Quick News
পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অফিসের ‘বিতর্কিত’ আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সংস্থাটি। চার মাস আগে দুর্নীতি দমন সংস্থা দুদক তার বিরুদ্ধে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার এবং জালিয়াতির অভিযোগ এনে দুটি মামলা করে। এরপরই তাকে ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গতকাল শুক্রবার (১১ জুলাই) থেকে এটি কার্যকর হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ডাক্তার টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস স্টাফদের একটি ছোট ইমেইল বার্তায় জানিয়েছেন, সায়মা ওয়াজেদ পুতুলকে ১১ জুলাই থেকে ছুটিতে পাঠানো হবে। তার জায়গায় আঞ্চলিক অফিসের দায়িত্ব পালন করবেনবিস্তারিত…
বিশ্ব জনসংখ্যা দিবস আজ
বিশ্ব জনসংখ্যা দিবস আজ (১১ জুলাই)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি। জনসংখ্যার গুরুত্ব প্রদানের লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে দিবসটি পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির গভর্নিং কাউন্সিল। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ন্যায়সঙ্গত ও আশাব্যঞ্জক এক বিশ্বে তরুণদের নিজেদের কাঙ্ক্ষিত পরিবার গঠনের ক্ষমতায়ন করা’। দেশব্যাপী সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি আয়োজন করেছে। দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণী দিয়েছেন। তিনি বলেছেন, একটি উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে কর্মক্ষম তরুণ প্রজন্মকে দক্ষ, সুশিক্ষিত ও সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা আবশ্যক। প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বের অন্যান্যবিস্তারিত…
লঙ্কানদের ৯-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পরিষ্কার ফেভারিট হিসেবে খেলতে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। আগেরদিন প্রতিপক্ষ তিন দলই তাদের সমীহ করার কথা জানিয়েছিল। আজ (শুক্রবার) টুর্নামেন্টের প্রথম ম্যাচেও সেই প্রমাণ মিলেছে কিংস অ্যারেনায়। শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষপর্যন্ত আফিদা খন্দকারের দল তাদের ৯-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে। হ্যাটট্রিক করেছেন মোসাম্মৎ সাগরিকা। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টের উদ্বোধনী হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে। দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব আগেই ছিল। কিছুদিন আগেই তারা নারী এশিয়া কাপে প্রথমবারের মতো জায়গা নিশ্চিত করে। সেইবিস্তারিত…
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার করা হয়েছে। গত ডিসেম্বরে সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার মামলায় বৃহস্পতিবার গ্রেপ্তারের পর সিউলের একটি আটককেন্দ্রে বন্দি রাখা হয়েছে তাকে। রাজধানী সিউলের একটি আদালত মামলার আলামত ধ্বংস করতে পারেন আশঙ্কায় সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আদালতের নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার ইউন সুক-ইওলকে গ্রেপ্তার করা হয়। ৬৪ বছর বয়সী এই রাজনীতিকে বর্তমানে সিউলের আটককেন্দ্রে রাখা হয়েছে। এর আগেও চলতি বছরের শুরুর দিকে একই আটককেন্দ্রে ৫২ দিন ছিলেন তিনি। চার মাস আগে কৌশলগত দিক বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছিল তাকে। গতবিস্তারিত…
বাংলাদেশকে ৭ উইকেটে হারাল শ্রীলঙ্কা
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডেতে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে এই ফরম্যাটেও শুরুটা ভালো হলো না টাইগারদের। ৭ উইকেটের বড় হারে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ। পাল্লেকেলেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন পারভেজ হোসেন ইমন। জবাবে খেলতে নেমে ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত শুরু পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৪২ রান করে পাথুম নিশাঙ্কা সাজঘরে ফিরলে ভাঙেবিস্তারিত…
একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠাল সরকার
অনিয়মের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একযোগে ১৮ বিচারককে অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে পরিচিত আইন ও বিচার বিভাগের কর্মকর্তা বিকাশ কুমার সাহাও রয়েছেন। বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের অবসরে পাঠিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত সদস্যগণের চাকরির মেয়াদ ২৫ বৎসর পূর্ণ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জনস্বার্থে তাদেরকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার বিধান মতে চাকরি থেকে অবসর প্রদান করা হলো। বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারাবিস্তারিত…
ইলন মাস্কের এক্সের প্রধান নির্বাহীর পদত্যাগ
বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো আকস্মিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার এক্সের এই প্রধান নির্বাহী কর্মকর্তা পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বুধবার এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লিন্ডা ইয়াকারিনো। তার এই সিদ্ধান্ত অনেকটা অপ্রত্যাশিতভাবে এসেছে। কিছুদিন ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের কথার লড়াই চলছে। এছাড়া নিজের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিক্রিও কমে যাওয়া নিয়ে যখন উদ্বেগে রয়েছেন মাস্ক, সেই সময় তার প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরবিস্তারিত…
পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে রদবদল
বাংলাদেশ পুলিশে আবারও রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। বাহিনীটির ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে পাঁচজন অতিরিক্ত ডিআইজি, ১০ জন পুলিশ সুপার ও একজন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। বুধবার (৯ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত ডিআইজিদের মধ্যে পুলিশ সদর দফতরের রেবেকা সুলতানাকে সিআইডিতে, রাজশাহীর সারদার ফয়সল মাহমুদকে সিলেট রেঞ্জে, এটিইউয়ের মো. আশরাফুল ইসলামকে পুলিশ সদর দফতরে, পুলিশ সদর দফতরের ফারুক আহমেদকে এপিবিএন হেডকোয়ার্টার্সে এবং এসবির মো. মিজানুর রহমানকে ঢাকার টিডিএসে বদলি করা হয়েছে।বিস্তারিত…
বৃষ্টি হলে ইন্টারনেট স্পিড কমে যাওয়ার ৫ কারণ
বৃষ্টি নামলেই মনটা যেমন ভিজে যায়, ঠিক তেমনই ধীরে ধীরে কমে যেতে থাকে আমাদের মোবাইল বা ওয়াইফাই ইন্টারনেটের গতি। ইউটিউবে ভিডিও লোড হয় না, জরুরি মিটিং ফ্রিজ করে যায় কিংবা ফেসবুকে স্ক্রল করলেই ঘুরতে থাকে সেই বিরক্তিকর লোডিং চিহ্ন। বর্ষাকালে এমন সমস্যায় পড়েননি—এমন ইন্টারনেট ব্যবহারকারী খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু কেন এমন হয়? বৃষ্টির সঙ্গে ইন্টারনেটের সম্পর্ক কী? আর এই ধীরগতির যন্ত্রণা থেকে মুক্তির উপায়ই বা কী? চলুন, জেনে নেওয়া যাক বৃষ্টির দিনে ইন্টারনেট স্লো হয়ে যাওয়ার আসল কারণ এবং তার কার্যকর সমাধান। ১. রেডিও ওয়েভে প্রতিবন্ধকতা (Signal Attenuation) মোবাইল ডেটাবিস্তারিত…
শুধু হাসিনা নয়, আ.লীগেরও বিচার হওয়া উচিত: ফখরুল
গণহত্যার জন্য শুধু শেখ হাসিনার নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচার হওয়া উচিত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৯ জুলাই) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেতা আব্দুল কুদ্দুসকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। ডা. আব্দুল কুদ্দুস নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ডা. বদরুল আলমের অধীনে চিকিৎসাধীন আছেন। মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের সবচেয়ে রোষাণলের শিকার বিএনপি। আর সর্বশেষ গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন শেখ হাসিনা। গণহত্যার জন্য শুধু শেখ হাসিনা নয়, দলীয়ভাবে আওয়ামী লীগেরও বিচারবিস্তারিত…
