Quick News

 

যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসির ৮০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ (মঙ্গলবার) অনুষ্ঠিত ৯৭৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা ব্যাংকের আনসিকিউরিড, নন কনভার্টিবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট বিশিষ্ট সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। এই বন্ডের মাধ্যমে ব্যাংকটি ৮০০ কোটি টাকা সংগ্রহ করবে। এর কুপন রেট রেফারেন্স রেটের সঙ্গে ৩ শতাংশ কুপন মার্জিন যোগ করে নির্ধারণ করা হবে। বিএসইসি আরও জানিয়েছে, বন্ডের পুরো অর্থবিস্তারিত…


১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২২ সেপ্টেম্বর) ইসি সচিবলয়ের পরিচালক (জনসংযোগ) মোঃ রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ইসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোটার তালিকা ডাটাবেইজে অন্তর্ভুক্ত ৩১ অক্টোবর ২০০৭ তারিখ বা তার পূর্বে যাদের জন্ম এমন নাগরিকদের নিবন্ধন করতে নাগরিকের চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তকরণের লক্ষ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল এবং দাখিলকৃত আবেদন নিষ্পত্তি করণে ইসি সময়সূচি নির্ধারণ করেছে। হালনাগাদকৃত খসড়াবিস্তারিত…


সাবার ট্রেলারে ঝড় তুললেন মেহজাবীন

ক্যারিয়ারে বড় পর্দায় ডেবিউ করেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’ তে-ই প্রথম অভিনয় তার। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার বাকি রাখে না। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই ছবিটি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। ইন্দোনেশিয়া, সৌদি আরবের রেড সি উৎসব- এমন কোনো জায়গা বাকি নেই যেখানে ‘সাবা’র সাফল্য উঠে আসেনি। আগামী ২৬ অক্টোবর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেহজাবীন শেয়ার করেছেন ছবিটের দেড়বিস্তারিত…


সোনার দাম আবারো বাড়ল, ভরি ১৯১১৯৬ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারো বাড়ানো হয়েছে। এবার ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৮৮৯ টাকা। এর ফলে অতীতের সব রেকর্ড ভেঙে এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯১ হাজার ১৯৬ টাকা। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বাজুস। বাজুস জানায়, মঙ্গলবার থেকে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১ হাজার ৮৮৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণবিস্তারিত…


এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা মাল্টার

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ মাল্টা। সোমবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এই ঘোষণা দেওয়া হবে বলে মাল্টার প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে। এর আগে, রোববার ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং পর্তুগাল। এর পরদিন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে মাল্টা। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধের অবসান এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান এগিয়ে নেওয়ার উদ্দেশ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশগুলো। ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ সোমবার একই ধরনের ঘোষণা দিতে পারে বলে ধারণাবিস্তারিত…


স্মৃতিশক্তি ভালো রাখবে প্রতিদিনের এই ৭ অভ্যাস

বছরে একবার বিশ্ব আলঝাইমার দিবস আমাদের মনে করিয়ে দেয় যে মস্তিষ্কের স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ। স্মৃতিশক্তি-সম্পর্কিত রোগ এড়াতে এবং বৃদ্ধ বয়সে সুখী, স্বাধীন জীবনযাপন করতে মস্তিষ্কের স্বাস্থ্যের যত্ন নেওয়া জরুরি। স্মৃতিশক্তি ভালো রাখার জন্য আপনার প্রতিদিনের কিছু অভ্যাসে পরিবর্তন আনতে হবে। নিয়মিত সেসব অভ্যাস বজায় রাখলে বয়স বাড়লেও স্মৃতিশক্তি অটুট থাকবে। চলুন জেনে নেওয়া যাক- ১. শারীরিকভাবে সক্রিয় থাকুন নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত ​​সঞ্চালন বাড়ায়, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে এবং নতুন স্নায়ুতন্ত্রের বিকাশ করে। দ্রুত হাঁটা, সাঁতার কাটা, সাইকেল চালানো, এমনকি প্রতিদিন ৩০ মিনিট যোগব্যায়াম স্মৃতিশক্তি এবং মনোযোগবিস্তারিত…


আগস্টে এনবিআরের রাজস্ব ঘাটতি বেড়ে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা

আগস্ট মাসেও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। বরং রাজস্ব ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী— চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্টে) প্রায় ২১ শতাংশ রাজস্ব প্রবৃদ্ধি হলেও বড় ঘাটতির মুখোমুখি প্রতিষ্ঠানটি। এনবিআর সূত্রে জানা যায়, গত জুলাইয়ে লক্ষ্যমাত্রা হিসাবে রাজস্ব ঘাটতি ছিল ২ হাজার ৮৬১ কোটি টাকা। আগষ্টে তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭১৫ কোটি টাকা। এনবিআরের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার কোটি টাকা। এ সময়ে আদায় হয়েছে ৫৪বিস্তারিত…


সেরা খলনায়কের পুরস্কার পেলেন শিমুল খান

এক যুগের অভিনয় ক্যারিয়ারে অর্ধশতকের বেশি ঢাকাই সিনেমায় অভিনয় করেছেন শিমুল খান। এবার তিনি পেলেন ‘ট্র্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড ২০২৫’ অ্যাওয়ার্ড। গত ২০ সেপ্টেম্বর বিকাল ৫ টায় জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় দেশের টেলিভিশন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন ‘টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)’ এর আয়োজনে ২৫ তম আসর ‘ট্র্যাব এক্সিলেন্ট এ্যাওয়ার্ড ২০২৫। এতে সংস্কৃতি, বিনোদন, এবং মিডিয়া সেক্টরের বিভিন্ন শাখায় অবদান রাখার জন্য বিভিন্ন জনকে পুরস্কার প্রদান করা হয়। সেখানে সেরা খল অভিনেতার পুরস্কার দেওয়া হয়েছে তাকে। অভিনয় বিভাগে নাটকের শ্রেষ্ঠ অভিনেতা-অভিনেত্রী হিসেবে মোশাররফ করিম ও তানহাবিস্তারিত…


পুরনো যেকোনো স্মার্টফোন বদলে অনারের নতুন ফোন নেওয়ার সুযোগ

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার সম্প্রতি বাংলাদেশে একটি ডিভাইস এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করেছে। এর মাধ্যমে যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোন বদলে নেওয়া যাবে একটি নতুন অনার ডিভাইস। ফোনের বাজারদর বা মডেল যা-ই হোক না কেন এই এক্সচেঞ্জ প্রোগ্রামের আওতায় যেকোনো ব্র্যান্ডের এবং যেকোনো মডেলের স্মার্টফোন ব্যবহারকারী তার ব্যবহৃত ফোনটি পরিবর্তন করে নিতে পারবেন একটি নতুন অনার স্মার্টফোন। গ্রাহকদের জন্য ন্যায্য মূল্য এবং সহজ এক্সচেঞ্জ প্রক্রিয়া নিশ্চিত করতে একটি শীর্ষস্থানীয় ডিভাইস মূল্যায়ন এবং আপগ্রেড সমাধানদাতা প্রতিষ্ঠান ‘ফ্লিপার’ এর সঙ্গে অনার অংশীদারিত্ব করেছে। ফ্লিপার এর মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে অনার এর ব্র্যান্ড স্টোরের কর্মীরা পুরাতনবিস্তারিত…


ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা

জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলন শুরুর ঠিক আগে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাধা সত্ত্বেও এই দেশগুলো এই পদক্ষেপ নিলো। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলকে জানিয়েছেন যে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ‘সহায়ক হবে না’ বলে তারা অস্ট্রেলিয়াকে জানিয়েছিল। তবে অস্ট্রেলিয়া তাদের অভ্যন্তরীণ বিষয় বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করছে এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন যে এর জবাবে ইসরায়েল পশ্চিম তীর দখল করে নিতে পারে। ব্রিটিশবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!