Quick News
মার্কিন স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা
মার্কিন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র, ফেডারেল স্বাস্থ্য বিভাগ এবং কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) টিকাসংক্রান্ত সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ছয়টি শীর্ষস্থানীয় চিকিৎসা সংগঠন। মামলায় দাবি করা হয়েছে, কোভিড টিকার ওপর নতুন সীমাবদ্ধতা বিজ্ঞানসম্মত নয় এবং জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক। মঙ্গলবার এক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ম্যাসাচুসেটসের একটি ফেডারেল আদালতে করা মামলাটি স্বাস্থ্যবান শিশু ও গর্ভবতী নারীদের জন্য কোভিড টিকাকে আবারও সুপারিশ করা টিকার তালিকায় ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। মামলার বাদীদের মধ্যে আমেরিকান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন, আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস, ইনফেকশাস ডিজিজ সোসাইটি, আমেরিকান কলেজ অববিস্তারিত…
ভারতে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ল যানবাহন
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী ওই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে। ওই সময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চার দশকের পুরোনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, “আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী সেতুর মাঝের অংশ ধসে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে এবংবিস্তারিত…
খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত, তলিয়ে গেছে রাস্তাঘাট
খুলনায় গত ৩৬ ঘণ্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নিন্মাঞ্চলে। তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিপাকে পড়েছে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। এদিকে টানা বৃষ্টিতে মঙ্গলবার (৮ জুলাই) ভোরে ধসে পড়েছে খুলনা সদর সাব-রেজিস্ট্রি ভবনের রেকর্ড রুমের ছাদ। এতে বৃষ্টির পানিতে রেকর্ড রুমে থাকা শতাধিক বই পানিতে ভিজে গেছে। গত শুক্রবার থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী ও নিম্ন আয়ের মানুষেরা। টানাবিস্তারিত…
বিএনপি-আওয়ামী লীগ একই গাছের দুই ডাল : ফয়জুল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ। এরা ৭০-৭১ এর একই সাথের লোক। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ফয়জুল করীম বলেন, জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম। তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারেবিস্তারিত…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির সময়সীমা বাড়ল
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণের সময়সীমা বাড়িয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা আগামী ১০ জুলাই বিকেল ৪টা পর্যন্ত ভর্তি ফরম পূরণ করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন। মঙ্গলবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. ফকির রফিকুল আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, যেসব শিক্ষার্থী ইতোমধ্যে মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) বা মাস্টার্স প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছেন, তাদের অবশ্যই ৩ জুলাই ২০২৫ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করতে হবে। অন্যথায় দ্বৈত ভর্তিবিস্তারিত…
জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় এ তহবিলের অর্থ ব্যয় হবে। মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে, আর ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক ১ কোটি টাকা করেবিস্তারিত…
‘ইউরোপ ফেরার পথ বন্ধ, বিশ্বকাপেই শেষ মেসি অধ্যায়ের’
বিশ্ব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা তারকা লিওনেল মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন অনেকদিন ধরেই চলছে। তবে এই গুঞ্জনে এবার জল ঢেলে দিলেন বার্সেলোনার সাবেক ফরাসি মিডফিল্ডার এমানুয়েল পেটিট। তার মতে, মেসির ইউরোপীয় অধ্যায় শেষ এবং বার্সেলোনায় ফেরার সম্ভাবনাও নেই বললেই চলে। ৩৮ বছর বয়সী মেসি বর্তমানে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামিতে। এর আগে তিনি প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) কাটিয়েছেন দুই মৌসুম। তারও আগে দীর্ঘ ১৬ বছর ছিলেন স্পেনের কাতালান ক্লাব বার্সেলোনায়, যেখানে তিনি গড়ে তুলেছিলেন নিজের ফুটবল সাম্রাজ্য। পেটিট বলেন, ‘মেসির বার্সায় ফেরার বিষয়টি শুধুই গুঞ্জন। তার আগের পজিশনে এখন দারুণবিস্তারিত…
তালেবানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আফগানিস্তানের শাসক গোষ্ঠী তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এবং দেশটির প্রধান বিচারপতি হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। মঙ্গলবার (০৮ জুলাই) এ পরোয়ানা জারি করে এক বিবৃতিতে আইসিসি বলেছে, ‘যদিও তালেবানরা সমগ্র আফগান জনসংখ্যার ওপর কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, তারা বিশেষভাবে মেয়েদের এবং নারীদের তাদের মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। যারমাধ্যমে নারীদের অধিকার ও স্বাধীনতা খর্ব করা হয়েছে।’ নেদারল্যান্ডসের হেগভিত্তিক আদালতটির বিচারকরা বলেছেন, ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে তালেবানরা মেয়েদের শিক্ষা, গোপনীয়তা এবং পারিবারিক জীবনেরবিস্তারিত…
বাংলাদেশিদের জন্য নতুন ধরনের গোল্ডেন ভিসা চালু করলো আমিরাত
পেশাজীবীদের জন্য নিজেদের আবাসন কর্মসূচির শর্ত শিথিল করে নতুন ধরনের গোল্ডেন ভিসা চালুর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। পাইলট প্রকল্প হিসেবে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের জন্য মনোনয়নের ভিত্তিতে নতুন এই গোল্ডেন ভিসা চালু করেছে দেশটির সরকার। তবে নতুন এই গোল্ডেন ভিসা পাওয়ার জন্য কিছু শর্তও জুড়ে দিয়েছে দেশটি। এর আগে দেশটিতে গোল্ডেন ভিসা পেতে সাধারণত সম্পদ কিংবা ব্যবসায় বিপুল বিনিয়োগের প্রয়োজন হতো। নতুন করে চালু করা এই গোল্ডেন ভিসা কর্মসূচিতে নার্স, শিক্ষক এবং কনটেন্ট ক্রিয়েটরদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে আগে কেবল উদ্যোক্তা, বিনিয়োগকারী, মেধাবী শিক্ষার্থী এবংবিস্তারিত…
নাটক নির্মাণে শামিনুর রহমান
চলচ্চিত্র অভিনেতা শামিনুর রহমান ওরফে চিকন আলী। বাংলা চলচ্চিত্রের খুবই পরিচিত একটি নাম। মানুষকে হাসানো সবচেয়ে কঠিন একটি কাজ। আর সেই কাজটিই তিনি করে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। ২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন তিনি। তারপর আর পেছনে ফেরেননি। এরইমধ্যে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউবের জন্য কনটেন্ট নির্মাণ করছেন এই অভিনেতা। এবার নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করছেন চিকন আলী। নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’-এর জন্য নিয়মিত নির্মাণ করবেন। এ প্রসঙ্গে চিকন আলী বলেন, ‘এখন চলচ্চিত্রে কাজ কম।বিস্তারিত…
