যেকোনো অসদুপায় অবলম্বন করলে, তার পরীক্ষা বাতিলসহ তাকে চার বছরের জন্য নিষিদ্ধ করা হবে। অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষাকে সামনে রেখেন এমনই কঠোর নির্দেশনা জারি করে জাতীয় বিশ্ববিদ্যালয়। শনিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত নজরদারি থাকবে। প্রশ্নফাঁস, নকল বা যেকোনো ধরনের অসাধু কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় অসদুপায় হিসেবে পরীক্ষা কক্ষে একে অপরের সঙ্গে যোগাযোগ করা ওবিস্তারিত…
যুক্তরাষ্ট্রের লিগে দল পেলেন সাকিবসহ ৯ বাংলাদেশি ক্রিকেটার
আগামী ৫ আগষ্ট থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন টুর্নামেন্ট পার সিক্সটি লিজেন্ডস লিগ। এই লিগে ডেট্রয়েট ফ্যালকন্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলটির আইকন ক্রিকেটার হিসেবে খেলবেন সাকিব। সাকিব ছাড়াও আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে এই দলে। সাকিবের মতোই সরাসরি চুক্তিতে নাসির হোসেনকেও দলে ভিড়িয়েছে ফ্যালকন্স। বাংলাদেশের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটিতে সবমিলিয়ে ৯ জন বাংলাদেশি ক্রিকেটারকে দেখা যাবে। এই তালিকায় আছেন সাকিব, নাসির, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, এনামুলবিস্তারিত…
মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
যশোর প্রতিনিধি :: যশোর জেলার মণিরামপুর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ও একজন ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (৬ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে খুলনা-যশোর মহাসড়কের মণিরামপুর বাজার থেকে প্রায় এক কিলোমিটার সামনের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-জ-১১-১৩১৪ নম্বরের একটি বাস মণিরামপুর থেকে যশোরের দিকে যাচ্ছিল। কলেজ মোড় এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্যাটারিচালিত ভ্যানে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক নাজমুল (৪০) ও ভ্যানের যাত্রী রতন (২৭) নিহতবিস্তারিত…
আবারো বাবা হলেন নেইমার
সাম্প্রতিক সময়ে মাঠে সময়টা ভালো যাচ্ছে না নেইমার জুনিয়রের। লম্বা সময় ধরে লড়াই করছেন চোটের সঙ্গে। চোট কাটিয়ে ফিরলেও আবারো অল্প সময়ের মধ্যেই চোটে পড়ে যাচ্ছেন। তবে এবার মাঠের বাইরে সুখবর পেলেন নেইমার। গতকাল শনিবার (৫ জুলাই) সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের চতুর্থ সন্তান। কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মেল। মেল নেইমারের চতুর্থ সন্তান হলেও ব্রুনা বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান। এই জুটির প্রথম সন্তান মাভি। সন্তান আগমনের খবর জানিয়ে নেইমারের বান্ধবী ব্রুনা লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদবিস্তারিত…
‘কৃষ ফোরে’ ট্রিপল রোলে দেখা যাবে হৃতিককে!
বলিউড অভিনেতা হৃতিক রোশান বর্তমানে তার আসন্ন ছবি ‘ওয়ার টু’ নিয়ে শিরোনামে রয়েছেন। এটি হতে চলেছে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবি। এই ছবিটি পুরোটাই অ্যাকশনে ভরপুর। এদিকে ভক্তরা এবার হৃতিকের‘কৃষ ফোর’রে জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ভারতীয় গণমাধ্যমে বলা হয়, সিনেমার অন্যতম সুপারহিট সুপারহিরো ফ্র্যাঞ্চাইজির পরবর্তী অংশে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যাবর্তন করতে পারেন। প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিনতা এবং প্রবীণ অভিনেত্রী রেখাকেও ‘কৃষ ফোরে’ দেখা যেতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, হৃতিক এই ছবিতে ট্রিপল রোল করতে চলেছেন। ইন্সট্যান্ট বলিউডের প্রতিবেদন অনুসারে, এই ছবিতে কৃষকে বিভিন্ন টাইমলাইনে দেখানো হবে। ছবিটিকে অতীত এবংবিস্তারিত…
লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ২৭
যুক্তরাজ্যে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে পরিচিত একটি সংগঠনকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ ঘোষণার একদিন পর শনিবার (০৫ জুলাই) লন্ডনে ওই সংগঠনের সমর্থনে বিক্ষোভ করার দায়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ এক এক্স বার্তায় জানায়, ‘প্যালেস্টাইন অ্যাকশন সমর্থনে পার্লামেন্ট স্কয়ারে একটি বিক্ষোভে আমাদের সদস্যরা পদক্ষেপ নিচ্ছেন। এই সংগঠনটি এখন নিষিদ্ধ এবং তাদের প্রতি সমর্থন জানানো অপরাধের সন্দেহে ২০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার হয়েছে।’ ‘ডিফেন্ড আওয়ার জুরি’ নামে একটি প্রচার সংগঠন জানিয়েছে, একাধিক স্বাস্থ্যকর্মীসহ প্রায় ২৭ জনকে সন্ত্রাস আইনের অধীনে গ্রেফতার করা হয়েছে। তারা কার্ডবোর্ডে লেখা প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানেবিস্তারিত…
