Quick News

 

সাংবাদিক রুহুল আমিন গাজী মারা গেছেন

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক রুহুল আমিন গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সভাপতি মুরসালিন নোমানী জানান, রাত ৯টায় রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুহুল আমিন গাজী। এর আগে সংকটাপন্ন অবস্থায় গতকাল সোমবার রাতে রুহুল আমিন গাজীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপর থেকেই তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রাখা হয়। আওয়ামী সরকারের আমলে দীর্ঘ কারাবাসে তৈরি হয় নানাবিস্তারিত…


সাতক্ষীরায় শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

সাতক্ষীরা প্রতিনিধি :: বৈষম্য দূরীকরণে বেসরকারি মাদ্রাসা ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ করা হয়েছে। উপজেলার বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্য জোট ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির ব্যানারে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যলয় প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষকরা। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো:মমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা জালাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতিরবিস্তারিত…


মার্কিন গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন

প্রয়াত মাইকেল জ্যাকসনের ভাই এবং জ্যাকসন ৫ পপ গ্রুপের মূল সদস্য গায়ক টিটো জ্যাকসন মারা গেছেন। ৭০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি। তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। খবর বিবিসির। ২০০৯ সালে মারা যাওয়া ভাই জ্যাকি, জারমেইন, মারলন এবং মাইকেলের সঙ্গে টিটো বিখ্যাত দলে অভিনয় করেছিলেন। টিটো জ্যাকসনের মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জ্যাকসন পরিবারের দীর্ঘদিনের বন্ধু এবং জ্যাকসন পরিবারের সাবেক ম্যানেজার স্টিভ ম্যানিং। tito-2জ্যাকসনের তিন ছেলে, তাজ, টেরিল এবং টিজে জ্যাকসনের একটি ইনস্টাগ্রাম পোস্টে মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। তারা বলেন, আমরা হতবাক, ব্যথিত। আমাদের বাবাবিস্তারিত…


ড. ইউনূসের প্রথম একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় ৮ প্রকল্প

আগামী বুধবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আটটি প্রকল্প অনুমোদন পেতে পারে। ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণের জন্য পাঁচ হাজার ৮৯৯ কোটি টাকার ‘ভূমি অধিগ্রহণ’ শীর্ষক সংশোধনী প্রকল্পসহ আট প্রকল্প উঠছে একনেক সভায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। এর আগে একনেক সভা অনুষ্ঠিত হয়েছে পরিকল্পনা কমিশনের এনইসি সভায়। একনেক সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপার্সন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের এটিই প্রথম একনেক সভা। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের প্রধান (অতিরিক্ত সচিব) খন্দকার আহসান হোসেনবিস্তারিত…


ভারতে নিপাহ ভাইরাসে শিক্ষার্থীর মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রাণঘাতী নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার কেরালার স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা রাজ্যে নিপাহ ভাইরাসে ওই শিক্ষার্থীর মৃত্যুর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাণঘাতী ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে প্রাণ হারানো ওই শিক্ষার্থীর সংস্পর্শে আসা আরও ১৫১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে চলতি বছরের জুলাই থেকে এখন পর্যন্ত কেরালায় নিপাহ ভাইরাসে দুজনের প্রাণহানি ঘটলো। মহামারি সৃষ্টির ঝুঁকি থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিপাহ ভাইরাসকে অগ্রাধিকারমূলক প্যাথোজেন হিসেবে শ্রেণিবদ্ধ করেছে। এই ভাইরাস প্রতিরোধে কোনও ভ্যাকসিন নেই এবং ভাইরাসটি থেকে নিরাময়ের কোনও চিকিৎসাওবিস্তারিত…


ঢাবিতে গণবিয়ের আয়োজন, পাত্র-পাত্রীর খোঁজে শিক্ষার্থীরা

জুলাই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাধীনতা ভোজ ও গণবিবাহের আয়োজন করছেন বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থীরা। বৌভাত অনুষ্ঠানসহ বিয়ের সকল খরচ ওই হলের শিক্ষার্থীরাই বহন করবে বলে জানা গেছে। আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই বিয়ের অনুষ্ঠানের জন্য বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপে পাত্র ও পাত্রী খুঁজে বেরাচ্ছেন শিক্ষার্থীরা। এদিন গণঅভ্যুত্থানে ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জনকে আরও স্মরণীয় করতে, শিক্ষার্থীদের ‘ট্রমাটিক সিচুয়েশন’ কাটাতে ধীনতা ভোজ, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ-২ গ্রুপে দেয়া এক পোস্টে এমন কথা জানানো হয়।বিস্তারিত…


হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অধীন হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে কাজ করছে। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি পাসকি ব্যবহার করে ব্যবহারকারীরা নিজেদের চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট করতে পারবেন। পাস কি (Passkey) হল ডিজিটাল পরিচয়পত্র। যা ট্র্যাডিশনাল পাসওয়ার্ডের পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেসিয়াল রেকগনিশনের মতো বায়োমেট্রিক ডেটা ব্যবহার ব্যবহার করবে। এই ফিচারটি অ্যানড্রয়েড ভার্সন ২.২৪.১৮.১৩ এর জন্য সর্বশেষ হোয়াটসঅ্যাপ বিটাতে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গিয়েছে। বিটা হাইলাইটসে এই নতুন পাসকি এনক্রিপশন ফিচারটি প্রথম লক্ষ্য করেছে হোয়াটসঅ্যাপ বেটা ইনফো। প্রতিষ্ঠানটি হোয়াটসঅ্যাপের নতুন খরব রাখে। মূলত ইউজার ডেটা সিকিউরিটি শক্তিশালী করার জন্য এমনিতেই কাজ করছেবিস্তারিত…


মুক্তি পেল বিঞ্জ অরিজিনাল ‘একটি খোলা জানালা’

ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ মুক্তি পেল বিঞ্জ অরিজিনাল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘একটি খোলা জানালা’। লিলি নিবেদিত ভিকি জাহেদের রচনা ও পরিচালনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার ঘরানার এ চলচ্চিত্রটি বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে অবমুক্ত করা হয়েছে। চলচ্চিত্রটির গল্প রহস্যে মোড়া। কেশবপুর এলাকায় একের পর এক নার্স খুনের ঘটনায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। বেছে বেছে কেন নার্স খুন করা হচ্ছে? আবার খুনি কেবল খুন করেই থেমে নেই, কবর থেকে লাশ তুলে খেয়ে নিচ্ছে মৃতের কলিজাও! কে বা কারা করছে এসব খুন? সব রহস্যের জট খুলবে শর্ট ওয়েবফিল্ম ‘একটি খোলা জানালা’য়। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করছেন তাসনিয়াবিস্তারিত…


চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকা অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা দুজনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আনিসের বাবার নাম মো. ইসহাক এবং মাসুদের বাবার নাম মো. রফিক। নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত দুজন অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতেবিস্তারিত…


শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মামলা: আদালতে হট্টগোল

চট্টগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ (জয়), মেয়ে সায়মা ওয়াজেদসহ ৪২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সালাউদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন ব্যবসায়ী মামুন আলী। মামলার অপর আসামি হিসেবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও মেয়ে টিউলিপ সিদ্দিকও অন্তর্ভুক্ত হয়েছেন। মামলার বাদীর বক্তব্য গ্রহণের পর আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিলে আদালতে হট্টগোল শুরু হয়। একপর্যায়ে বিচারক বিব্রত হয়ে আদালত কক্ষ থেকে বের হয়ে খাস কামরায় চলে যান এবং সরাসরি থানায় মামলা নেওয়ার নির্দেশবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!