Quick News
গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ হচ্ছে: জামায়াত আমির
সরকার বিরোধী দলের পরামর্শ না মানলে সংসদে কঠোর প্রতিবাদ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডা. শফিকুর রহমান। গণমাধ্যমের ওপর নির্লজ্জ হস্তক্ষেপ করা হচ্ছে বলেও মন্তব্য করেছেন জামায়াতের আমির। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় আসনে এতিমদের জন্য আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেউ শুধু দলীয় পরিচয়ের কারণে জুলুমের শিকার হলে তার বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, শুধুমাত্র দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। যদি কেউ জুলুমের শিকার হয় তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধবিস্তারিত…
৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডারে নিয়োগ পেলেন ৪১৩৬ জন
৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১-এর উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে ৪ হাজার ১৩৬ জনকে নন-ক্যাডার পদের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা এক এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই ফল প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩’-এর বিধি ৬ অনুযায়ী প্রার্থীদের মেধা ও পছন্দক্রম বিবেচনা করে এই মনোনয়ন দেওয়া হয়েছে। ৯ম থেকে ১১তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে এই নিয়োগ কার্যকর হবে। মনোনীত প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৯ম গ্রেডের পদে।বিস্তারিত…
প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৮ ফেব্রুয়ারি) পাঠানো শুভেচ্ছা বার্তা সম্বলিত এক চিঠিতে তিনি তারেক রহমানের ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নেরবিস্তারিত…
কালিগঞ্জের নলতা শরীফে দেশের বৃহত্তম ইফতার মাহফিলের ১ম দিন
কালিগঞ্জ প্রতিনিধি :: রমজানের শুরুতে সাতক্ষীরা কালিগঞ্জের নলতা শরীফে প্রতিবছরের মতো শুরু হয়েছে দেশের অন্যতম বৃহত্তম ইফতার মাহফিল। নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের তত্ত্বাবধায়নে অনুষ্ঠিত এই মাহফিলটি প্রতিবছরই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। বৃহস্পতিবার ১ম রোজায় সরজমিন দেখা যায়, ইফতার প্রস্তুতির বিশাল কর্মযজ্ঞ চলছে। ফজরের নামাজের পর থেকেই প্রায় ৩০/৩৫ জন কর্মী সিংগাড়া, ছোলা, ডিম সিদ্ধ, ফিরনি, ছোলা, কলা, খেজুর, চিড়া ও অন্যান্য পদ তৈরিতে ব্যস্ত ছিলেন। বিকাল গড়িয়ে মাগরিবের সময় ঘনিয়ে আসলে, ইফতার মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। প্রায় ৩০০ স্বেচ্ছাসেবক ইফতার বণ্টনের কাজে নিয়োজিত ছিলেন। প্রথমে পানির পট ও গ্লাসবিস্তারিত…
এই রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
ঈদের আগে রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালু হচ্ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ডের বিষয়টি বিস্তারিত উল্লেখ আছে। এটি কীভাবে কার্যকর করা হবে, তা নিয়ে আজকে আলোচনা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়া হবে, এই বিষয়টি নিয়ে আজ সিদ্ধান্ত হয়েছে। কত পরিবারকে এই কার্ড দেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, এটি মূলত সার্বজনীন। এতে কোনো বিধিনিষেধ থাকবে না। তবে একটি কমিটি করা হয়েছে, হতদরিদ্র থেকেবিস্তারিত…
বক্স অফিসে নতুন রেকর্ড ‘ধুরন্ধর’
মুক্তির পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’। গত ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে দর্শক টানতে সমানে ‘ব্যাটিং’ করে যাচ্ছেন এই বলিউড সুপারস্টার। আদিত্য ধর পরিচালিত এই স্পাই-থ্রিলার যে লম্বা রেসের ঘোড়া, তা মুক্তির প্রথম সপ্তাহেই টের পাওয়া গিয়েছিল। তবে সব রেকর্ড ছাপিয়ে ছবিটি এখন ওটিটিতে আসার পরও সিনেমা হলে অপ্রতিরোধ্য গতিতে চলছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সিনেমার প্রযোজনা সংস্থা ‘বি৬২’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রেক্ষাগৃহে সগৌরবে সাফল্যের ৭৫ দিন পূর্ণ করেছে ‘ধুরন্ধর’। ভারতীয় বিনোদনের ইতিহাসে যা একটি বিরল মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।বিস্তারিত…
প্রধানমন্ত্রীর শপথ নিলেন তারেক রহমান, শপথ নিলেন মন্ত্রিসভার সদস্যরাও
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী ও গোপনীয়তার শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টা ১২ মিনিটে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ শপথ পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ শেষে তারেক রহমানের সভাপতিত্বে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। বেলা পৌনে ১১টার দিকে নতুন সরকারে শপথ নেন তারেক রহমানসহ ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বিএনপির সংসদ সদস্যরা (এমপি)। শপথের পর বৈঠকে বসেন তারা।
বিদায় নিচ্ছি, সাফল্য-ব্যর্থতা বিচারের ভার আপনাদের ওপর: প্রধান উপদেষ্টা
প্রায় দেড় বছর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর বিদায় নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তবে এই সময়ে তিনি কতটা সফল এবং কতটা ব্যর্থ তা বিচারের ভার দেশবাসীর ওপর ছেড়ে দিয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। দীর্ঘ বক্তব্যে প্রধান উপদেষ্টা বিভিন্ন খাতে তার সরকারের সফলতার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে আবার স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য তিনটি দায়িত্ব দেওয়া হয়েছিল। সংস্কার, বিচার এবং নির্বাচন। আমি ও আমার সহকর্মীরা সবাই আমরা সেই অঙ্গীকার রক্ষার চেষ্টা করেবিস্তারিত…
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার পর রাজধানীর মগবাজারে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তিনি। সাক্ষাতের সময় আরও ছিলেন এনসিপি নেতা আখতার হোসেন, সারজিস আলম, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নজরুল ইসলাম খান প্রমুখ। এর আগে আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বসুন্ধরার আবাসিক কার্যালয়ে যান তারেক রহমান। সেখানে তিনি জামায়াত আমিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে দলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যৎবিস্তারিত…
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান। এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ে সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে। এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি বিএনপির পক্ষ থেকে জানানো হয়। তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ওবিস্তারিত…
