Quick News
নরম হয়ে যাওয়া মুড়ি মুচমুচে করার উপায়
কিছু কিছু খাবার রয়েছে যেগুলো টাটকা আর মুচমুচে না হলে খেতে ভালো লাগে না। এই যেমন- মুড়ি, চানাচুর, বিস্কুট ইত্যাদি। অনেকসময় সঠিকভাবে সংরক্ষণের অভাবে এসব খাবারের সতেজতা কমে যায়। এগুলো নেতিয়ে পড়ে। মুড়ি মুচমুচে না হলে খেয়ে মজা লাগে না। কিন্তু ঠিকমতো সংরক্ষণ না করলে এটি নেতিয়ে যায়। ঘরে অনেক মুড়ি আছে কিন্তু সতেজ ভাব নেই? তাহলে জানুন কীভাবে নেতিয়ে যাওয়া মুড়ি ফের মুচমুচে করা যায়- প্রথমে নরম হয়ে যাওয়া মুড়ি গরম প্যানে সামান্য লবণ দিয়ে নেড়েচেড়ে নিন। এতে মুড়ি মচমচে হয়ে যাবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। ওভেনেওবিস্তারিত…
শিগগির দলের নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে জামায়াত: আইনজীবী
নিবন্ধন নিয়ে হতাশ না হতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মাদ শিশির মনির। তিনি বলেছেন, জামায়াত শিগগির নিবন্ধন ফিরে পাবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সাংবাদিকদের এমন কথা বলেন তিনি। এ সময় জামায়াত নেতা এটি এম আজহারুল ইসলামের মুক্তির বিষয়টিও চলতি মাসেই ফয়সাল হবে বলে জানান তিনি। এই আইনজীবী ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল। তিনি জামায়াতের আইনজীবী হিসেবে বিভিন্ন মামলায় দায়িত্ব পালন করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের দিরাই শাল্লা হতে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী। আসন্ন নির্বাচন নিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারবিস্তারিত…
শিক্ষার্থীদের ভিসা বাতিল, ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
ভিসা বাতিল করায় যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন শিক্ষার্থীরা। এতে যোগ দিয়েছেন ১৩০ জনের বেশি শিক্ষার্থী। তারা অভিযোগ করেছেন, বেআইনিভাবে তাদের ভিসা বাতিল করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিক্ষার্থীরা মামলায় বলেন, ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি হঠাৎ করে ও বেআইনিভাবে সরকারের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর ইনফরমেশন সিস্টেম (এসইভিআইএস) থেকে তাদের স্ট্যাটাস বাতিল করে দিয়েছে। এতে করে তারা গ্রেপ্তার, আটক এবং নির্বাসনের ঝুঁকিতে পড়েছেন। প্রাথমিকভাবে ১১ জন শিক্ষার্থী জর্জিয়া অঙ্গরাজ্যে মামলা করেছিলেন। এরপর থেকে তাদের সঙ্গে আরও ১১৬ জন যোগ দিয়েছেন। যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী হঠাৎবিস্তারিত…
জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
২৩ জুন থেকে ৫ জুলাই নারী এশিয়ান কাপের বাছাই। মিয়ানমারে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক দেশসহ বাহরাইন ও তুর্কেমেনিস্তান। এই গ্রুপের চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ প্রথমবারের মতো নারী ফুটবলে এশিয়া কাপ খেলবে। এশিয়ান কাপ বাছাইয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য বাফুফে মে মাসের শেষ সপ্তাহে নারী ফুটবল দলকে জর্ডানে ত্রিদেশীয় সিরিজের জন্য পাঠাচ্ছে। তৃতীয় দেশটি হচ্ছে ইন্দোনেশিয়া। বাংলাদেশ নারী ফুটবল দল বৃটিশ কোচ পিটার বাটলাররে অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের জন্য অনুশীলন করছে প্রায় সপ্তাহ দু’য়েক। প্রস্তুতি আরো শক্তিশালী করতে জর্ডানে দু’টি ম্যাচ খেলার ব্যবস্থা করেছে। ৩১ মে ও ৩ জুন দু’টি ম্যাচ খেলবে বাংলাদেশ।বিস্তারিত…
ভারত : ওয়াক্ফ আইন নিয়ে অন্তর্বর্তী নির্দেশিকার পথে সুপ্রিম কোর্ট
বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন নিয়ে অন্তবর্তী নির্দেশিকার পথে আছেন ভারতের সুপ্রিম কোর্ট। বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এ সংক্রান্ত মামলার শুনানি শুরু হয়েছে। মামলা বাদিরা নতুন আইনটির উপর স্থগিতাদেশ চেয়েছিলেন; সুপ্রিম তাতে রাজি হননি। তবে তিনটি বিষয় উল্লেখ করে তার উপর অন্তর্বর্তী নির্দেশ দিতে চেয়েছিলেন বিচারপতিরা। কিন্তু কেন্দ্রীয় সরকারের আইনজীবী আদালতের কাছে সময় চান। ওই আইনজীবীর আবেদন, এ বিষয়ে কেন্দ্রীয় সরকার নিজের মতামত জানাতে চায়। এরপরেই বিচারপতিরা জানান, বৃহস্পতিবার তাদের বক্তব্য শোনা হবে, তারপর সিদ্ধান্ত জানানো হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আছেন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথন।বিস্তারিত…
নির্বাচনের তারিখ ঘোষণা করল সিঙ্গাপুর
দক্ষিণপূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরের আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩ মে নির্বাচন হবে দেশটিতে। নির্বাচনে প্রচার-প্রচারণা করার জন্য ৯ দিন সময় পাবেন প্রার্থীরা। এবারের নির্বাচনের ফলাফল নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, আবাসন, চাকরি, স্বাস্থ্যসেবা ও বয়স্ক লোকজনের নিরাপত্তার মতো ইস্যুগুলো মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা। সিঙ্গাপুরের বৃহত্তম রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি (প্যাপ)। ১৯৫৯ সাল থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে দলটি। এবারের নির্বাচনেও প্যাপের জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ। তবে প্রশ্ন হলো বিরোধীদের সঙ্গে জয়ের ব্যবধান নিয়ে। গত প্রায় ১ যুগ ধরেবিস্তারিত…
বিশ্বকাপের বাছাইয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
নারী বিশ্বকাপের বাছাই পর্বে টানা তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার পাকিস্তানের লাহোরে স্কটল্যান্ডের বিপক্ষে রেকর্ড সর্বোচ্চ ২৭৬ রান করে ৩৪ রানের জয় পায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। এর ফলে টানা তিন ম্যাচ জয়ে ৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার পাশাপাশি বিশ্বকাপের মূলপর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে গেল টাইগ্রেসরা। নিজেদের পরের দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপে খেলা নিশ্চিত হবে নিগার সুলতানাদের। প্রথম ম্যাচে ১৭৮ রানের বিশাল ব্যবধানে থাইল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ২ উইকেটে হারায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি। মঙ্গলবারবিস্তারিত…
লিভার ভালো রাখতে বদলাতে হবে এই ৫ অভ্যাস
বর্তমানে ঘরে ঘরে লিভারের অসুখ দেখা যায়। রোজকার যাপনেই লুকিয়ে আছে এই অসুখের কারণ। অত্যধিক তেলমশলাদার খাবার খাওয়া, প্রক্রিয়াজাত খাবারের প্রতি ঝোঁক, মদ্যপানের মতো অভ্যাসগুলো বাড়াচ্ছে লিভারের সমস্যা। এর পাশাপাশি দৈনন্দিন জীবনের কিছু অভ্যাসও লিভারের ক্ষতি করে। চিকিৎসকদের মতে, মসলাদার খাবার এড়িয়ে চলা, মদ না খাওয়ার পাশাপাশি কিছু অভ্যাস মেনে চললে লিভারের ক্ষতির আশঙ্কা এড়ানো যায়। কী সেগুলো? চলুন জানা যাক- অতিরিক্ত চিনি খাওয়া অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যাস লিভারের ক্ষতি করে। অনেকে আবার কৃত্রিম চিনিও খান। এটিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফ্রুকটোজ বা কৃত্রিম চিনি লিভারের অসুখ ডেকে আনে। তাই শর্করাবিস্তারিত…
ঈমান হারানোর মহামারি নিয়ে যা বলেছেন নবীজি
ঈমান মুসলমানের শ্রেষ্ঠ সম্পদ। ঈমান না থাকলে নেক আমল মূল্যহীন। এ কারণেই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘সময়ের কসম! নিশ্চয়ই সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। শুধু তারা ব্যতিত; যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে।’ (সুরা আসর: ১-২) শেষ জামানার একটি নিদর্শন হলো—রিদ্দা বা দীন থেকে বের হয়ে যাওয়া মহামারি আকার ধারণ করবে। হাদিস অনুযায়ী, মানুষ জানতেও পারবে না যে, সে আর মুসলিম নেই। অথচ সে নিজেকে মুসলিম দাবি করবে। আমাদের চারপাশেই এরা ঘুরবে, ফিরবে। একই টেবিলে বসে খাবে। আমাদের মেয়ে বোনদের সঙ্গে তাদের বিয়ে হবে। অথচ তারা মুসলিম নয়। হজরতবিস্তারিত…
হাসিনা-জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
রাজধানীর পূর্বাচলে প্লট অনিয়মের অভিযোগে দুদকের পৃথক দুই মামলায় ফ্যাসিস্ট শেখ হাসিনা, তার পুত্র সজীব ওয়াজেদ জয়সহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকার মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করে আসামিরা পলাতক থাকায় এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা প্রথম মামলায় গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট আসামি ১২জন। জয়ের বিরুদ্ধে দায়ের করা দ্বিতীয় মামলায় শেখ হাসিনা এবং গৃহায়ন ও রাজউকের কর্মকর্তাসহ মোট ১৭ জনকে আসামি করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অপর আসামিদের মধ্যে রয়েছেন,বিস্তারিত…
