Quick News

 

পাকিস্তান ক্রিকেটের নতুন অধিনায়ক রিজওয়ান

গুঞ্জনটা চালু ছিল অনেকটা আগে থেকেই। সেটাই শেষ পর্যন্ত হয়েছে সত্যি। সাদা বলের দুই ফরম্যাট ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক করা হয়েছে উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় তাকেই আগামী দিনের জন্য বেছে নিয়েছে দলটি। পাকিস্তানের অস্ট্রেলিয়া সফর দিয়েই শুরু হচ্ছে রিজওয়ানের অধিনায়ক পর্ব। এই ঘোষণার মধ্য দিয়েই এক দীর্ঘ নাটকীয় পর্ব শেষ হলো পাকিস্তান ক্রিকেটে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর সেসময়ের বোর্ড সভাপতি জাকা আশরাফের চাপে তিন ফরম্যাটের নেতৃত্ব ছেড়ে দেন বাবর আজম। পরে টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে অধিনায়ক করা হয় শাহীন শাহ আফ্রিদিকে। যদিও এক সিরিজবিস্তারিত…


সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: ঘূর্ণিঝড় ‘ডানা’ মোকাবিলায় সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, ঘূর্ণিঝড় ডানা’ আগামী ২৫ তারিখ সকালের ভিতরে সাতক্ষীরা উপকূল অতিক্রম করবে। ডানা ১৫ কিমি. বেগে তার দাপট দেখাবে। তবে, ঘুর্ণিঝড় কেন্দ্রে আগামীকাল (বৃহস্পতিবার) নাগাদ গতি বৃদ্ধি করে উপকূলের দিকে আসবে। জলোচ্ছ্বাসের সম্ভাবনা খুবই কম। আর সাতক্ষীরায় ঘূর্ণিঝড় ডানা’র আঘাত হানার সম্ভাবনা কম। তবে আমরা প্রস্তুত থাকবো। ইতোমধ্যে জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে। থাকবে আগামী ৩ দিন। এজন্যবিস্তারিত…


ঝাউডাঙ্গা ইয়াংমুসলিম জেনারেশনের আংশিক কমিটি গঠন: মোস্তাফিজ বিল্লাহ সভাপতি ও সাইফুল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত

এস.এম আব্দুল্লাহ :: ইয়াং মুসলিম জেনারেশনের কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা হাইস্কুল অডিটরিয়মে এ কমিটি গঠন করা হয়। সংগঠনের সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ঠ্য ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুর রহমান। বিশেষ অতিথির আলোচনা করেন সাবেক সভাপতি জামাল নাসের ডিউক। অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন- ইয়াং মুসলিম জেনারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আনিছুর রহমান, মোঃ আবতাবুজ্জামান আতা ও মোঃ সাইফুল আলম। অনুষ্ঠানে ইয়াংমুসলিম জেনারেশনের নবগঠিত কমিটির আংশিক তালিকা প্রকাশ করা হয়। কমিটির বর্তমান সভাপতি মনোনীত হন মাওঃ মোস্তাফিজবিস্তারিত…


সাতক্ষীরায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি :: প্রকৃতির নিয়মে সকলকে একসময় প্রবীন হতে হবে।উন্নত দেশে সবার আগে প্রবীন ও শিশুদেরকে গুরুত্ব দেয়। আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই প্রবীনদের গুরুত্ব দিতে হবে। তবে আমাদেরকেও মনে রাখতে হবে টক ফলের গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা অসম্ভব।আমাদের সন্তানদেরকে যদি আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাদেরকেও একদিন বার্ধক্যে উপনীত হতে হবে এটা বোঝাতে সক্ষম হয় তাহলে আমাদের মর্যাদা আমরা নিজেরাই রক্ষা করতে পারব। লক্ষ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও বিদেশে পড়াতে আমরা মারিয়া হয়ে উঠি,আমাদের জীবনে সকল আশা আকাঙ্ক্ষা থাকেবিস্তারিত…


বড়দিনে আসছে অপূর্ব-রাইমার ‘চালচিত্র’

নিউজ ডেস্ক :: পর্দার জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ওপার বাংলার ছবিতে কাজ করছেন, খবরটি একেবারে পুরোনো নয়। থ্রিলার ঘরানার সেই ছবিটির নাম ‘চালচিত্র’। ছবিটির পরিচালনা করবেন প্রতিম ডি গুপ্ত। এবার পরিচালকের সূত্রে জানা গেল সুখবর। আগামী ২০ ডিসেম্বর বড়দিন উপলক্ষে আসছে সিনেমাটি। শুধু তাই নয়, একই সময়ে মুক্তি পাবে টালিউডের আরও কয়েকটি ছবি। উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘আমার বস’ ও দেবের ‘খাদান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে। বলা যায়, সে সময় অপূর্বের প্রতিদ্বন্দিতায় থাকছেন টালিউড নায়ক দেব। সিনেমায় বাংলাদেশের অপূর্বকে দেখা যাবে এক রহস্যময় চরিত্রে। এছাড়াও চারজন পুলিশের চরিত্রে দেখা যাবেবিস্তারিত…


ফের বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিলেন নারী

সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তার পূর্বের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাদের বিচ্ছেদ হয়েছিল। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তার সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তার সাবেকবিস্তারিত…


পশ্চিমবঙ্গ : আন্দোলন করলে ‘হুমকি’, অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে যারা রাস্তায় নেমেছেন, পুলিশ তাদের থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। ফোন এবং ল্যাপটপও বাজেয়াপ্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা পুলিশের নয়া নিযুক্ত কমিশনার অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, নির্দিষ্ট আইন মেনেই কিছু ব্যক্তিকে ডাকা হয়েছে। এর সঙ্গে থ্রেট বা হুমকির কোনো সম্পর্ক নেই। অভিযোগের সূত্রপাত গত ৪ সেপ্টেম্বর। ওই দিন রাত দখল কর্মসূচি পালিত হয়েছিল পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়। মধ্যরাতে বারাসত অঞ্চলে একটি ঘটনা ঘটে। সেখানে দেখা যায়, পুলিশ এসে আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে দিতে বলে। এরপর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের কথা কাটাকাটি হয়।বিস্তারিত…


মোনাজাতের সময় হাত কত উপরে উঠানো উত্তম?

ইসলামে দোয়া একটি স্বতন্ত্র ইবাদত। সাহাবি নোমান বিন বাশির (রা.) এর সূত্রে বর্ণিত, রাসুল (স.) বলেছেন, ‘দোয়াই ইবাদত।’ (আবু দাউদ: ১৪৮১) নবীজি আরও ইরশাদ করেছেন, ‘মহান আল্লাহর কাছে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো কিছু নেই’ (ইবনে মাজাহ: ৩৮২৯) তাই বান্দার দায়িত্ব হলো— যেকোনো প্রয়োজনে দয়াবান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা গাফির: ৬০) দোয়ার বেশকিছু আদব রয়েছে। যেমন- দোয়ার আগে অজু করা (বুখারি: ৪৩২৩), কেবলামুখী হয়ে দোয়া করা (বুখারি: ১০০৫), হাত তুলে দোয়া করা (বুখারি: ২৮৮৪), দোয়ারবিস্তারিত…


পঞ্চাশেও তরুণ থাকতে চান? এসব নিয়ম মানুন

প্রকৃতির নিয়মে বয়সের চাকা সামনে এগুতে থাকে। বার্ধক্য যত এগিয়ে আসে, শরীরে নানা ক্রনিক সমস্যা তত জাঁকিয়ে বসে। ডায়াবেটিস, কোলেস্টেরল, থাইরয়েড, পেশির ক্ষয়, হাঁটুর ব্যথার মতো সমস্যা লেগেই থাকে। বয়সের সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। তাই বয়সকালে সুস্থ থাকতে চাইলে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা জরুরি। মধ্যবয়সে কী কী খাবেন তার চেয়ে বেশি জরুরি কোন কোন খাবারগুলো খাবেন না। এমন কিছু টিপস চলুন জেনে নিই- ঘি আর মধু বেশি বয়সে ঘি আর মধু কখনো একসঙ্গে খাবেন না। এতে বদহজম, গ্যাসের সমস্যা বাড়তে পারে। বিশেষত যারা গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন,বিস্তারিত…


সাবেক এমপি এম এ আউয়াল গ্রেফতার

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন করেছেন এমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, প্রতারণা মামলায় লক্ষ্মীপুরের সাবেক এমপি এম এ আউয়ালকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এম এ আউয়াল ১৯৬৮ সালের ১৬ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানের নোয়াখালীর লক্ষ্মীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এবং তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব। তিনি তরিকত ফেডারেশনের মহাসচিব থাকাকালে ২০১৪বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!