Quick News
গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করলো ইসরায়েল
ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহুম নিহত হয়েছেন। মাত্র এক সপ্তাহেরও কম সময় আগে তিনি উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন গত ১৮ মার্চ গাজার তৎকালীন প্রধানমন্ত্রী ইশাম দা-লিসকে হত্যা করে ইসরায়েল। এরপর তার স্থলাভিষিক্ত হন ইসমাইল বারহুম। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তাকেও হত্যা করা হলো। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বারহুমের নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৪ মার্চ) রাতে দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলাতেই ইসমাইল বারহুম নিহত হন। হামাসওবিস্তারিত…
সেনাবাহিনী আন্দোলনে আহতদের পাশে থাকবে: সেনাপ্রধান
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, জুলাই বিপ্লবে আহতরা জাতির কৃতী সন্তান; তাদের মনোবল হারানোর কিছু নেই। সেনাবাহিনী তাদের পাশে থাকবে। রোববার (২৩ মার্চ) বিকেলে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের সম্মানে সেনাবাহিনীর ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন তিনি। সেনাপ্রধান বলেন, গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহযোগিতা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। সেনা মালঞ্চে ইফতার মাহফিলে সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন সেনাপ্রধান।
ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ
ইন্টারনেটের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি। গতকাল শনিবার কোম্পানির বোর্ড সভায় জানানো হয়, সব ধরনের ইন্টারনেটের দাম কমছে ১০ শতাংশ। এই সিদ্ধান্তের ফলে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ড সার্ভিস দুই ক্ষেত্রেই কোম্পানিগুলোর খরচ কমে আসবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ইন্টারনেটের দাম কমানোর জন্য সরকার কাজ করে যাচ্ছে। মানুষ যেন সাশ্রয়ে ইন্টারনেট পায় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। পাইকারি পর্যায়ে মূল্য কমানো তার মধ্যেবিস্তারিত…
আর্জেন্টিনাকে রুখে দিতে প্রস্তুত ব্রাজিল: আরানা
বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে জয়ের দেখা পেয়েছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। আগামী বুধবার (২৬ মার্চ) মাঠে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। হাইভোল্টেজ এই ম্যাচের আগে দুই দলের চিন্তার ভাজ তারকা ক্রিকেটারকে পাচ্ছেন না। তবে তা নিয়ে ভাবছেন না সেলেসাও তারকা ডিফেন্ডার গিয়ের্মে আরানা। তার ভাষ্যে, আর্জেন্টিনাকে রুখে দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন। আগামী ২৬ মার্চ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর তার আগেই মাঠে গড়াবে উরুগুয়ের সাথে বলিভিয়ার ম্যাচটি। আর এ ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আলবিসেলেস্তাদের ভাগ্য। এ ম্যাচে বলিভিয়া হারলেবিস্তারিত…
অবসর নিয়ে মুখ খুললেন ধোনি
আইপিএল শুরু হতে না হতেই মহেন্দ্র সিংহ ধোনির অবসর নিয়ে আবার নতুন জল্পনা চলছে। আলোচনার সূত্রপাত ধোনির একটি মন্তব্যকে কেন্দ্র করেই। প্রতিক্রিয়া জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ও। আইপিএলের প্রস্তুতি শিবিরে যোগ দিতে ধোনি চেন্নাইয়ে এসেছিলেন বিশেষ বার্তা লেখা টি-শার্ট পরে। তাতে সাংকেতিক ভাষায় লেখা ছিল, ‘শেষবারের মতো’। ধোনির টি-শার্টের লেখা দেখে অনেক মনে করেছিলেন, এবার আইপিএল খেলে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে অবসর নিতে পারেন মাহি। আইপিএলে মাঠে নামার আগে সেই জল্পনা নিয়ে ধোনি নিজেই মুখ খুলেছেন। শনিবার অবসর নিয়ে এক প্রশ্নের উত্তরে ধোনি বলেছেন, ‘যতদিন ইচ্ছা হবে, ততদিন চেন্নাইবিস্তারিত…
সেপ্টেম্বরে মাঠে গড়াতে পারে আরেক বিশ্বকাপ
কিছু দিন আগেই পর্দা উঠেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। এ বছর আরো এক আইসিসি আসর মাঠে গড়াতে যাচ্ছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারের নারী বিশ্বকাপ। এই আসরের দিন তারিখ এখনও চূড়ান্ত হয়নি। তবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে নারী ক্রিকেটের এই আসর। সবকিছু ঠিক থাকলে বিশাখাপত্তনমে হবে টুর্নামেন্টটির উদ্বোধনী অনুষ্ঠান। একই ভেন্যুতে হতে পারে আসরের প্রথম ম্যাচ। তবে এখনও চূড়ান্ত সূচি প্রস্তুত করেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশাখাপত্তনমের পাশাপাশি পাঞ্জাবের মুল্লানপুর, মধ্যপ্রদেশের ইনদউর, কেরেলার তিরুঅনন্তপুরম এবং আসামের গুয়াহাটিতে।বিস্তারিত…
সিনিয়র ছাঁটাইয়ের পথেই হাঁটছেন আর্জেন্টিনা কোচ
উরুগুয়ের বিপক্ষে রক্ষণে খুব বড় পরীক্ষা দিতে হয়নি কাউকে। তবু নিকোলাস ওতামেন্ডির খেলাটায় খুব বেশি অসন্তুষ্ট হবেন না আর্জেন্টিনা ফুটবলের ভক্ত-সমর্থকরা। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা লিসান্দ্রো মার্তিনেজ ইনজুরিতে পড়ার সুবাদেই ওতামেন্দি এবং ক্রিশ্চিয়ান রোমেরোর জুটি দেখা গেল আলবিসেলেস্তেদের স্কোয়াডে। সেটা একেবারেই মন্দ হয়নি। কিন্তু তারপরেও বয়স বাড়তে থাকা ওতামেন্ডির বিকল্প খোঁজার ঘোষণা দিয়েই ফেললেন কোচ লিওনেল স্কালোনি। একেবারে পালাবদলের ধাক্কা সামাল দেয়ার তুলনায় এখন থেকেই ভবিষ্যতের আর্জেন্টাইন ফুটবল গোছানোর দিকে নজর বিশ্বকাপ জেতানো এই কোচের। সময় আর সুযোগ পেলেই তরুণদের খেলার সুযোগ করে দিতে চান তিনি। উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পরেই সিনিয়রদেরবিস্তারিত…
রাজনীতিতে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পলাতক স্বৈরাচারের লোকেরা উল্লাস করার সুযোগ পায়। জনগণের ব্যবহারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই কেবল সংস্কার প্রক্রিয়া এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব। দেশের রাজনৈতিক অঙ্গনে আজ এমনভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে, যাতে পলাতক স্বৈরাচারের দোসররা আবারও পুনর্বাসনের সুযোগ পায়। তিনি বলেন, দেশে প্রায় সাড়ে তিন কোটি তরুণ ভোটার এখন পর্যন্ত ভোট দেওয়ার সুযোগ পাননি। তাঁদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন দ্রুত একটি জাতীয় নির্বাচনের আয়োজন করা। গতকাল রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বিশিষ্ট পেশাজীবী নেতাদেরবিস্তারিত…
আদ্-দ্বীনের উদ্যোগে মুক্তেশ্বরী নদীতে সংস্কার ও পরিচ্ছন্নতা
যশোর শহরতলীর মন্ডলগাতী-পুলেরহাট-ভাতুড়িয়া এলাকা দিয়ে বহমান মুক্তেশ্বরী নদী সংস্কার ও পরিচ্ছন্নতায় অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বেসরকারি প্রতিষ্ঠান আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর বছরের বেশির ভাই সময় পানি প্রবাহ থেমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। নদী সংকীর্ণ এবং তলদেশে পলি জমে উঁচু হয়ে যাবার ফলে এই অবস্থার সৃষ্টি হয় এবং আশ-পাশে বসবাসরত মানুষ নদে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় জমে থাকা আবদ্ধ পানিতে দুর্গন্ধ বের হয়। এতে সাধারণ মানুষ এবং রোগীদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়। স্বাস্থ্য ঝুঁকি রোধেবিস্তারিত…
আ. লীগের নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করতে হবে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই। খুনিদের বিচারের কার্যক্রম দৃশ্যমান হতে হবে। এছাড়া আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। আওয়ামী লীগ এখন গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, ফ্যাসিবাদী দল। জুলাই হত্যাকাণ্ডের বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। শুক্রবার (২১ মার্চ) রাতে বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠকবিস্তারিত…
