কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় ইউপি চেয়ারম্যান নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেলে ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক নামে এক ইউপি চেয়ারম্যান নিহত হয়ে‌ছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের উপজেলার দেওয়ানের খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক নাগেশ্বরী উপজেলার বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান।

স্বজনরা জানান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোটরসাইকেলে ভূরুঙ্গামারী থেকে নাগেশ্বরী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুরের ডক্টরস ক্লিনিকে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ক্লিনিকে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘাতক ট্রাকটি আটক করা হ‌য়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত
  • রংপুরে অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু
  • নড়াইলে নিখোঁজ প্রতিবন্ধী কিশোরীর মরদেহ উদ্ধার
  • সুনামগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
  • নওগাঁয় বজ্রপাতে নিহত ৩
  • ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
  • সুনামগঞ্জে বাসের ধাক্কায় বাবা-মেয়েসহ নিহত ৫
  • পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু
  • Copy link
    URL has been copied successfully!