Quick News

 

বিএনপি নেতার বিরুদ্ধে হিন্দু ব্যবসয়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ

মনির হোসেন, সাতক্ষীরা :: সাতক্ষীরার ঝাউডাঙ্গা বাজারের পেয়াজ রসুন ব্যবসায়ী শ্রী রাখাল দাশের কাছে চাঁদা দাবী করেছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বিএনপি নেতা নাজমুল কলারোয়া পৌরসভায় কর্মরত আছেন। বিএনপি ক্ষমতা থাকা কালীন সময়ে চাঁদাবাজি, টাকার বিনিময়ে বিচার করা সহ অভিযুক্ত নাজমুলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে এলাকা সূত্রে জানা গেছে। আওয়ামীলীগ শাসনামলে সে দলীয় কাজ থেকে নিষ্কৃয় থাকলেও ৫আগস্ট শেখ হাসিনা পতনের পর থেকে দলের নাম ভাঙিয়ে চাঁদাবজির পূর্ব রূপ ফিরে পেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সূত্রে জানা যায়, গতকাল (২৮ আগস্ট) রাতে শ্রী রাখাল দাশ তার ব্যবসা প্রতিষ্ঠানবিস্তারিত…


বন্যায় ৫১ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত অর্ধকোটির বেশি মানুষ

দেশে চলমান বন্যায় ৫১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫৪ লাখ ৮০ হাজার ৪৬৩ জন। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান তিনি। অতিরিক্ত সচিব বলেন, দেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে; যার মধ্যে ৩৯ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৭ জন শিশু। কুমিল্লায় ১৪ জন, ফেনীতে ১৭, চট্টগ্রামে ৬, খাগড়াছড়িতে ১, নোয়াখালীতে ৮, ব্রাহ্মণবাড়ীয়ায় ১, লক্ষ্মীপুরে ১ ও কক্সবাজারেবিস্তারিত…


জার্মানিতে রেকর্ডসংখ্যক পুলিশের ওপর হামলা

২০২৩ সালে জার্মানিতে ২ হাজার ৯৭৯ জন পুলিশের ওপর হামলা হয়েছে। ২০০১ সালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ শুরুর পর এটিই সর্বোচ্চ সংখ্যা। এর মধ্যে গত বছরের জানুয়ারিতে ল্যুটসেরাট গ্রামে সংঘর্ষের ঘটনায় ১৪৫ জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। একটি কয়লাখনি সম্প্রসারণ করতে চাওয়ায় ল্যুটসেরাট গ্রামটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। এই ঘটনা ঠেকাতে পরিবেশকর্মীরা সেখানে উপস্থিত হয়েছিলেন। এই সময় পুলিশ বিক্ষোভকারীদের ওই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। জার্মান ফেডারেল পুলিশ সোমবার তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, হামলার কারণে গতবছর ৭৯৩ জন পুলিশ আহত হয়েছেন। এর মধ্যে ৮৮বিস্তারিত…


চীনে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০

চীনের মধ্যাঞ্চলে প্রবল বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। সোমবার গত জুলাইয়ের শেষের দিক থেকে শুরু হওয়া বর্ষণে প্রাণহানির এই ঘটনা ঘটেছে। উদ্ধার ও তল্লাশি অভিযান শেষে দেশটির উদ্ধারকারী কর্মকর্তারা সোমবার প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন। দেশটির রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন বলছে, মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের জিঝিং শহরে এখনো ১৫ জন নিখোঁজ রয়েছেন। গত জুলাইয়ের শেষের দিকে প্রবল শক্তিশালী টাইফুন গেইমির প্রভাবে বৃষ্টিপাত শুরু হয় চীনে। শক্তিশালী ওই টাইফুন ফিলিপাইন, তাইওয়ান ও চীনের স্থলবেষ্টিত হুনান প্রদেশে আঘাত হেনেছিল। চীনের কর্তৃপক্ষ গত মাসে প্রায় ৩ লাখ মানুষকে সরিয়ে নেয় এবং পূর্ব চীনজুড়েবিস্তারিত…


গাজাজুড়ে ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি বর্বরতা। গত ২৪ ঘণ্টায় দখলদার দেশটির হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। নতুনদের নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৩৯ জনে। এছাড়া ১০ মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় আহত হয়েছেন ৯২ হাজারের বেশি ফিলিস্তিনি। খবর আল জাজিরার। কাতারভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় গাজা উপত্যকাজুড়ে একের পর এক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গত বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরায়েলে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরইবিস্তারিত…


মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলা থেকে ইসরায়েলকে বাঁচানোর লক্ষ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী স্ট্রাইক গ্রুপ মোতায়েন মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সামরিক বাহিনী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার পর ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের এই ঘোষণার পর থেকে ইসরায়েল সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইউএসএস জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এরপর তিনি ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্টাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যে মোতায়েনের নির্দেশ দেন। এই জাহাজে আমেরিকার সর্বাধুনিক এফ-থার্টি ফাইভ জঙ্গিবিমান রয়েছে। এছাড়া ওমান উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস রুজভেল্ট ও তারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!