Quick News

 

তাইওয়ানের আকাশে ৫৯ চীনা বিমানের মহড়া

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার (১৮ মার্চ) জানিয়েছে, স্বায়ত্তশাসিত দ্বীপটির আকাশে মহড়া দিয়েছে ৫৯টি চীনা বিমান। গত অক্টোবর এবং দ্বীপটির প্রেসিডেন্ট লাই চিং-তে চীনকে ‘বিদেশি শত্রু শক্তি’ বলে অভিহিত করার কয়েকদিন পর এটি সর্বোচ্চ সংখ্যক। খবর এনডিটিভির। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ৫৯টি যুদ্ধবিমানের পাশাপাশি, নয়টি চীনা যুদ্ধজাহাজ এবং দুটি বেলুনও শনাক্ত করা হয়েছে। আর এগুলো শনাক্ত করা হয়েছে স্থানীয় সময় সোমবার সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে। মন্ত্রণালয় পৃথক বিবৃতিতে জানিয়েছে, বিমানগুলোর মধ্যে ৫৪টি সোমবার ‘যৌথ যুদ্ধ’ টহলে অংশ নিয়েছিল। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপ তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্যবিস্তারিত…


ঈদে ফায়ার ফাইটার হয়ে আসছেন ইরফান সাজ্জাদ

আসন্ন ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ইরফান সাজ্জাদ অভিনীত ‘ফায়ার ফাইটার’। এ টেলিছবিতে একজন ফায়ার ফাইটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।এটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। বেসকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখতে পারবেন দর্শকরা। টেলিছবির পরিচালক বলেন, ‘টেলিছবিতে একজন অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দর্শকের মনে দাগ কাটবে তার অভিনয়।’ ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। গল্পটা জুবায়ের ভাইয়েরই। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটা হয়েছে এটা আমার জন্য আনন্দের।’ তিনি যোগ করেন, ‘কাজটা করতেবিস্তারিত…


ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে : নজরুল ইসলাম

গণতন্ত্র প্রতিষ্ঠায় ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। এক দফা দাবি ছিল ফ্যাসিবাদের পতন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। একটা অর্জন হয়েছে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে। সোমবার (১৭ মার্চ ) জাতীয় সংসদ ভবন এলাকায় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নজরুল ইসলাম খান বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা একটা পরিবর্তন অর্জন করেছি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে একটি বিশেষ দলের অপচেষ্টা ছিল। যাবিস্তারিত…


ঢাবি থেকে ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বহিষ্কার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান ও শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় তাদের নাম রয়েছে। সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। মাজহারুল কবির শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ।বিস্তারিত…


শ্রমিকদের ন্যূনতম মজুরি ৪৫ শতাংশ বাড়ালো ইরান

শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৪৫ শতাংশ বাড়িয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান। দেশের লাখ লাখ শ্রমিকের জীবনে মুদ্রাস্ফীতির প্রভাব কমানোর প্রচেষ্টা হিসেবে এই মজুরি বাড়ানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরানের সুপ্রিম কাউন্সিল অব লেবার এর সদস্যরা ২১ মার্চ থেকে শুরু হওয়া নতুন ক্যালেন্ডার বছরের জন্য দেশটিতে ন্যূনতম মজুরি ৪৫ শতাংশ বাড়ানোর পক্ষে ভোট দিয়েছেন। এই মজুরি বৃদ্ধির ফলে আগামী ফারসি বছরে শ্রমিকদের প্রদেয় ন্যূনতম মজুরি প্রতি মাসে ১০৩ দশমিক ৯৯ মিলিয়ন রিয়াল বা প্রতিদিন ৩ দশমিক ৪৬৩ মিলিয়ন রিয়ালের (৩ দশমিক ৭৬ মার্কিন ডলার) বেশি হবে। ইরানের শ্রম আইনেরবিস্তারিত…


জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার

জুলাই অভ্যুত্থানের সময় ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সোমাবার (১৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে আরটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী প্রক্টর মোহাম্মদ মাহবুব কায়সার। তিনি বলেন, ১২৮ জনকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. তাজমেরী এস ইসলামকে প্রধান করে একটি তদন্ত কমিটি করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে জড়িতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের কাছে তদন্তবিস্তারিত…


যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফেরত চাইলেন ফরাসি এমপি

যুক্তরাষ্ট্রের আইকন স্ট্যাচু অব লিবার্টি। এই ভাস্কর্যটি উত্তর আমেরিকার এই দেশটির স্বাধীনতার প্রতীক। ফ্রান্সের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল এই মূর্তি। আর এবার সেই স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে নেওয়ার দাবি করেছেন ফ্রান্সের এক আইনপ্রণেতা। তার দাবি, যে কারণে যুক্তরাষ্ট্রকে এটি উপহার হিসেবে দেওয়া হয়েছিল সেই মূল্যবোধের মর্যাদা দেয় না ট্রাম্প সরকার। ফরাসি সংবাদমাধ্যমের বরাত দিয়ে সোমবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। ফরাসি সংবাদপত্র লা মন্ডের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে স্ট্যাচু অব লিবার্টি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন একজন ফরাসি পার্লামেন্ট সদস্য। তারবিস্তারিত…


নকল বিড়ি-সিগারেটসহ অবৈধ সিন্ডিকেট চক্রের ১ সদস্য আটক

চট্টগ্রামের রাউজানে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রমরমা ভাবে বিক্রি হচ্ছে নকল বিড়ি-সিগারেট। এই নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িসহ বিভিন্ন ব্যান্ডের বিড়ি ও সিগারেট আমদানি করে রাউজানের বিভিন্ন বাজারে বিক্রি করে আসছে একটি সিন্ডিকেট চক্র। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে নকল বিড়ি-সিগারেট সরবরাহকালে নকল বিড়ি-সিগারেট সিন্ডিকেট চক্রের সদস্য রফিকুল ইসলামকে আটক করে পুলিশ। স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যা ৭ টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের সোম্বাইজ্জা হাটের দোকানে দোকানে নকল আকিজ বিড়ি ও সিগারেট সরবরাহ করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় জনগণ আকিজ বিড়ি ফ্যাক্টরী লিমিটেডের কর্মকর্তাদের অবগত করেন। পরে আকিজ বিড়ি ফ্যাক্টরীবিস্তারিত…


দাখিল পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

মাদরাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১০ এপ্রিল পরীক্ষা শুরু হয়ে ১৩ মে শেষ হবে। তবে ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা ১৩ মে অনুষ্ঠিত হবে। আর ব্যবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে। রোববার (১৬ মার্চ) মাদরাসা শিক্ষা বোর্ড এই নতুন সংশোধিত সময়সূচি প্রকাশ করে। প্রকাশিত সময়সূচিতে শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অসন গ্রহণ করতে হবে, প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে, প্রথমে বহুনির্বাচনি ও পরেবিস্তারিত…


আছিয়ার পরিবারের দায়িত্ব নিচ্ছে জামায়াত: ডা. শফিকুর রহমান

মাগুরার সেই শিশু আছিয়ার পরিবারের দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে দলটির আমির ডা. শফিকুর রহমান এই ঘোষণা দেন। তিনি বলেন, মাগুরার শিশু আছিয়ার পরিবার নিতান্তই একটি অসহায় পরিবার। তার পিতা একজন মানসিক রোগী। এ পরিবারে অন্য কোন পুরুষ সদস্য নেই। মানবিক কারণে এই পরিবারের দায়িত্ব মহান আল্লাহর ওপর ভরসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইনশাআল্লাহ নিচ্ছে। ইতোমধ্যে মজলুম এই পরিবারের সদস্যবৃন্দকে তা অবহিত করা হয়েছে। ডা. শফিকুর রহমান সবার কাছে দো’য়ার আবেদন জানিয়ে বলেন, আল্লাহ তা’য়ালা যেন সঠিকভাবে এ দায়িত্ব পালনে আমাদেরকে তাওফিক দান করেন।বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!