ভারতে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ল যানবাহন

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের ভদোদরা জেলার উপকণ্ঠে মাহী নদীর ওপর নির্মিত সেতুটি ভেঙে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে। আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী ওই সেতুর একাংশ বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে।

ওই সময় সেতুতে থাকা একাধিক যানবাহন নদীতে পড়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারের কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, চার দশকের পুরোনো ওই সেতু থেকে একটি গাড়ি পড়ে গিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

গুজরাট সরকারের মুখপাত্র ঋষিকেশ প্যাটেল বলেন, “আনন্দ ও পাদ্রার মধ্যে সংযোগকারী সেতুর মাঝের অংশ ধসে পড়ায় তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে। পাঁচ-ছয়জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি বলেন, “দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সেতু বিশেষজ্ঞ ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।”

ঋষিকেশ আরও বলেন, “এই সেতুটি মেরামত করা হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও এই দুর্ভাগ্যজনক এবং মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। ২১২ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী।”

আনন্দের কালেক্টর প্রবীণ চৌধুরী বলেন, “ভদোদরার দিক থেকে উদ্ধার অভিযান চালানো হচ্ছে, আমরা কেবল যান চলাচল বন্ধ করেছি। এই সেতুটিও ভদোদরা জেলার অন্তর্গত। আনন্দ ও সৌরাষ্ট্র থেকে ভদোদরাগামী যানবাহন বন্ধ করে দেওয়া হয়েছে। সেতুটি ১৯৮৩ থেকে ১৯৮৪ সালের মধ্যে নির্মাণ করা হয়েছিল।”

এই ঘটনায় রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দলগুলো।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি
  • সৌদিতে হুথিদের হামলার নিন্দায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
  • ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার হুমকি ট্রাম্পের , জাতিসংঘের ভাষণে
  • মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান
  • সাইপ্রাস উপকূলে ২৭০ অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবি
  • নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০
  • রোমে বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী
  • ফের আন্দোলনের হুমকি দিল ককরোচ পার্টি
  • Copy link
    URL has been copied successfully!