Quick News

 

নারী বিষয়ক কমিশনের কতিপয় সুপারিশ কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে জমা দেওয়া নারী বিষয়ক সংস্কার কমিশনের কতিপয় সুপারিশ কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল রোববার (২০ এপ্রিল) রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন জামায়াত আমির। ফেসবুকে পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‘গতকাল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন। তাদের সুপারিশকৃত রিপোর্ট দেখে বিস্মিত! দেশে যখন নৈতিকতার অভাবে বিভিন্ন ধরনের সামাজিক এবং পারিবারিক সমস্যা দেখা দিচ্ছে, সেই প্রেক্ষাপটে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধেরবিস্তারিত…


মানবতাবিরোধী অপরাধ

জামায়াত নেতা আজহারের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি হবে মঙ্গলবার। সোমবার (২১ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানির জন্য আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, আইনজীবী শিশির মনির। এ সময় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্ব্বেোচ আদালত। একইসঙ্গে আগামী দুই সপ্তাহেরবিস্তারিত…


প্রধান উপদেষ্টা কাতার যাচ্ছেন আজ, গুরুত্ব পেতে পারে যেসব বিষয়

চার দিনের সরকারি সফরে আজ সোমবার (২১ এপ্রিল) কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠিত হতে যাওয়া ‘আর্থ সামিট-২০২৫’ এ অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, সম্মেলনে যোগ দেওয়ার উপলক্ষে সফরটি হলেও মূল লক্ষ্য কাতারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করা। এ ক্ষেত্রে কাতারের আমিরের সঙ্গেবিস্তারিত…


১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার প্রবাসী আয়

প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে চলতি এপ্রিল মাসেও। এই মাসের প্রথম ১৯ দিনেই এসেছে ১৭১ কোটি ৮৭ লাখ ২০ হাজার ডলারের রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২০ হাজার ৯৮৪ কোটি টাকা। আর প্রতিদিন আসছে ৯ কোটি ডলারের বেশি বা ১১০৪ কোটি টাকা। রোববার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা বলছেন, হুন্ডির দূরত্ব কমেছে বন্ধ হয়েছে অর্থপাচার। তাছাড়া খোলা বাজার এবং ব্যাংকে রেমিটেন্সের ডলারে একই রকম দাম পাচ্ছেন প্রবাসীরা। আর এসব কারণে বৈধ পথেবিস্তারিত…


বিচার আর সংস্কার হবে, তারপর ইলেকশন : জামায়াতের আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই আন্দোলনে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা সেই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার দেখতে চাই। জুলাই হত্যার বিচার আর প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন বাংলাদেশের জনগণ দেখতে চায় না। আগে এই দুটো হবে তারপর ইলেকশন হবে। আমরা ইলেকশন চাই তার আগে এই দুটো চাই। এই দুটো ছাড়া বাংলাদেশের জনগণ কোনো ইলেকশন মেনে নেবে না। বিচার ছাড়া নির্বাচন হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের বড় খুনি হওয়ার আশঙ্কা আছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়াম মাঠে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যেবিস্তারিত…


‘নিশানের ফাঁসি’ চেয়ে সিনেমা হলে মিছিল

এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা আফরান নিশোর ‘দাগি’ সিনেমা। মুক্তির পরপরই ছবিটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে নিশো ভক্তরা দুই বছর পর অভিনেতাকে আবারও বড় পর্দায় পেয়ে নানা আয়োজনে বরণ করে নিয়েছেন। এবার দাগি ঘিরে তৈরি হওয়া সেই উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটলো ভিন্ন এক আয়োজনে। শতাধিক নিশো ভক্ত এক ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে হাজির হন তারা। সিনেমা শুরুর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে এবং ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগান দিতে দিতে র‍্যালি করে তারা প্রবেশ করেন প্রেক্ষাগৃহে। এবিস্তারিত…


ফোনের ক্যামেরা পরিষ্কার করার সঠিক নিয়ম

এখনকার স্মার্টফোনের অন্যতম অনুসঙ্গ ক্যামেরা। যা দিয়ে প্রতিদিন অসংখ্য ছবি ও ভিডিও ধারণ করা হয়। তাই ছোট্ট এই লেন্সের প্রতি যত্নবান হওয়া জরুরি। কিন্তু ফোনের ক্যামেরা সাফ সহজ কাজ নয়, একটা ভুলে সব শেষ! কাজে লাগান এই টিপস। মোবাইল থেকে ভাল ছবি তুলতে হলে ক্যামেরা পরিষ্কার রাখতে হবে। অনেকেই ফোনের ক্যামেরা পরিষ্কার করতে ভয় পান। খারাপ হয়ে যাওয়ার ভয়ে। কিন্তু আপনি খুব সহজেই বাড়িতে এই কাজটি করে ফেলতে পারবেন। বর্তমানে বাজারে ভালো কোয়ালিটির ক্যামেরাসহ প্রচুর মোবাইল ফোন পাওয়া যায়। কিন্তু সেগুলো দেখভাল করাও আপনার দায়িত্ব। আপনি তখনই ভালো ছবি তুলতেবিস্তারিত…


বিদেশি শক্তি নয়, জনগণই নির্ধারণ করবে দেশের ভবিষ্যৎ: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এ দেশের জনগণ। ভারত, আমেরিকা বা চীন নয়। শনিবার দুপুরে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। তবে দেশের স্বার্থ এবং গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে মতভেদ থাকলেও দেশের স্বার্থে ১৯৭১ সালে যেমন সবাই এক হয়েছিল, তেমনি ২০২৪ সালেও জনগণ এক হয়ে আন্দোলন করছে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, আর এটি কাউকে চাপিয়ে দেওয়ার বিষয় নয়।


কুবির ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মানতে হবে যে ৭ নির্দেশনা- ১. পরীক্ষার্থীদের যানজটের কথা বিবেচনা করে একদিন আগেই কুমিল্লায় অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ২. পরীক্ষার্থীদের পরীক্ষা শুরু হওয়ার এক ঘণ্টা আগেই নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। ৩. পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়াবিস্তারিত…


ইয়েমেনের বন্দরে মার্কিন বিমান হামলায় নিহত বেড়ে ৭৪

হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত পশ্চিম ইয়েমেনের রাস ইসা তেল বন্দরে ব্যাপক মার্কিন বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭১ জনেরও বেশি মানুষ। বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) এ হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ২০২৩ সালের ৭ অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরুর হওয়ার কয়েক সপ্তাহ পর থেকে হুতি লোহিত সাগর ও এর আশপাশের সমুদ্র অঞ্চলে ইসরাইল ও এর সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলার পাশাপাশি ইসরায়েলেও হামলা চালিয়ে আসছে। চলতি বছরের ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর লোহিত সাগরে আক্রমণ বন্ধ করে দেয়বিস্তারিত…


Copy link
URL has been copied successfully!