Quick News

 

জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে যা বললেন তাসকিন

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। এর মধ্যে গত বছরই তিনি টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন। সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দলেও তিনি ছিলেন না ইনজুরির কারণে। সে সময় বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব সামলেছেন লিটন দাস। লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের বিপক্ষে তিন ম্যাচের সবকটিতেই জিতে টাইগাররা। কিন্তু স্থায়ীভাবে এই ফরম্যাটটিতে কে অধিনায়কত্ব পাবেন তা নিয়ে আলোচনা চলছে। সেই সম্ভাব্য তালিকায় রয়েছেন তাসকিন আহমেদও। জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে তাসকিন বলেন, ‘এটা বোর্ডের কল, বোর্ড যাকে বিবেচনা করবে সেই করবে। দিনশেষে আমি একজন খেলোয়াড়, সবসময় এনজয় করতে চাই।বিস্তারিত…


আমার ছেলে আমার উত্তরাধিকারী নয় : অমিতাভ বচ্চন

বচ্চন পরিবারে সম্পর্কের সমীকরণ নিয়ে নেটিজেনদের আগ্রহের শেষ নেই। ছোটবেলা থেকেই ছেলে-মেয়েদের নাকি কড়া শাসনে বড় করেছেন জয়া বচ্চন। যদিও বাবা অমিতাভ বচ্চন নাকি ছেলে-মেয়েদের সঙ্গে অনেক সহজ ভাবে মেলামেশা করেন। আর মেয়ে শ্বেতা যে বাবার চোখের মণি, বড় আদরের, তা বিভিন্ন সময় ব্যক্ত করেছেন তারকা। এমনিতেই বচ্চন পরিবারের অন্দরে পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের সমীকরণ নিয়ে নানা মত রয়েছে। এবার ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছেলে অভিষেক বচ্চনকে উত্তরাধিকার মানতে নারাজ অমিতাভ। নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অমিতাভ লিখেছিলেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও আমারবিস্তারিত…


গুলশানের পুলিশ প্লাজা এলাকায় গুলিতে যুবক নিহত

রাজধানীর গুলশান পুলিশ প্লাজা এলাকায় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে থানা পুলিশ, ডিবি পুলিশ এবং সিআইডির ক্রাইমসিন ইউনিট উপস্থিত রয়েছেন বলে জানিয়েছেন গুলশান থানার ডিউটি অফিসার রিপন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে এ গুলির ঘটনা ঘটে। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে নিহত ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্য


গাজা থেকে তেল আবিবে একের পর এক রকেট নিক্ষেপ

ইসরায়েলি বাণিজ্যিক কেন্দ্র খ্যাত তেল আবিবে রকেট হামলা চালিয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাস। ইসরায়েলের নতুন করে স্থল ও আকাশপথে হামলায় বেসামরিক প্রাণহানি বৃদ্ধির প্রতিশোধে বৃহস্পতিবার এই হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। ইসরায়েল বলেছে, গাজা উপত্যকায় পুনরায় শুরু করা স্থল অভিযান আরও সম্প্রসারিত করার লক্ষ্যে বুধবার ওই অঞ্চলের উত্তর-দক্ষিণের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সৈন্যরা। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনীর নতুন করে শুরু করা হামলায় গাজায় দুদিনে ১৯০ জনেরও বেশি শিশুসহ ৯৭৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকের হামলায় আরও প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। ফিলিস্তিনিবিস্তারিত…


সংখ্যালঘু সুরক্ষায় সরকারের পদক্ষেপকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়সহ সকল নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বুধবার (২০ মার্চ) স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা যেকোনো দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা বা অসহিষ্ণুতা মেনে নিতে পারি না এবং বাংলাদেশে সবার নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে, তা আমরা স্বাগত জানাই। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি এবং আশা করছি যে, এটি অব্যাহত থাকবে।’ এটি এমন এক সময়ে বলা হলো— যখন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি ভারত সফরের সময় বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতাবিস্তারিত…


গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ডের বাসভবন হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা। প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা-পশ্চিমতীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। গাজার যুদ্ধবিধ্বস্তদের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে বিক্ষোভকারীদের অনেকেই কেফিয়েহ নামের ফিলিস্তিনি স্কার্ফ পরেছিলেন। তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডও ধরা ছিল। সেসব প্ল্যাকার্ডে লেখা ছিল— ‘ইসরায়েলে সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ কর’, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই’, ‘যুক্তরাষ্ট্রের পাঠানো বোমায় নিহত হচ্ছেবিস্তারিত…


কুষ্টিয়ায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি আটক

ডেস্ক নিউজ :: কুষ্টিয়ার ভেড়ামারায় ৫ লাখ ৩৬ হাজার নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ নসিমন ভ্যান গাড়ি আটক করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টার দিকে কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর কর্মকর্তারা এসব অবৈধ বিড়ি আটক করেন। কুষ্টিয়া কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট সার্কেল- ২ এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল হান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি চক্র নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহারের মাধ্যমে রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি-সিগারেট বাজারজাত করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর মোল্লাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করি। অভিযানের খবরে একটি জঙ্গলে নসিমন গাড়িবিস্তারিত…


যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বুধবার (১৯ মার্চ) ভোর ৬টার দিকে ঝিকরগাছা উপজেলাধীন নবীবনগরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ঝিকরগাছার গদখালী গ্রামের জেহের আলীর স্ত্রী নাজমা বেগম (৫০), সৈয়দপাড়া গ্রামের জামাল সরদারের ছেলে বাবলু (৫৫) ও বামন আলী গ্রামের হাসান ইকবালের শিশু কন্যা রত্না খাতুন (১২)। এ ছাড়া, শিহত শিশুর বাবা হাসান ইকবাল (৩০) ও মা হালিমা খাতুন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান। তিনি বলেন, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল অভিমুখীবিস্তারিত…


কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়ে‌ছেন। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। স্বজনরা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ক্লিনিকে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবিস্তারিত…


ট্রাম্প-পুতিনের দীর্ঘ ফোনালাপ, যুদ্ধ বন্ধের আলোচনা

বিশ্বের পরাক্রমশালী দুই রাষ্ট্রপ্রধান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় দুই ঘণ্টা ফোনালাপ করেছেন। তাদের দীর্ঘ এই ফোনালাপে সবচেয়ে গুরুত্ব পেয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই ফোনালাপের ফলে প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধের অবসান হতে পারে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ সময় মঙ্গলবার (১৮ মার্চ) রাত আটটায় দুই প্রেসিডেন্টের কথোপকথন শুরু হয়। প্রায় দুই ঘণ্টা চলে এই ফোনালাপ। গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর দুই প্রেসিডেন্টের মধ্যে এটি দ্বিতীয় আলাপ। আলোচনার মূল এজেন্ডা যে যুদ্ধ এবং যুদ্ধবিরতি হতে যাচ্ছে সেই ধারণা আগেই দিয়েছিলেন ট্রাম্প। একটিবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!