Wednesday, July 2nd, 2025

 

প্রথমবারের মতো এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

মিয়ানমারকে হারিয়ে চমক দেখানোর পর বাংলাদেশ নারী ফুটবল দল তাকিয়ে ছিল বাহরাইন-তুর্কমেনিস্তান ম্যাচের ফলাফলের দিকে। শেষ পর্যন্ত সেই ম্যাচে তুর্কমেনিস্তান পয়েন্ট হারানোয় নিশ্চিত হয়েছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলা। এই অর্জনের মধ্য দিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা করে নিল বাংলাদেশ। ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাহরাইনের সঙ্গে ২-২ গোলে ড্র করে তুর্কমেনিস্তান। দুইবার এগিয়ে গিয়েও শেষ মুহূর্তে গোল খেয়ে জয়ের সুযোগ হারায় দলটি। অন্যদিকে, গ্রুপের আগের দুটি ম্যাচেই দারুণ পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় তারা। এরপর দ্বিতীয় ম্যাচে ২-১ ব্যবধানে হারায় র‍্যাঙ্কিংয়েবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!