Quick News
সাইবার হামলা : ইউরোপজুড়ে শত শত ফ্লাইট বাতিল
ইউরোপের বড় বড় বিমানবন্দরগুলোতে চেক-ইন ও বোর্ডিং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান কলিনস অ্যারোস্পেসের ওয়েব সাইটে সাইবার হামলা হয়েছে। এতে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন বিমানবন্দরের বেশ কয়েকটি এয়ারলাইন্সের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এক বিবৃতিতে কলিন্স অ্যারোস্পেস জানিয়েছে, ‘প্রযুক্তিগত ত্রুটি’র কারণে সংস্থাটি আপাতত পরিষেবা দিতে পারছে না এবং ত্রুটি সারাতে সময় লাগবে। প্রসঙ্গত বিশ্বের বেশ কয়েকটি বিমান পরিবহন সংস্থা (এয়ারলাইন্স) এবং বিমানবন্দরে পরিষেবা প্রদান করে কলিন্স অ্যারোস্পেস। ইউরোপভিত্তিক বেশিরভাগ বিমান পরিবহন সংস্থা কলিন্স অ্যারোস্পেসের পরিষেবার গ্রাহক। সাইবার হামলার ফলে বিমানের চেক-ইন ও বোর্ডিং পরিষেবা বন্ধ হয়ে গেছে। ফলেবিস্তারিত…
ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের বিজয়ের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে ইনশাআল্লাহ। যারা জামায়াতকে ভালোবাসেন এবং যাদের জামায়াত ভালোবাসে—তাদের নিয়েই আগামী নির্বাচনে ৩০০ আসনে অংশ নেওয়ার আশা করা হচ্ছে। সেই নির্বাচনে বিজয়লাভের লক্ষ্যে আর্থিক কুরবানিসহ সব ধরনের সাহায্য-সহযোগিতার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব বলেন। জামায়াত আমির বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কুরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুনবিস্তারিত…
হাদিসে ভবিষ্যদ্বাণী: আজ কেন ইলমহীন বক্তা বেশি?
কেয়ামতের ছোট নিদর্শনগুলো একে একে প্রকাশ পাচ্ছে। এর মধ্যে একটি অন্যতম হলো- ইলমহীন বক্তাদের প্রভাব বৃদ্ধি এবং প্রকৃত আলেমদের হ্রাস। রাসুলুল্লাহ (স.) একে কেয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছেন। বর্তমান যুগে এই ভবিষ্যদ্বাণীর প্রতিফলন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। হাদিসের ভবিষ্যদ্বাণী হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (স.) বলেছেন- ‘তোমরা বর্তমানে এমন একটা যুগে আছ, যখন আলেমদের সংখ্যা বেশি এবং বক্তাদের সংখ্যা কম। এই যুগে যে ব্যক্তি তার জানা বিষয়ের এক-দশমাংশ ত্যাগ করবে, সে ধ্বংস হবে। পরে এমন একটা যুগ আসবে যখন বক্তাদের সংখ্যা বেশি হবে এবং আলেমদের সংখ্যা কমেবিস্তারিত…
হোয়াটসঅ্যাপে এলো নতুন ফিচার, শিডিউল করা যাবে কল
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ (WhatsApp) ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে নতুন ইউনিফাইড কল মেনু ফিচার। এই আপডেটের মাধ্যমে ভয়েস এবং ভিডিও কলের জন্য আলাদা বাটনের পরিবর্তে একটি একক কল বাটন থাকছে। নতুন মেনুর মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি ভয়েস বা ভিডিও কল শুরু করতে, কল লিংক তৈরি করতে এবং এমনকি কল শিডিউল করতে পারবে। গ্রুপ কলের ক্ষেত্রে মেনু থেকে সদস্য নির্বাচন করা আরও সহজ হয়েছে। অফিসিয়াল চেঞ্জলগ অনুযায়ী, কল শিডিউল করার সময় ব্যবহারকারীরা গ্রুপ বা কন্ট্যাক্ট নির্বাচন করে ইনভাইটেশন শেয়ার করতে পারবে। এতে কাজের মিটিং বা বন্ধুদের সঙ্গে আগে থেকে সময় ঠিক করেবিস্তারিত…
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যা বললেন বাংলাদেশ কোচ
চলমান এশিয়া কাপের গ্রুপপর্ব শেষ হবে আজ (শুক্রবার)। এরপর কোনো বিরতি ছাড়াই আগামীকাল (শনিবার) থেকে শেষ চারের লড়াই শুরু হবে। ইতোমধ্যে নিশ্চিত হয়েছে সুপার ফোরের চার দল। ‘বি’ গ্রুপ থেকে কোন দুটি দল পরবর্তী রাউন্ডে খেলবে তা জানতে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেখানে হেরে বিদায় নিয়েছে আফগানরা। আফগানদের বিদায়ের পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা ও বাংলাদেশ সুপার ফোরে পা রাখে। এর আগেরদিনই নিশ্চিত হয়ে যায় ‘এ’ গ্রুপ থেকে পরের রাউন্ডে ওঠা দল। সেখানে অবশ্য খুব একটা লড়াই জমেনি। ভারতের পর শেষ চারে ওঠা পাকিস্তান যদিও কিছুটা ভুগেছে তুলনামূলকবিস্তারিত…
এস্তোনিয়ায় ঢুকল রাশিয়ার তিন যুদ্ধবিমান
কোনো অনুমতি ছাড়া এস্তোনিয়ার ভেতর ঢুকেছিল রাশিয়ার তিনটি যুদ্ধবিমান। যেগুলো ১২ মিনিট দেশটির আকাশ সীমায় অবস্থান করে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় রাশিয়ার চার্জ ডি’অ্যাফেয়ার্সকে তলব করেছে এস্তোনিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তিনটি রুশ মিগ-৩১ তাদের আকাশসীমায় প্রবেশ করে। বিমানগুলো ফিনল্যান্ড উপসাগর দিয়ে ঢোকে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারগুস শাহনা বলেছেন, “রুশ যুদ্ধবিমান চলতি বছরে চতুর্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে আজকের ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। কারণ এইবার তিনটি যুদ্ধবিমান একসাথে আমাদের আকাশসীমায় ঢুকে পড়েছে, যাবিস্তারিত…
যেখানে অনিয়ম, সেখানে আমরা ধরিয়ে দেব: ক্যাব সভাপতি
ভোক্তাদের নানাভাবে ঠকানো হচ্ছে জানিয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি ও সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ‘যৌক্তিক দামের চেয়ে দাম বেশি রাখা হয়। যেখানে অনিয়ম হবে, সেখানে আমরা ধরিয়ে দেব। সরকারের সহযোগী হিসেবে কাজ করব।’ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাবের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সফিকুজ্জামান বলেন, ‘৩১ বছর সরকারি চাকরি করেছি। এখন অবসরের ছুটি কাটাচ্ছি। দীর্ঘ চাকরি জীবনের পর এখন তো অবসরে বসে থাকা যায় না, বসে থাকতে ভালো লাগবে না। অবসর সময়ে কিছু করার ইচ্ছা ছিল।’ তিনিবিস্তারিত…
এনসিপি কোনো জোটে যাচ্ছে না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি, এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছে না দলটি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জামায়াত ইসলামীর নেতৃত্বে যে আন্দোলনটা হচ্ছে, যুগপৎ আন্দোলন করছে, সেই আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নাই। আমরা অংশগ্রহণবিস্তারিত…
ফোন থেকেই ডেস্কটপ ‘কট্রোল’ করার উপায়
মোবাইল ফোন এবং ডেস্কটপ সিস্টেমের সুবিধা আলাদা। ফোন ব্যবহার করি কল, চ্যাটিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের জন্য, আর ল্যাপটপ বা ডেস্কটপ মূলত অফিসিয়াল কাজের জন্য ব্যবহৃত হয়। তবে প্রযুক্তির উন্নতির ফলে এখন ফোন থেকে সহজেই ডেস্কটপ নিয়ন্ত্রণ করা সম্ভব। কিছু নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে এই কাজটি করা যায়। এর মধ্যে জনপ্রিয় হলো TeamViewer এবং Unified Remote। TeamViewer ব্যবহার করে ডেস্কটপ কন্ট্রোল: TeamViewer একটি অল-ইন-ওয়ান রিমোট কন্ট্রোল সমাধান। এটি মোবাইল এবং কম্পিউটারে দ্রুত ও নিরাপদ সংযোগ প্রদান করে। ব্যবহার পদ্ধতি সহজ: অ্যান্ড্রয়েড ফোনে Google Play Store থেকে TeamViewer ইনস্টল করুন। অন-স্ক্রিন নির্দেশাবলী অনুসরণবিস্তারিত…
বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-চীনের ম্যাচ
বাংলাদেশ-চীন দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর অতিক্রম করছে। এই উপলক্ষ্যে ঢাকাস্থ চীনের দূতাবাস শিক্ষা, সংস্কৃতি ও বাণিজ্যের পাশাপাশি ক্রীড়া খাতেও নানা উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় চীনের বিশ্ববিদ্যালয়ের একটি নারী ফুটবল দল বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে এসেছে। সে উপলক্ষ্যে আজ (বৃহস্পতিবার) বিকেলে একটি সংবাদ সম্মেলন হয়েছে বাফুফে ভবনে। সংবাদ সম্মেলনে ছিলেন ঢাকাস্থ চীন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সেলর লিও সাওপেং। তিনি বলেন, ‘ফুটবল বাংলাদেশে অনেক জনপ্রিয় তাই ফুটবল দিয়েই শুরু। দুই দেশের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অনেক আয়োজন থাকবে বছরব্যাপী। ক্রীড়া ছাড়াও অন্য ক্ষেত্রেও নানা কর্মসূচি থাকবে।’ বাংলাদেশ অ-১৭ নারী দলবিস্তারিত…
