Quick News

 

উত্তর কোরিয়া-মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই সরকারি কোম্পানি এবং পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য ছিল উত্তর কোরিয়ার অস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করা এবং ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর বেসামরিক নাগরিক ও অবকাঠামোর ওপর নির্বিচারে আক্রমণ রোধ করা। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর মিয়ানমারের সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে। অস্ত্র বাণিজ্যের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করেবিস্তারিত…


ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাদণ্ড

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। আধুনিক ফ্রান্সের ইতিহাসে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব শাস্তির নজিরবিহীন ঘটনা এটি। সারকোজির বিরুদ্ধের অভিযোগ ছিল, ২০০৭ সালের ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লিবিয়ার তৎকালীন নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে অবৈধভাবে লাখ লাখ ইউরো নিয়ে তহবিল হিসেবে ব্যবহার করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার প্যারিসের ফৌজদারি আদালত তাকে দুর্নীতি ও অবৈধ প্রচারণায় অর্থায়নসহ অন্যান্য সব অভিযোগ থেকে খালাস দিয়েছে। এদিকে মামলাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিজেকে নির্দোষ দাবি করেছেন সারকোজি। একই সঙ্গে এই রায়কে কলঙ্কজনকবিস্তারিত…


পরিশুদ্ধ জীবন গড়ার ৫ সহজ আমল

আত্মশুদ্ধি ও পরিশুদ্ধ জীবনই হলো ইহকালীন ও পরকালীন সফলতার মূল চাবিকাঠি। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘সে-ই সফলকাম যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে এবং সে-ই ব্যর্থ যে তার আত্মাকে কলুষিত করেছে।’ (সুরা শামস: ৯-১০) রাসুলুল্লাহ (স.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা মালের দিকে দেখেন না; বরং তিনি দেখেন তোমাদের অন্তর ও আমলের দিকে।’ (মুসলিম: ২৫৬৪) প্রাজ্ঞ আলেমরা পরিশুদ্ধ জীবনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করেছেন। নিচে সেগুলো তুলে ধরা হলো। ১. পার্থিব মোহ ত্যাগ করা দুনিয়ার মোহ মানুষকে আধ্যাত্মিক উন্নতি থেকে বিরত রাখে। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘বৃদ্ধদের অন্তর দুটি বিষয়েবিস্তারিত…


পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আজ একই দিনে বাংলাদেশ দুইবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। রাতে এশিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ অলিখিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই ফাইনাল খেলবে৷ ক্রিকেটের আগেই শ্রীলঙ্কার কলম্বোতে সাফ অ-১৭ ফুটবল টুর্নামেন্টে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। ম্যাচের চার মিনিটের মধ্যে বাংলাদেশ দুই গোলের লিড নেয়। তৃতীয় মিনিটে পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার সময় বাংলাদেশের ফরোয়ার্ড কেড়ে নেন। এরপর গোলরক্ষক আরেক দফা বল গ্রিপে ব্যর্থ হন। তখন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে গোল করেন। প্রথম গোলে পাকিস্তানের গোলরক্ষক ও ডিফেন্ডারদের দায় বেশি ছিল। তবে এক মিনিটবিস্তারিত…


অগ্রিম রপ্তানি আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক

রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ ব্যাংক। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। ফলে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও পণ্য সরবরাহ আরও সহজ হবে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারে বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণ করার বাধ্যবাধকতা তুলে নিয়েছে। নতুন নির্দেশনায় প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। এক্ষেত্রে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে রপ্তানিকারকের অবশ্যই নিশ্চিতবিস্তারিত…


ছবি পোস্ট করে কটাক্ষের শিকার দেব

চলতি বছরেই বক্স অফিসে মুক্তি পাবে ওপার বাংলার অভিনেতা দেব অভিনীত সিনেমা ‘রঘু ডাকাত’। বছর দুয়েক আগেই ঘোষণা দেওয়া হয়েছিল এই সিনেমার। এমনকী, ছবির ফার্স্ট লুকও এসেছিল প্রকাশ্যে। আর তারপরই হঠাৎ বন্ধ হয়ে যায় কাজ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘বেঙ্গলস বিগেস্ট কার্নিভাল’ শুরু হয়েছে। এই কার্নিভালে দেব তার পুরো টিম নিয়ে দেশটির বিভিন্ন জায়গায় সিনেমার প্রচারণার ব্যস্ত সময় পার করছেন। এর মাঝে ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন দেব। ‘রঘু ডাকাত’ সিনেমার একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গেছে, এক বুক পানিতে চোখ বন্ধবিস্তারিত…


এক যুগ পর ফুটবল লিগের নামবদল

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা প্রিমিয়ার ফুটবল লিগ ৷ এক যুগ পর এই লিগের নামবদল হয়েছে। গতকাল (২৪ সেপ্টেম্বর) বাফুফের জরুরী নির্বাহী কমিটির সভা শেষে ক্লাবগুলোর সঙ্গে আলোচনার পর লিগের নতুন নামকরণ হয়েছে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল)। ২০০৭ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সুপারিশ ও চাপের ভিত্তিতে বাফুফে পেশাদার লিগ শুরু করে। তখন বাফুফে প্রিমিয়ার লিগকে বি লিগ নামকরণ করেন। ২০০৮ সালে কাজী সালাউদ্দিন বাফুফে সভাপতি হওয়ার পর বি লিগের নাম সম্প্রসারণ করেন। ফুটবল বহির্বিশ্বে অনেকে বি লিগে বুঝতেন দ্বিতীয় স্তরের লিগ। এজন্য তিনি বি লিগ সম্প্রসারণ করে বাংলাদেশ লিগ হয়।বিস্তারিত…


৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে ফিফার বৈঠক

ফিফা বিশ্বকাপের শেষ কয়েকটি আসরে খেলেছে ৩২টি করে দল। ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। পরবর্তী আসর অর্থাৎ ২০৩০ সালে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ফিফা। এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং দক্ষিণ আমেরিকার তিন ফুটবল ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। চলতি বছরের মার্চে উরুগুয়ের এক প্রতিনিধি প্রথমবারের মতো অনলাইনে ফিফার নির্বাহী কাউন্সিল সভায় প্রস্তাবটি উত্থাপন করেন। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে আর্জেন্টিনা ও উরুগুয়ের ফেডারেশন সভাপতি ছাড়াও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসি উপস্থিত ছিলেন। এর মাধ্যমেবিস্তারিত…


সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট (এসইইউটি)-এর ১৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির তেজগাঁওয়ের স্থায়ী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। ট্রাস্টি বোর্ডের সদস্য এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বোর্ড সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলোর মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় উপকরণের সন্নিবেশ প্রাধান্য পায়। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মান বৃদ্ধি, গবেষণা সক্ষমতা জোরদার এবং পরিচালনাগত দক্ষতা উন্নয়নের কৌশলগত নির্দেশনা দেওয়াবিস্তারিত…


শাওমির নতুন ফ্ল্যাগশিপ ফোনে পাবেন ‘ম্যাজিক ব্যাক স্ক্রিন’

শাওমি আগামী ২৫ সেপ্টেম্বর চীনে উন্মোচন করতে চলেছে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ Xiaomi 17, 17 Pro ও 17 Pro Max। সিরিজটির সবচেয়ে বড় আকর্ষণ হবে প্রো এবং প্রো ম্যাক্স মডেলের পিছনের ম্যাজিক ব্যাক স্ক্রিন। এই সেকেন্ডারি ডিসপ্লেতে সময়, ব্যাটারির অবস্থা ও নোটিফিকেশনের পাশাপাশি থাকবে ক্যামেরা ভিউফাইন্ডার সুবিধা। ফলে সেলফি অভিজ্ঞতা হবে আরও উন্নত। ম্যাজিক ব্যাক স্ক্রিনের বৈশিষ্ট্য শাওমির দাবি, ছোট এই স্ক্রিন কেবল নোটিফিকেশনই নয়, বরং মিউজিক কন্ট্রোল, ব্যাটারি স্ট্যাটাস এবং অন্যান্য দ্রুত তথ্য প্রদর্শন করতে পারবে। ক্যামেরা মডিউলের চারপাশে স্ক্রিনটি থাকায় এটি ফোনের ডিজাইনকে একদিকে করবে প্রিমিয়াম, অন্যদিকেবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!