Quick News
ইসলামী ব্যাংকের ২০০ কর্মী ছাঁটাই, ৪৯৭১ জন ওএসডি
বেসরকারি খাতের প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকে শুরু হয়েছে নজিরবিহীন এক শুদ্ধি অভিযান। চাকরিবিধি ভঙ্গ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ৪ হাজার ৯৭১ জন কর্মীকে ওএসডি (অন সার্ভিস ডিউটি) করা হয়েছে। ওএসডি হওয়া কর্মীরা বেতন-ভাতা ঠিকই পাবেন, কিন্তু কোনো দায়িত্ব বা কর্মস্থলে থাকবে না। এই কারণে ব্যাংকটির ভেতরে নতুন করে দেখা দিয়েছে অস্থিরতা। ব্যাংক সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামের প্রভাবশালী ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ ২০১৭ সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। তখন থেকেই হাজারো কর্মীকে কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি সিভি নিয়ে নিয়োগ দেওয়া হয়। এসব নিয়োগের বেশিরভাগবিস্তারিত…
নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা
শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের (জেন জি) আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার এক বিবৃতিতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, যত দিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ না হবে—ততদিন পর্যন্ত দেশ ছাড়তে পারবেন না অলি। সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দু’জন জ্যেষ্ঠ আমলার ওপর জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম বন্ধ করা, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদেরবিস্তারিত…
এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
চলতি বছর সারাদেশে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে তিনি জানান, পূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানোর অপচেষ্টা চলছে, তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি নজরে রেখেছে এবং কঠোরভাবে ব্যবস্থা নিচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবার নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কোনো ভয় বা শঙ্কার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ উসকানি দেওয়ার চেষ্টা করছে, তবে আমরা সতর্ক আছি। কোথাও কোনোবিস্তারিত…
ইরানের হামলায় ইসরায়েলের ১৬ পাইলট নিহত!
সম্প্রতি ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধের ইসরায়েলের ১৬ জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম-সাফাভি। মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম-সাফাভি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ‘যুদ্ধের প্রথম দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থায় কিছু দুর্বলতা প্রকাশ পেলেও সেগুলো এখন মেরামত ও পুনর্গঠন প্রক্রিয়ায় রয়েছে।’ খবর মেহের নিউজের। তিনি ব্যাখ্যা করেন, যুদ্ধের প্রথম দুই থেকে তিন দিনে কিছু ঘাটতি দেখা গেলেও চতুর্থ দিন থেকে পরিস্থিতির মোড় ঘুরে যায় এবং শেষ পর্যায়ে এসে ইরান পূর্ণবিস্তারিত…
বিশ্বের সর্বোচ্চ সেতুর উদ্বোধন করলো চীন
চীনে নির্মাণ কাজ শুরুর তিন বছরের বেশি সময় পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বিশ্বের সর্বোচ্চ সেতু হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন। রোববার এই সেতুর উদ্বোধন করা হয়েছে বলে চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, নতুন এই সর্বোচ্চ সেতুটি একই প্রদেশের আরেকটি সেতুর দখলে থাকা রেকর্ড ভেঙে ফেলেছে। দেশটির দুর্গম দক্ষিণাঞ্চলীয় গুইঝো প্রদেশে নতুন সেতুটির অবস্থান। নদী ও বিশাল গিরিখাতের ওপর নির্মিত ৬২৫ মিটার (২ হাজার ৫১ ফুট) উঁচুতে দাঁড়িয়ে আছে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন সেতু। এর আগে ৫৬৫ মিটার উচ্চতার বেইপানজিয়াং সেতু ছিল বিশ্বের সর্বোচ্চ সেতু। আগের সর্বোচ্চবিস্তারিত…
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন সময় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার। ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। গুপ্ত স্বৈরাচার থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। দেশ গঠনে এখন ঐক্যের বিকল্প কিছু নেই। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলনের পর দেশ থেকে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের পতনের পর দেশকে পুনর্গঠন করতে হলে, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে পরিচালিত করতে হলে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। তিনিবিস্তারিত…
স্বর্ণখনি ধসে নাইজেরিয়ায় নিহত অন্তত ১০০
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য জামফারায় একটি স্বর্ণখনিতে ধস নেমেছে। এতে ওই খনির ভেতর অবস্থানকারীদের শ্রমিকদের মধ্যে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষ্যদর্শী এবং সেই খনি থেকে বেঁচে ফিরে আসা শ্রমিকদের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। জামফারা রাজ্যের মারু জেলার কাদাউরি এলাকার স্বর্ণখনিতে গত বৃহস্পতিবার ধস নামে। সে সময় খনিটির ভিতরে শত শত শ্রমিক কাজ করছিলেন। ধসের পর আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে এগিয়ে আসে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী বাহিনী এবং স্থানীয় লোকজন। উদ্ধারকারী বাহিনীর সদস্য সানুসি আওয়াল রয়টার্সকে শুক্রবার মোবাইল ফোনে বলেন, আমরা ধ্বংসস্তূপ থেকেবিস্তারিত…
দলমত নির্বিশেষে সংস্কার এগিয়ে নেবে বাংলাদেশ : ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ আর কখনো স্বৈরশাসনের পথে ফিরবে না। দলমত নির্বিশেষে গঠিত ঐকমত্যের ভিত্তিতেই দেশের গণতন্ত্র ও সংস্কার কার্যক্রম টেকসইভাবে এগিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, জনগণের আত্মত্যাগে অর্জিত ন্যায়ভিত্তিক রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়াকে আর কোনো শক্তি বাধাগ্রস্ত করতে পারবে না। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের দাবিতে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বাংলাদেশের জন্ম। কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আত্মত্যাগ করেছিলাম তা গত পাঁচবিস্তারিত…
জুবিন গার্গের ড্রামার গ্রেফতার
গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিংয়ে নেমে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ। গায়কের মৃত্যুর পর অভিযোগ ওঠে তাঁকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। সর্বপ্রথম গুয়াহাটির এক আইনজীবী নর্থ-ইস্ট ফেস্টিভ্যাল আয়োজকদের বিরুদ্ধ গাফিলতির অভিযোগে একটি মামলা করেন। পরে জুবিনের সহকারী এবং ব্যান্ড দলের ড্রামারের বিরুদ্ধে একাধিক মামলা হয়। ফলে জুবিনের দ্বিতীয়বার ময়নাতদন্তে করা হয়। বর্তমানে নানা অভিযোগ সামনে রেখে তদন্ত কর্যাক্রম চালাচ্ছে ভারতের আসাম রাজ্যের সিআইডি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) গ্রেফতার করা হয় জুবিনের টিমের ড্রামার শেখরজ্যোতি গোস্বামীকে। অভিযোগ, তাঁর আমন্ত্রণেই জুবিন পানিতে নেমেছিলেন, কিন্তু আর ফেরা হয়নি। তদন্ত এখানেইবিস্তারিত…
পাঁচ দফা দাবি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে সাতক্ষীরা জামাতের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ
সাতক্ষীরা প্রতিনিধি :: জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে মিছিলটি বের হয়। এর আগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক প্রতিবাদ সমাবেশ করে দলটি। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা আমির উপাধ্যক্ষ শহিদুলবিস্তারিত…
