Quick News

 

একদিনের ব্যবধানে কমলো সোনার দাম

দেশের বাজারে স্বর্ণের দাম চার দফা বেড়ে রেকর্ড দামে পৌঁছানোর পর বড় পতন হয়েছে। এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি, যা এর আগে ছিল এক লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। বুধবার (২৩ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ বুধবার (২৩ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দামবিস্তারিত…


ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল

ওপার বাংলার অভিনেত্রী পায়েল মিঠাই সরকার। একাধারে তিনি অভিনেত্রী, মডেল এবং প্রযোজক। আবার সমাজসেবার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা পালন করেন। তবে গল্পের বই পড়তে বড্ড ভালোবাসেন তিনি। আর বই পড়ার ঝোঁক থেকেই এবার ডক্টর উপাধিতে ভূষিত হলেন। শুধু তা-ই নয়, স্বর্ণপদক পেয়েছেন। আসলে বিশ্বের নানা বিষয়ে জানার কৌতূহল রয়েছে এ অভিনেত্রীর মধ্যে। আর সেই কৌতূহলের কারণে প্রায় দুই বছর থেকে সোশ্যাল সায়েন্স বিষয় নিয়ে গবেষণা করছিলেন। এমনকি, গবেষণার কাজে তিনি ঘুরেছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তেও। আসলে পায়েল বিশ্বাস করেন যে, যারা সমাজসেবার কাজ করে, তাদের মধ্যে অর্ধেকই সেই কাজটাকে ভালোবেসে করেন না।বিস্তারিত…


বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে : ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিবাহের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বাঁচতে পারে। আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই। সোমবার ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে ওয়ার্ল্ড এসেম্বলি অব মুসলিম ইয়ুথ (ওয়ামি) কর্তৃক পিতৃহীন ও আর্থিকভাবে অস্বচ্ছল বর ও কনের গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, বিবাহ একটি পবিত্র বন্ধন। বিয়ের মাধ্যমে নতুন পরিবার গড়ে উঠে এবং মানব বংশধারা পৃথিবীতে বিস্তৃতি লাভ করে। পৃথিবীতে যত নবী-রাসূল এসেছেন দুয়েকজন ছাড়া সকলেই বিবাহ করেছেন। এটিবিস্তারিত…


চারদিনের সফরে কাতার গেলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওনা দিয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রওনা হন তিনি। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন বলে বাসসকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজাদ মজুমদার বলেন, সামিটে অংশ নেয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’ প্রতিপাদ্যে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠেয় ‘আর্থনা সামিট’-এ কাতারের উষ্ণ ও শুষ্ক আবহাওয়ায় টেকসই উন্নয়নকে এগিয়ে নিতেবিস্তারিত…


এটিএম আজহারের আপিল শুনানি আজ

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। তার আইনজীবী শিশির মনির জানিয়েছেন, এটিএম আজহারুল ইসলামের মামলার সব প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রধান বিচারপতির আদালতে মঙ্গলবার (২২ এপ্রিল) শুনানির জন্য উপস্থাপন করা হবে। আশা করি দ্রুতই নিষ্পত্তি হবে ইনশাল্লাহ। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারের বিরুদ্ধে। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেরবিস্তারিত…


শেখ হাসিনাসহ ১০ জনের জাতীয় পরিচয়পত্র লক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ‘লক’ করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ইসি’র জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজার মুহাম্মদ আশরাফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাসস’কে বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের জাতীয় পরিচয়পত্র ‘লক’ করা হয়েছে এটা সঠিক। তবে নামের তালিকাটা আমি এভাবে বলতে পারছি না।’ ইসি’র সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানান, এনআইডি লক করা ব্যক্তিরা হলেন- শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা সিদ্দিক, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিকবিস্তারিত…


ইনফিনিক্স আনল নোট ৫০ সিরিজের ফোন

গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন নোট ৫০ সিরিজের পোস্ট-লঞ্চ প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইভেন্ট আয়োজন করেছে। এই এক্সক্লুসিভ ইভেন্টে একত্রিত হয়েছেন প্রযুক্তি সাংবাদিক, শীর্ষস্থানীয় টেক কে-ওএল, ইনফিনিক্স ফ্যান এবং গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা। এই ইভেন্টে তারা হাতে-কলমে অভিজ্ঞতা লাভ করেছেন ইনফিনিক্সের সর্বশেষ ফ্ল্যাগশিপ সিরিজের উদ্ভাবনী ফিচারগুলোর। রাজধানীর একটি সুসজ্জিত ভেন্যুতে অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন দেশের শীর্ষ প্রযুক্তি সাংবাদিক, জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর, ইনফিনিক্স ভক্ত এবং ব্র্যান্ড সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিত্বরা। ইভেন্টের শুরুতেই অতিথিরা প্রবেশ করেন একটি ইন্টারঅ্যাকটিভ ইমারসিভ ওয়াকথ্রু জোনে, যা নতুন প্রজন্মের চাহিদা ও প্রযুক্তির ধারণাকে প্রতিফলিত করে। এ অংশটি মূলবিস্তারিত…


আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট মাত্রায় এসি চালানোর নির্দেশনা

বিদ্যুৎ সাশ্রয়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে। দেশের সব অফিস আদালত ও প্রতিষ্ঠানে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপর রাখতে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে পরিপত্র জারি করে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এই পরিপত্র পরিপালন করে ১৩ এপ্রিল এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দেয়বিস্তারিত…


লড়াই করেও হারল বাংলাদেশ

নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দারুণ লড়াই করেছে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দল। মাত্র ৭ পয়েন্টের ব্যবধানে হেরেছে শ্রাবণীরা। নেপাল আজ ২৯-২২ পয়েন্টে জিতে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল। আগামীকাল সিরিজের তৃতীয় ম্যাচ। নেপালের ললিতপুরের সাতদোবাতোয় তায়কোয়ান্দো হলে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল স্বাগতিক নেপালের। গতকাল প্রথম ম্যাচের চেয়ে আজকের খেলায় ভালো গতি ছিল বাংলাদেশের খেলোয়াড়দের। প্রথমার্ধে নেপালের পয়েন্ট ছিল ১৮ আর বাংলাদেশের ৮। গতকাল যে ব্যবধান ছিল তিন গুণ (১৮/৬)। বিরতির পর দারুণ খেলেছে বাংলাদেশ। সুপার ট্যাকল করে বেশ কয়েকটি পয়েন্ট আদায় করে নেন শ্রাবণীরা।বিস্তারিত…


মারা গেছেন পোপ ফ্রান্সিস

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি ফুসফুসের গুরুতর জটিলতায় ভুগছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) সকাল ৭টা ৩৫ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি। খবর বিবিসির। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তিনি ছিলেন ৭৪১ সালের পর প্রথম নন-ইউরোপিয়ান পোপ। ৭৪১ সালে সিরিয়ান বংশোদ্ভূত তৃতীয় গ্রেগরির মৃত্যুর পর রোমে আর কোনো নন-ইউরোপীয় পোপ আসেননি। পোপ হওয়ার পর তিনি ক্যাথলিক গির্জায় সংস্কার কখনো বন্ধ করেননি। তারপরও সকলের কাছে সমাদৃত ছিলেন তিনি। ভ্যাটিকানের মুখপাত্র কার্ডিনাল ফারেল এক বিবৃতিতে বলেন, পোপ ফ্রান্সিসের পুরো জীবন ছিল প্রভু ও গির্জারবিস্তারিত…


Copy link
URL has been copied successfully!