Quick News

 

যশোরে নির্মানাধিন ১০ তলা ভবন থেকে পড়ে মিস্ত্রির মৃত্যু

যশোর প্রতিনিধি :: যশোরে নির্মাণাধীন একটি ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার দুপুর আড়াইটার দিকে শহরের শাহ আব্দুল করিম রোডের রূপকথার মোড়ে। নিহত মিস্ত্রির নাম সাজ্জাদুল ইসলাম (২২)। তিনি দেয়াড়া মঠবাড়িয়া গ্রামের আজগর হোসেনের ছেলে। ভবনটি নির্মাণ করছে বিল্ডার্স কোম্পানি ‘এক্সচেঞ্জ ইউর ডেভেলপমেন্ট লিমিটেড’। সহকর্মী সজিব জানান, সাজ্জাদুল ১০ তলায় রডের কাজ করছিলেন। এ সময় তিনি নিচে পড়ে যান। এতে মাথা ফেটে যায় ও দুই পা ভেঙে যায়। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সজিব আরও বলেন, ঘটনারবিস্তারিত…


ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার ৩ মাসও টিকত না: নাহিদ

জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়া নিয়ে সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মন্তব্য, ‘ছাত্ররা উপদেষ্টা না হলে এই সরকার তিন মাসও টিকত না।’ সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। ছাত্রদের উপদেষ্টার আসনে বসাটা কি ভুল ছিল? সাক্ষাৎকারে এমনই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল নাহিদ ইসলামকে। জবাবে তিনি দাবি করেন, ‘আমরা কেউই সরকারের উপদেষ্টা পদে যেতে চাইনি, জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়েছিলাম। তাহলে কিন্তু ছাত্রদের এই দায়িত্ব পালন করা লাগতো না। যদি অভ্যুত্থানের শক্তি সরকারে না থাকত,বিস্তারিত…


বাড়লো সোনার দাম, ভরি ছাড়ালো ১ লাখ ৯৭ হাজার

দেশের বাজারে ফের সোনার দাম বাড়া‌নোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৯৩ টাকা বাড়া‌নো হ‌য়ে‌ছে সোনার দাম। আজ (শনিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার থেকেই নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দাম। আজ প্রতি ভরি সোনা ১ লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকায় বেচাকেনা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনারবিস্তারিত…


কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে জামায়াত নেতার মৃত্যু

এস.এম আব্দুল্লাহ :: সাতক্ষীরার কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৪০) নামে জামায়াতের এক স্থানীয় নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাঁতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে। তিনি ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল নেতা ছিলেন এবং পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি। স্থানীয়রা জানান, দুপুরে কাকডাঙ্গা গ্রামের মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর কাজ করছিলেন তিনি। এ সময় বাড়ির মূল লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ওয়েল্ডিং মেশিন ব্যবহার করার সময় ড্রিল মেশিনে বিদ্যুৎ স্পর্শ করলে মুহূর্তেই তিনি মাটিতেবিস্তারিত…


ফেব্রুয়ারিতেই নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নিয়ে কোনো শঙ্কা বা সন্দেহের সুযোগ নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টার এই প্রতিনিধি দলে আরও ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধানবিস্তারিত…


রিজিকের জন্য কোরআনের দোয়া: হজরত ঈসা (আ.)-এর আমল

রিজিকের একমাত্র মালিক আল্লাহ তাআলা। এ বিশ্বাস প্রতিটি মুমিনের অন্তরে গভীরভাবে গেঁথে থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তাঁর প্রিয় নবী হজরত ঈসা (আ.)-এর একটি বিশেষ দোয়া উল্লেখ করেছেন, যা রিজিকে বরকত ও অভাবমুক্তির জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ বলে বিবেচিত হয়। কোরআনে বর্ণিত সেই দোয়া আরবি: اللَّهُمَّ رَبَّنَا أَنزِلْ عَلَيْنَا مَآئِدَةً مِّنَ السَّمَاء تَكُونُ لَنَا عِيداً لِّأَوَّلِنَا وَآخِرِنَا وَآيَةً مِّنكَ وَارْزُقْنَا وَأَنتَ خَيْرُ الرَّازِقِينَ উচ্চারণ: আল্লাহুম্মা রব্বানা আনযিল আলাইনা মায়িদাতাম মিনাস সামায়ি তাকুনু লানা ঈদাল্লি আওওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। অর্থ: হে আল্লাহ! আমাদের রব! আমাদেরবিস্তারিত…


না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা

বিশ্ব শোবিজ অঙ্গনে নক্ষত্রের পতন। দক্ষিণ কোরিয়ার কিংবদন্তি অভিনেতা কিম জু-ইয়ং মারা গেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। ১ অক্টোবর অভিনেতার পরিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুর আগে কিম জু-ইয়ং নিউমোনিয়ায় রোগে ভুগছিলেন। এছাড়াও দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের জনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি ফুসফুসের জটিলতা বৃদ্ধি এবং হঠাৎ স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে চুং-অ্যাং বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় মৃত্যুবরণ করেন। হাসপাতাল থেকে তার মরদেহ ২ অক্টোবর সকাল সাড়ে ৭টায় ইনচিওন ফ্যামিলিবিস্তারিত…


ইউটিউবে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার, বাড়বে আয়

দীর্ঘদিন ধরে ইউটিউব ক্রিয়েটররা দর্শকদের কাছে পৌঁছানোর জন্য সাবটাইটেল বা ভিন্ন চ্যানেলের কন্টেন্টের উপর নির্ভর করতেন। কিন্তু এবার সেই প্রতিবন্ধকতা দূর হতে চলেছে। ইউটিউব আনুষ্ঠানিকভাবে চালু করেছে মাল্টি-ল্যাঙ্গোয়েজ অডিও ডাবিং ফিচার্স, যার মাধ্যমে ক্রিয়েটররা একই ভিডিওতে একাধিক ভাষার অডিও ট্র্যাক সংযুক্ত করতে পারবেন। ইউটিউব জানিয়েছে, এই ফিচার্স বিশ্বজুড়ে লঞ্চ করা হয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এর পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়েছিল। মিস্টার বিস্ট, মার্ক রবার, জেমি অলিভার, নিক ডিজিওভানি মতো বড় ক্রিয়েটররাও এতে অংশগ্রহণ করেছিলেন। একাধিক ভাষায় ভিডিও প্রকাশ করে তারা দেখিয়েছেন যে দর্শকরা কনটেন্ট দেখতে এখন আরও নতুন ও সহজ বিকল্পবিস্তারিত…


ভারতে দুর্গা বিসর্জন দিতে গিয়ে ১৩ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশে বিজয় দশমীতে দুর্গা বিসর্জন দিতে ১৩ জনের মৃত্যু হয়েছে। দুটি আলাদা দুর্ঘটনায় এ মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। নিহত ১৩ জনের মধ্যে ১০ জনই শিশু। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দুর্গাপূজার শেষদিন ছিল। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্যপ্রদেশের উজ্জানের ইঙ্গোরিয়াতে একটি ট্রাক্টর-ট্রলিতে করে দুর্গা বিসর্জন দিতে যাচ্ছিলেন ভক্তরা। ওই সময় ট্রাক্টরটি রেলিংয়ে ধাক্কা খেয়ে চাম্বাল নদীতে পড়ে যায়। ১২ বছর বয়সী এক শিশু ভুল করে ট্রাক্টরটি চালু করে ফেললে এ ঘটনা ঘটে। ওই সময় নদীতে পড়ে যায় ১২ শিশু। এরমধ্যে দুজন প্রাণ হারায়। এছাড়া এক শিশু এখনো নিখোঁজ আছে। তার খোঁজেবিস্তারিত…


পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। নাহিদা-রাবেয়াদের ঘূর্ণিতে দেড়শ রানও করতে পারেনি তারা। বোলারদের গড়ে দেওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে ছড়ি ঘুরিয়েছেন টাইগ্রেস ব্যাটাররা। বিশেষ করে রুবাইয়া হায়দার ঝিলিক। তরুণ এই ওপেনারের দুর্দান্ত ফিফটিতে ১১৩ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেছেন রামিন শামিম। জবাবে ৩১ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। ছোট লক্ষ্য তাড়ায় শুরুটা খুব একটা ভালোবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!