Quick News

 

চাকসুর ৪৫ শতাংশ প্রার্থীই কলা অনুষদের

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সর্বাধিক প্রার্থী হয়েছেন কলা ও মানববিদ্যা অনুষদের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের মধ্যে এককভাবে এই অনুষদ থেকেই অংশ নিচ্ছেন ১৮৮ জন প্রার্থী যা মোট প্রার্থীর প্রায় ৪৫ শতাংশ। গত ২৫ সেপ্টেম্বর প্রকাশিত চাকসু নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে। দেখা যায়, কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগ থেকেই সবচেয়ে বেশি শিক্ষার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। শুধুমাত্র ইসলামিক স্টাডিজ বিভাগ থেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন সর্বোচ্চ ৩৭ জন প্রার্থী। এই অনুষদ থেকেবিস্তারিত…


অ্যানড্রয়েড কম্পিউটার আনছে গুগল

মার্কিন টেক জায়ান্ট গুগল আগামী বছরের মধ্যে বাজারে আনতে চলেছে অ্যানড্রয়েড কম্পিউটার। অ্যানড্রয়েড ফোনের পর এই নতুন ডিভাইসটি সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে। ‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০২৫’ সম্মেলনে গুগল অফিসিয়ালি অ্যানড্রয়েড কম্পিউটার নিয়ে তথ্য দিয়েছে। অনুষ্ঠানে গুগলের অ্যানড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত বলেন, “বর্তমানে আমরা ক্রোম অপারেটিং সিস্টেমে অভ্যস্ত। অ্যানড্রয়েড কম্পিউটার হবে আধুনিক ও ব্যবহার সহজ। যেহেতু স্মার্টফোনের দৌলতে ব্যবহারকারীরা অ্যানড্রয়েড প্রযুক্তির সঙ্গে পরিচিত, তাই ডিভাইসটি সহজেই চালানো যাবে। আগামী বছরের মধ্যে নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে।” অ্যানড্রয়েড কম্পিউটারের বৈশিষ্ট্য ক্রোম অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজবিস্তারিত…


হলান্ডের জোড়া গোলের পরও জয়হীন ম্যানসিটি

চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে শেষ মুহূর্তের গোলে নাটকীয় ড্র আদায় করে নিল মোনাকো। বুধবার রাতে ঘরের মাঠে এরিক ডায়ারের ৯০ মিনিটের স্পটকিক সিটিকে থামিয়ে দেয় ২-২ সমতায়। ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়েও জয় হাতছাড়া করল পেপ গার্দিওলার দল। প্রথমার্ধে দুই গোল করেন আর্লিং হালান্ড। তবে জর্ডান টেজের দ্রুত সমতা ফেরানো গোলে ম্যাচ শুরু থেকেই জমে ওঠে। শেষদিকে ভিএআর রিভিউতে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সিটির জয়োৎসব কেড়ে নেন ডায়ার। দ্বিতীয় রাউন্ড শেষে সিটি চার পয়েন্ট নিয়ে আছে সান্ত্বনায়, আর ক্লাব ব্রুজের কাছে বড় হারের পর মোনাকোর সংগ্রহ মাত্র এক পয়েন্ট। আগামীবিস্তারিত…


যুক্তরাষ্ট্রে দুই যাত্রীবাহী উড়োজাহাজের মুখোমুখি সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুটি যাত্রীবাহী জেট উড়োজাহাজের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে; তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বুধবার রাতে ঘটেছে এ ঘটনা। দু’টি উড়োজাহাজই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বুধবার রাতে লা গুয়ারিদা বিমানবন্দরে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটের বিমানটি অবতরণ করে। ফ্লাইটটি নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে এসেছিল এবং সেখানে যাত্রীর সংখ্যা ছিল ৫৭ জন। প্রায় একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোকবিস্তারিত…


ব্রেন টিউমারে আক্রান্ত নায়ক ইলিয়াস কাঞ্চন

‘বেদের মেয়ে জোছনা’ খ্যাত জনপ্রিয় নায়ক ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অভিনেতার ছেলে মিরাজুল মইন জয়। কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ‘আমার বাবা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত। লন্ডনে তার চিকিৎসা চলছে। দেশবাসীর কাছে বাবার সুস্থতার জন্য দোয়া চাই।’ জানা গেছে, প্রায় সাত মাস ধরে অসুস্থ ইলিয়াস কাঞ্চন। গত এপ্রিলে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পরবিস্তারিত…


গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবার পাচ্ছে সরকারি সম্মাননা

গত বছরের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যেসব শিশু আইনশৃঙ্খলা বাহিনীর বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছিল, তাদের পরিবারকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (১ অক্টোবর) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ অক্টোবর দেশব্যাপী বিশ্ব শিশু দিবস পালিত হবে। সেদিনই জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিশুদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেবে সরকার। এছাড়া ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালন করা হবে। সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলো একযোগে পালন করবে এ বিশেষ সপ্তাহ। এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য ‘শিশুর কথা বলবোবিস্তারিত…


বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ আকবর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ অক্টোবর। তার আগে ১ অক্টোবর (বুধবার) ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এ দিন সকাল থেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করেন বেশ কয়েকজন প্রার্থী। সাবেক জাতীয় দলপতি তামিম ইকবালসহ মোট ১৬ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রার্থী মীর হেলাল উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে আসিফ আকবরের বিজয়ে আর কোনো বাধা থাকে না। এছাড়া, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেওবিস্তারিত…


ট্রাম্পের শান্তি প্রস্তাবের ব্যাখ্যা চাইলেন কাতারের আমির

কাতারের আমির শেখ মোহামেদ বিন আবদুল রহমান আল থানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন গাজা শান্তি প্রস্তাব যুদ্ধ বন্ধের একটি সুযোগ তৈরি করেছে, তবে প্রস্তাবের কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা ও সমঝোতা প্রয়োজন। মঙ্গলবার তিনি বলেন, প্রস্তাবে হামাসের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি আশা প্রকাশ করেন, সব পক্ষ এই উদ্যোগকে গঠনমূলকভাবে গ্রহণ করবে। একই সময়ে তিনি বলেন, ফিলিস্তিনি অংশগুলোর সম্মতি এটা সফল করার জন্য অত্যাবশ্যক। শেখ মোহামেদ জানান, সোমবারের আলোচনায় কাতার ও মিশর হামাসকে স্মরণ করিয়েছে আগে অস্ত্রকে নীরব করতে হবে। তিনি বলেন, দোহার তাৎক্ষণিক লক্ষ্য হলো যুদ্ধ, অনাহার, মানুষ হত্যাবিস্তারিত…


পাকিস্তানের কিংবদন্তী কৌতুক অভিনেতা মারা গেছেন

পাকিস্তানের মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় মুখ, কিংবদন্তি কৌতুক অভিনেতা লাকি ডিয়ার ৬০ বছর বয়সে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…)। দীর্ঘ অসুস্থতার পর লাহোরের মায়ো হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার প্রয়াণে চার দশকের এক বর্ণাঢ্য কৌতুক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো, যা প্রজন্ম থেকে প্রজন্মকে হাসিতে মাতিয়ে রেখেছিল। গত আট মাস ধরে ফুসফুসের জটিল রোগ এবং ডায়াবেটিসে ভুগছিলেন এই জনপ্রিয় শিল্পী। গুরুতর স্বাস্থ্য জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে মায়ো হাসপাতালে তার চিকিৎসা চলছিল। কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেষবিস্তারিত…


এইচএসসির ফল প্রকাশ নিয়ে যা জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শেষ হয়েছে গত ১৯ আগস্ট। নিয়ম অনুসারে পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। সব হিসেব অনুযায়ী আগামী ১৯ অক্টোবরের মধ্যে ফলাফল প্রকাশ হতে পারে বলে জানা গেছে। শিক্ষা বোর্ডগুলো বলছে, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী— লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সেই লক্ষ্যে এখন ফল তৈরির কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। সে হিসাবে ১৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করা হবে। জানা যায়, প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী— গত ২৬ জুন এইচএসসি ও সমমানবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!